Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
বর্ষায় চুল রুক্ষ হয়ে যাচ্ছে? ঘরোয়া হেয়ার প্যাকেই ফিরবে চুলের জেল্লা!
চুল নিয়ে সমস্যা শেষ হওয়ার নয়। সারা বছরই একের পর এক সমস্যা লেগেই আছে। বিশেষ করে বর্ষাকাল এলে চুল নিয়ে সকলেই নাজেহাল হন। এই সময় চুল রুক্ষ হয়ে যায়, চুল পড়া বাড়ে, চুল চিটচিটে হয়ে থাকে, খুশকি হয়। নিয়মিত তেল, শ্যাম্পু ব্যবহার করেও তেমন সুরাহা মেলে না।
বাজারচলতি প্রোডাক্ট দিয়ে চুল কিছুটা সামাল দেওয়া যায় বটে, কিন্তু কেনা প্রডাক্ট মানেই কেমিক্যালের স্তূপ! তার চেয়ে যদি বাড়িতেই কিছু প্রাকৃতিক উপাদান দিয়ে হেয়ার প্যাক বানানো যায়, তাহলে কেমন হয়?
আজ আপনাদের জন্য রইল এমনই কিছু ঘরোয়া হেয়ার প্যাকের হদিশ। বর্ষার মরশুমে রুক্ষতা দূর করে চুলের ঔজ্জ্বল্য ফেরাতে জুড়ি নেই এই সব হেয়ার প্যাকের!

কলা এবং নারকেল তেল
নারকেল তেল হালকা গরম করুন। একটি পাকা কলা চটকে তার সঙ্গে উষ্ণ নারকেল তেল মেশান। পুরো চুলে এই হেয়ার প্যাক লাগিয়ে এক ঘণ্টা রেখে দিন। তারপর শ্যাম্পু করে নিন। বর্ষাকালে এই হেয়ার প্যাক ব্যবহারে চুলের রুক্ষভাব দূর হয়, জট পাকে কম এবং চুলের জেল্লা বাড়ে।
অ্যালোভেরা জেল, লেবু এবং টি ট্রি অয়েল
টাটকা অ্যালোভেরা জেলের সঙ্গে এক চা চামচ পাতিলেবুর রস এবং কয়েক ফোঁটা টি ট্রি এসেনশিয়াল অয়েল মিশিয়ে চুলে লাগান। কিছুক্ষণ রাখার পর শ্যাম্পু করে নিন। এই হেয়ার প্যাক চুল ও স্ক্যাল্প ভালো রাখে, চুলের বৃদ্ধি ঘটায়। খুশকি সারাতেও খুব উপকারী এটি।
অ্যালোভেরা জেল
টাটকা অ্যালোভেরা জেল মিক্সিতে ঘুরিয়ে নিন। স্ক্যাল্পে ও চুলে ভালো ভাবে লাগান। আধ ঘণ্টা পর শ্যাম্পু করে নিন। এতে চুল মসৃণ ও উজ্জ্বল হবে। চুলের গোড়া মজবুত হবে। সপ্তাহে একবার এই অ্যালোভেরা জেল হেয়ার প্যাক ব্যবহার করতে পারেন।
অ্যাভোকাডো এবং অলিভ অয়েল
একটি পাকা অ্যাভোকাডো ম্যাশ করে নিন। এর সঙ্গে এক টেবিল চামচ উষ্ণ অলিভ অয়েল মিশিয়ে চুলে লাগান। আধ ঘণ্টা পর শ্যাম্পু করে নিন। এই হেয়ার প্যাক চুল ময়েশ্চারাইজ করে, চুলে পুষ্টি যোগায়, চুল সফ্ট ও জেল্লাদার করে তোলে।
মধু এবং দই
আধা কাপ টক দইয়ে দুই টেবিল চামচ মধু মিশিয়ে ভেজা চুলে লাগান। এক ঘণ্টা পর শ্যাম্পু করে নিন।
ডিম
একটি ডিম ফেটিয়ে ভেজা চুলে লাগান ভালো ভাবে। আধ ঘণ্টা পর শ্যাম্পু করে নিন। ডিম ক্ষতিগ্রস্থ চুল মেরামত করে, চুলে পুষ্টি যোগায়, চুল মসৃণ ও উজ্জ্বল করে।



Click it and Unblock the Notifications