Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Durga Puja 2023: চোখ ছোটো বলে আক্ষেপ? সঠিকভাবে মেকআপ করলেই বড় দেখাবে নয়নজোড়া!
Durga Puja 2023: পুজোয় আকর্ষণীয় লুক পেতে নতুন নতুন পোশাকের সঙ্গে মানানসই মেকআপও করতে হবে। আর মেকআপ তখনই সুন্দর হবে, যদি চোখের সাজ হয় নিখুঁত। চোখের আকৃতি বুঝে তাকে সঠিক ভাবে সাজিয়ে তুললে, তবেই তো চেহারায় আসবে নতুনত্ব!
অনেকেই চোখ ছোটো বলে আক্ষেপ করেন। সঠিক কায়দা জানলে কিন্তু ছোটো চোখকেও বড় দেখানো যায়। জেনে নিন, কোন নিয়মে চোখের মেকআপ করলে ছোটো চোখও দেখাবে পটল চেরা!

ডার্ক সার্কেল ঢাকুন
চোখের নীচে কালি থাকলে চোখ আরও ছোটো ও ক্লান্ত দেখতে লাগে। তাই চোখের কালি ঢাকা ভীষণ জরুরি। কনসিলার দিয়ে চোখের চারপাশের কালি ঢেকে ফেলুন। এর জন্য হালকা শেডের কনসিলার ব্যবহার করা সবচেয়ে ভালো হবে। এতেই চোখ দেখতে কিছুটা বড় লাগবে।
হালকা রঙের আইশ্যাডো
চোখে হালকা রঙের আইশ্যাডো লাগান। আইশ্যাডোর রং যত হালকা হবে, চোখ দেখতে ততই বড় লাগবে। সাদা, গোল্ডেন, সিলভার কিংবা ন্যুড শেডের আইশ্যাডো ব্যবহার করতে পারেন।
আইলাইনার লাগান
অনেকেই চোখে মোটা করে লাইনার লাগান। কিন্তু এতে চোখ ছোটো দেখাতে পারেন। তাই চোখের উপর ও নীচে মোটা করে আইলাইনার লাগাবেন না। চোখের নীচের অংশে আইল্যাশের ভিতর দিকেও আইলাইনার লাগাবেন না। বরং আইল্যাশের বাইরে দিয়ে লাগান এবং চোখের কোল পর্যন্ত লাইনার টানবেন না। তার একটু আগে ছেড়ে দিন। এতে চোখের আকৃতি একটু বড় দেখাতে পারে।
মাস্কারা লাগান
চোখের পাতা ঠিকমতো সেট করলেও চোখ বড় দেখায়। আইল্যাশ কার্লার ব্যবহার করুন। তারপর অন্তত দুই থেকে তিন কোট মাস্কারা লাগান চোখের পাতায়। প্রয়োজনে নকল চোখের পাতা ব্যবহার করুন এবং তাতে সঠিকভাবে মাস্কারা লাগান।
হাইলাইটার লাগান
শুধু লাইনার এবং মাস্কারা ব্যবহারেই শেষ হয়ে যায় না চোখের মেকআপ। হাইলাইটার লাগানো প্রয়োজন। চোখে হাইলাইটার কেবল উজ্জ্বলতা বাড়ায় না, চোখ বড় এবং আকর্ষণীয় দেখাতেও দারুণ কাজ করে। হাইলাইট করতে চোখের ভেতরের কোণায় গ্লিটার ব্যবহার করতে পারেন। এ ছাড়া, পার্ল রঙের আইশ্যাডো বা হাইলাইটারও লাগাতে পারেন চোখের কোণায়।



Click it and Unblock the Notifications
