Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Winter skin care: শীতে বারবার ময়েশ্চারাইজার লাগিয়েও শুষ্ক থাকছে ত্বক? প্রাণবন্ত ত্বকের রহস্য জানুন
Winter skin care: শীত (Winter) শুধু ঠাণ্ডা আবহাওয়া নয়, সঙ্গে করে নিয়ে আসে নানা স্বাস্থ্যব্যাধি। তবে শুধু যে স্বাস্থ্য সমস্যা তা কিন্তু নয়। এই আবহাওয়ায় বাড়ে ত্বক ও চুলের রুক্ষতা-শুষ্কতাও (Roughness and dryness of skin and hair)। এই মরশুমে শুষ্ক ত্বক একটি সাধারণ সমস্যা। এই সমস্যায় ভুগতে প্রায় সবাইকে। শীতকালে আমাদের ত্বক খুব সহজেই আর্দ্রতা হারায়, যার ফলে আমাদের ত্বক শুষ্ক হয়ে যায়। তাই শীতে স্বাস্থ্যের পাশাপাশি ত্বকেরও বিশেষ যত্ন (Extra care for the skin) নেওয়া প্রয়োজনীয়।
শুধু তাই নয়, এই শুষ্কতা থেকে অনেক সময় ত্বক ফাটা শুরু হয়। তাই এই সমস্যার সময়মতো সমাধান করা ভীষণ গুরুত্বপূর্ণ। আজ কিছু ঘরোয়া উপায় সম্পর্কে জানাবো, যাতে খুব সহজেই আপনার ত্বকের হারানো আর্দ্রতা (Home remedies to restore lost moisture to the skin) ফিরে পেতে পারেন। চলুন চটজলদি দেখে নেওয়া যাক-

ছবি সৌজন্য- pexels
. ঘৃতকুমারী বা অ্যালোভেরা
ত্বকের সৌন্দর্য্য বাড়িয়ে তুলতে অ্যালোভেরা বহুদিন ধরেই ব্যবহার হয়ে আসছে। ত্বকে জন্য অ্যালোভেরা ব্যবহার করলে, এটি ভেতর থেকে আর্দ্রতা বা হাইড্রেশন দেয়। আপনি যখন আপনার মুখে অ্যালোভেরা ব্যবহার করেন, তখন এটি আপনার ত্বককে দীর্ঘ সময়ের জন্য ময়েশ্চারাইজড রাখে।
. গোলাপ জল
ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনতে ও সুন্দর করে তুলতে গোলা প জল ব্যবহার করা উপকারী। আপনি যদি আপনার ত্বককে ভেতর থেকে সুস্থ রাখতে চান, তাহলে অবশ্যই গোলাপ জল ব্যবহার করতে ভুলবেন না। শুষ্ক ত্বকের সমস্যা থেকে রেহাই পেতেও গোলাপ জল আপনাকে সাহায্য করতে পারে। গোলাপ জলের ব্যবহার আপনার ত্বকের হারানো আর্দ্রতা ফিরে পাবেন। শুধু তাই নয়, এর ব্যবহারে আপনার ত্বকও দ্রুত নিরাময় শুরু করে।
. মধু এবং গ্লিসারিন
শীতকালে যদি আপনার ত্বক বারবার শুষ্ক হয়ে যায়, তাহলে আপনার জন্য মধু এবং গ্লিসারিনের মিশ্রণ একটি ভালো বিকল্প। এই দুই জিনিস মিশিয়ে আপনার ত্বকে লাগালে আপনার ত্বক ভেতর থেকে হাইড্রেশন পায়। শুধু তাই নয়, এর ব্যবহারে আপনার ত্বকের গঠনও উন্নত হয়।



Click it and Unblock the Notifications