Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
আপনিও কি আলিয়া ভাটের মত উজ্জ্বল ত্বক চান? বিনা মেকআপেই কীভাবে সম্ভব জানুন
আলিয়া ভাট, বলিউড ইন্ড্রাস্ট্রির প্রথম সারির নায়িকাদের তালিকায় রয়েছেন তিনি। তিনি সেইসব নায়িকাদের মধ্যে একজন যাদের মেকআপের প্রয়োজন নেই। তাঁর ত্বকের জেল্লা যেন ভুবন মাতানো। হাইওয়ে সিনেমাতে তাঁর সেই বিনা মেকআপের লুকে যেন মন কেড়েছিলেন সকলের। তবে আলিয়া ভাট তাঁর ত্বকের জন্য অনেক কিছু করেন। তিনি মেকআপের চেয়ে ত্বকের যত্নের রুটিনে বেশি মনোযোগ দেন।
আর তাই তো তাঁর ত্বক অনেক উজ্জ্বল ও মন মাতানো। আলিয়ার এই রূপের রহস্য কী? এই প্রশ্নই ভক্তের মনে। জানা যায়, আলিয়া ভাট তাঁর ত্বকের যত্ন মোট ৬টি ধাপে সম্পন্ন করেন। আসুন সম্পূর্ণ রুটিনটি জেনে নিন...

- ধাপ-১ ক্লিনজার
আলিয়া প্রথমে একটি মৃদু ক্লিনজার দিয়ে তাঁর ত্বক পরিষ্কার করেন। এটি আপনার ত্বককে খুব কোমলভাবে পরিষ্কার করবে এবং আপনি শুষ্কতা অনুভব করবেন না।
- ধাপ-২ টোনিং
মৃদু ক্লিনজার পরে তিনি টোনিং মিস্ট ব্যবহার করেন। আলিয়া ভাট সিরামাইড এবং প্রোবায়োটিকের সাথে টোনিং মিস্ট ব্যবহার করেন।
- ধাপ-৩ সিরাম
তৃতীয় ধাপে তিনি একটি সিরাম ব্যবহার করেন। তিনি তাঁর ত্বক হাইড্রেটেড রাখতে পেপটাইড সিরাম প্রয়োগ করেন।
- ধাপ-৪ ময়েশ্চারাইজার
আলিয়া ভাট একটি লাইট ময়েশ্চারাইজার ব্যবহার করেন। যেটিতে সিরামাইড থাকে। এটি তাঁর ত্বককে পুষ্ট করতে সাহায্য করে। আপনি যদি ময়েশ্চারাইজারও ব্যবহার করেন, তাহলে অপ্রয়োজনীয় রাসায়নিকযুক্ত পণ্য ব্যবহার করবেন না।
- ধাপ-৫ সানস্ক্রিন
সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে রক্ষা করতে, আলিয়া প্রচুর পরিমাণে এসপিএফ ৫০ যুক্ত সানস্ক্রিন প্রয়োগ করেন। সানস্ক্রিন সব লিঙ্গের জন্য প্রয়োজনীয়।
- ধাপ-৬ লিপ বাম
ঠোঁটের জন্য লিপবাম খুবই গুরুত্বপূর্ণ। ত্বকের মতো ঠোঁটও ময়েশ্চারাইজড হওয়া উচিত। আলিয়া তাঁর ঠোঁট নরম এবং কোমল রাখতে পেপটাইড লিপ বাম ব্যবহার করে।
আলিয়ার মতো আপনিও ত্বকের যত্নে এই রুটিন অনুসরণ করতে পারেন। এছাড়াও, আপনার ডায়েটে সেই খাবারগুলিও অন্তর্ভুক্ত করা উচিত যা আপনার ত্বকের উন্নতি করবে। যাতে আপনিও বিনা মেকআপেই উজ্জ্বল ও জেল্লাদার ত্বক পান।



Click it and Unblock the Notifications