কোরিয়ানদের মতো ঝকঝকে ত্বক চান? এই সহজ উপায়ে মুখের যত্ন নিন বাড়িতেই!

কোরিয়ানদের স্কিন কেয়ার রুটিন এখন বাজার কাঁপাচ্ছে। বিশ্বজুড়ে কোরিয়ান বিউটি প্রোডাক্টের কদরও খুব। বিউটি দুনিয়ায় বেশ জনপ্রিয় কোরিয়ান গ্লাস স্কিন। তবে আপনিও চাইলে কোরিয়ান সুন্দরীদের মতো উজ্জ্বল, নমনীয়, কোমল এবং চকচকে ত্বকের অধিকারী হতে পারেন।

DIYs to get a flawless Korean glass skin

কোরিয়ানদের মতো 'গ্লাস স্কিন' পেতে চাইলে কয়েকটি নিয়ম মেনে চলতেই হবে। তার মধ্যে অন্যতম হল ঘরোয়া ফেস প্যাক। নির্দিষ্ট কয়েকটি ঘরোয়া ফেস প্যাক ব্যবহারেই পেতে পারেন কোরিয়ানদের মতো ঝকঝকে ত্বক। আসুন জেনে নেওয়া যাক, কোরিয়ানদের মতো উজ্জ্বল ত্বক পেতে কোন কোন ঘরোয়া ফেস প্যাক ব্যবহার করবেন -

ওটমিল এবং মধু

ওটমিল এবং মধু

এক কাপ ওটস, ১ টেবিল চামচ মধু, ১ টেবিল চামচ গোলাপ জল একসঙ্গে মিশিয়ে নিন ভাল করে। ঘন পেস্ট তৈরি করুন। এই পেস্টটি মুখে লাগিয়ে ২০ মিনিট রেখে দিন। তারপর ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন। সবশেষে মুখে ময়েশ্চারাইজার লাগান।

টমেটো এবং লেবু

টমেটো এবং লেবু

১টি টমেটো পিষে রস বার করে নিন। টমেটোর রসে ২-৩ ফোঁটা লেবুর রস মিশিয়ে পেস্টটি আপনার ত্বকে লাগান। ১০ মিনিট ম্যাসাজ করে হালকা গরম জলে মুখ ধুয়ে ফেলুন।

চিনির স্ক্রাব

চিনির স্ক্রাব

আধা টেবিল চামচ সাদা চিনি ও আধা টেবিল চামচ ব্রাউন সুগারে পরিমাণমতো জল মিশিয়ে নিন। এই পেস্টটি মুখে লাগিয়ে কয়েক মিনিট রেখে দিন। তারপর হালকা স্ক্রাব করে গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে দু'বার ঘুমাতে যাওয়ার আগে এটি ব্যবহার করুন।

X
Desktop Bottom Promotion