Turmeric Face Packs: ফেসিয়াল ছাড়াই চকচক করবে ত্বক! হলুদের সঙ্গে এই উপাদান মিশিয়ে মুখে লাগান

Turmeric Face Packs For Glowing Skin In Bengali: ত্বক উজ্জ্বল, মসৃণ রাখার জন্য কতই না ঘরোয়া টোটকা আমরা ব্যবহার করি। ঘরে থাকা খুব সাধারণ জিনিসগুলিই আমরা রুপটানে কাজে লাগাই। যেমন অনেকেই রুপচর্চায় হলুদ ব্যবহার করে থাকেন। ত্বকের পরিচর্যায় হলুদের ব্যবহার দীর্ঘ দিনের। হলুদের কারকিউমিনে রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি অক্সিড্যান্ট উপাদান, যা আমাদের ত্বককে সুস্থ রাখতে সাহায্য করে।

DIY Turmeric Face Packs For Glowing Skin

ত্বককে উজ্জ্বল করতে, র‌্যাশ-ব্রণর সমস্যা দূর করতে হলুদের কোনও জবাব নেই। এ ছাড়া, ত্বককে রোদের ক্ষতিকারক প্রভাব থেকেও বাঁচাতে পারে হলুদ। হলুদের কার্যকরী গুণের জন্যই বিভিন্ন বিউটি প্রোডাক্টে এই হলুদ ব্যবহার করা হয়। তাই, সুন্দর ত্বক পেতে ভরসা রাখতে পারেন হলুদের উপর। এ বার বাড়িতেই হলুদ আর কয়েকটি ঘরোয়া উপাদান দিয়ে বানিয়ে ফেলুন চমৎকার ফেস প্যাক।

বেসন, চন্দন, এবং হলুদের ফেস প্যাক

বেসন, চন্দন, এবং হলুদের ফেস প্যাক

২ চা চামচ বেসনের সঙ্গে এক চিমটি হলুদ গুঁড়ো, ১ চা চামচ চন্দন পাউডার এবং সামান্য জল মিশিয়ে নিন। ঘন পেস্ট তৈরি করুন। মুখে ও গলায় পেস্টটি লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন। তারপর হালকা গরম জলে মুখ ও গলা ধুয়ে ফেলুন। সপ্তাহে দু'বার এই ফেস প্যাক ব্যবহারেই ফল মিলবে। এই প্যাক ত্বকের মৃত কোষ অপসারণ করে এবং ত্বকের ক্যান্সার হওয়া থেকে রক্ষা করতে পারে।

দুধ, আমন্ড এবং হলুদের ফেস প্যাক

দুধ, আমন্ড এবং হলুদের ফেস প্যাক

১ চা চামচ কাঁচা দুধের সঙ্গে ১ চা চামচ আমন্ড গুঁড়ো আর সামান্য হলুদ গুঁড়ো মিশিয়ে নিন। মুখে ও গলায় পেস্টটি লাগিয়ে ২০ মিনিট রেখে দিন। তারপর হালকা গরম জলে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার এই প্যাক ব্যবহার করলেই ফল পাবেন। এই ফেস প্যাক ত্বকে বার্ধক্যের ছাপ পড়তে দেয় না এবং ত্বকের তারুণ্যতা বজায় রাখে।

টক দই এবং হলুদের ফেস প্যাক

টক দই এবং হলুদের ফেস প্যাক

২ চা চামচ টক দই, ১ চা চামচ মুলতানি মাটি, গোলাপ জল ২ চা চামচ এবং আধা চামচ হলুদ গুঁড়ো ভালো ভাবে মিশিয়ে নিন। পুরো মুখে আর গলায় সমানভাবে পেস্টটি লাগান। ১৫ মিনিট পর হালকা গরম জলে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার এই ফেস প্যাক লাগালেই যথেষ্ট। এই ফেস প্যাক ত্বককে এক্সফোলিয়েট করে এবং ত্বক ফর্সা করে।

অ্যালোভেরা এবং হলুদের ফেস প্যাক

অ্যালোভেরা এবং হলুদের ফেস প্যাক

২ চা চামচ মুলতানি মাটি, টক দই ১ চা চামচ, আধা চা চামচ অ্যালোভেরা জেল এবং এক চিমটি হলুদ গুঁড়ো একসঙ্গে মিশিয়ে মসৃণ পেস্ট তৈরি করুন। পুরো মুখে সমানভাবে এই প্যাকটি লাগিয়ে ২০ মিনিট রেখে দিন। তারপর ঠাণ্ডা জলে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইবার এই ফেস প্যাক লাগান। ত্বক সুস্থ রাখে এই ফেস প্যাক এবং দূষণ থেকে ত্বককে রক্ষা করে।

হলুদ, কর্নস্টার্চ এবং মধুর ফেস প্যাক

হলুদ, কর্নস্টার্চ এবং মধুর ফেস প্যাক

হলুদ গুঁড়ো, ১ চা চামচ মধু, ২ টেবিল চামচ কর্নস্টার্চ আর সামান্য জল ভালো করে মিশিয়ে নিন। পুরো মুখে ও গলায় সমানভাবে পেস্টটি লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট রাখুন। তারপর হালকা গরম জলে মাস্কটি ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার এই ফেস প্যাক ব্যবহার করুন।

উজ্জ্বল ত্বকের জন্য হলুদের ফেস প্যাক

উজ্জ্বল ত্বকের জন্য হলুদের ফেস প্যাক

এই ফেস প্যাক ত্বককে উজ্জ্বল করতে দারুণ কার্যকর। মাসে একবার এই ফেস প্যাক লাগালেই ফল পাবেন হাতেনাতে!

এই প্যাকটি তৈরি করতে লাগবে ১/৪ চা চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ আমন্ড অয়েল, ২ চা চামচ মধু, ১ চা চামচ অ্যালোভেরা জেল, টক দই ১ চা চামচ, ১ চা চামচ গোলাপ জল আর ওটস গুঁড়ো বা বেসন। একটি পাত্রে সবকটি উপকরণ মিশিয়ে নিন ভালো করে। প্যাকটি মুখে ও গলায় লাগিয়ে ২০ মিনিট রাখুন। তারপর হালকা গরম জলে তোয়ালে ভিজিয়ে ফেস প্যাকটি মুছে ফেলুন। এরপর ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন।

Story first published: Wednesday, January 25, 2023, 19:59 [IST]
X
Desktop Bottom Promotion