ত্বকের যত্ন নিয়েও জেল্লা হারাচ্ছে? এই ঘরোয়া ফেসপ্যাকেই বাড়বে ঔজ্জ্বল্য!

ত্বকের পরিচর্যায় অনেকেই নানা নামীদামি প্রসাধনী ব্যবহার করেন। নিয়ম করে ত্বকের যত্ন নেন। অনেকেই আবার সপ্তাহে এক বার করে বিউটি পার্লারেও যান। সুন্দর এবং জেল্লাদার ত্বক পেতে চেষ্টার কমতি রাখেন না কেউই। অথচ এত কিছু করেও ত্বক রুক্ষ এবং নির্জীব হয়ে যেতে থাকে।

কাড়ি কাড়ি টাকা খরচ না করে খুব স্বল্প খরচে বাড়ি বসেই আপনি ত্বকের যত্ন নিতে পারেন। আমাদের রান্নাঘরেই এমন কিছু প্রাকৃতিক উপাদান রয়েছে, যেগুলি নিমেষেই জেল্লা ফেরাতে পারে ত্বকের। আজ আপনাদের জন্য রইল এমনই এক ফেসপ্যাকের সন্ধান।

tomato and turmeric face pack

উপকরণ

-একটি পাকা টমেটো
-১/২ চা চামচ হলুদ গুঁড়ো

তৈরির পদ্ধতি

টমেটো ভাল করে জলে ধুয়ে ছোটো ছোটো টুকরো করে নিন। মিক্সিতে টমেটো মিহি করে বেটে নিন। এবার টমেটোর পাল্পের সঙ্গে হলুদ গুঁড়ো ভাল ভাবে মেশান।

ব্যবহারের পদ্ধতি

এই ফেসপ্যাকটি লাগানোর আগে, মুখ ফেসওয়াশ দিয়ে ভাল ভাবে ধুয়ে মুছে নিন। চোখের চারপাশ বাদ দিয়ে পুরো মুখের সমানভাবে লাগিয়ে নিন হলুদ এবং টমেটোর মিশ্রণটি।

ফেসপ্যাক শুকিয়ে গেলে ভেজা হাত দিয়ে আলতো করে কয়েক মিনিট স্ক্রাব করুন। তারপর মুখ ধুয়ে নিন। একটি পরিষ্কার তোয়ালে দিয়ে মুখ মুছে নিন। তারপর মুখে ময়েশ্চারাইজার লাগান।

টিপস

-যাঁদের অ্যালার্জির সমস্যা আছে অথবা সেনসিটিভ স্কিন, তাঁরা ত্বকে যে কোনও কিছু প্রয়োগের আগে অবশ্যই প্যাচ টেস্ট করিয়ে নেবেন।

-হলুদ ব্যবহারে ত্বকে তার দাগছোপ পড়তে পারে। তাই মুখ ধোওয়ার পরও যদি হলুদের দাগ না যায় তাহলে ফেসওয়াশ বা ক্লিনজার ব্যবহার করতে পারেন।

-আপনার ত্বক যদি খুব ফর্সা বা সেনসিটিভ হয়, তাহলে এতে টক দই বা মধু ব্যবহার করতে পারেন।

Story first published: Saturday, September 9, 2023, 22:18 [IST]
X
Desktop Bottom Promotion