Honey For Whiteheads: হোয়াইটহেডসে নাক ভরে গিয়েছে? ঘরোয়া উপায়ে নিমেষেই দূর হবে!

শীত বা গরম বলে নয়, এখন সারা বছরই হোয়াইট হেডসের সমস্যায় ভোগেন অনেকে। ত্বকের সঠিক পরিচর্যার অভাবে ধুলো, ময়লা, তেল, ত্বকের মৃত কোষ জমে রোমকূপের মুখ বন্ধ হয়ে যায়। সেখান থেকে সংক্রমণ শুরু হয় আর দেখা মেলে হোয়াইটহেডসের। ত্বকের উপরে গোলাকার, ছোটো, সাদা দাগ হিসেবে দেখা দেয়।

DIY Honey Face Packs To Get Rid Of Whiteheads

হোয়াইটহেডস থেকে মুক্তি মেতে অনেকেই নামীদামী প্রোডাক্ট ব্যবহার করেন, নিয়মিত পার্লারে যান। কিন্তু জেদি হোয়াইটহেডস সহজে দূর হয় না। তবে হোয়াইটহেডস দূর করতে ভরসা রাখতে পারেন মধুর উপর। মধুর নির্দিষ্ট কয়েকটি ফেস প্যাক ব্যবহারেই দূর হতে পারে এই সমস্যা।

মধু, লেবু এবং চিনি

মধু, লেবু এবং চিনি

চিনির ত্বকের গভীরে গিয়ে পরিষ্কার করে। লেবু একটি অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট হিসেবে পরিচিত, যা হোয়াইটহেডস অপসারিত করতে পারে। আর, মধু ত্বকে পুষ্টি জোগায় এবং ময়েশ্চারাইজ করে।

এক টেবিল চামচ চিনি ও মধু একসঙ্গে মিশিয়ে তাতে কয়েক ফোঁটা লেবুর রস দিন। এই মিশ্রণটি হোয়াইটহেডস-এর উপরে ভালো করে লাগান। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন।

ওটমিল

ওটমিল

ওটমিল ত্বককে এক্সফোলিয়েট করে, আর মধু ত্বককে ময়েশ্চারাইজ করতে পারে। এই মিশ্রণটি ত্বককে মসৃণ, উজ্জ্বল এবং হাইড্রেট করতে সাহায্য করে।

এক টেবিল চামচ ওটমিল পাউডারের সঙ্গে ২ টেবিল চামচ মধু মিশিয়ে হোয়াইটহেডসের উপর ভালো করে লাগান। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

হলুদ

হলুদ

হলুদ ত্বকের মৃত কোষ, ব্যাকটেরিয়া ও তেল ভাব দূর করতে দারুণ কার্যকর। আধা চা চামচ হলুদ গুঁড়োর সঙ্গে ১ চা চামচ মধুর মিশিয়ে নিন। চোখের চারপাশ ছাড়া পুরো মুখে এই মিশ্রণটি লাগান। ১৫ মিনিট পর হালকা গরম জলে মুখ ধুয়ে ফেলুন।

ডিমের সাদা অংশ ও মধু

ডিমের সাদা অংশ ও মধু

ডিম স্বাস্থ্যের পাশাপাশি রুপচর্চায়ও দারুণ কার্যকর। ডিমের সাদা অংশ হোয়াইটহেডস দূর করতে সাহায্য করে।

একটি ডিমের সাদা অংশ ফেটিয়ে নিন। এতে এক চা চামচ মধু দিয়ে ভালো করে মেশান। এই মিশ্রণটি পুরো মুখে লাগিয়ে ১৫ মিনিট রাখুন। তারপর মুখ ধুয়ে ফেলুন।

ব্রাউন সুগার এবং মধু

ব্রাউন সুগার এবং মধু

ব্রাউন সুগার ত্বকের মৃত কোষগুলি এক্সফোলিয়েট করে এবং মধু ত্বককে ময়েশ্চারাইজ ও হাইড্রেট করে।

এক টেবিল চামচ ব্রাউন সুগারের সঙ্গে দুই টেবিল চামচ মধু মিশিয়ে পেস্ট তৈরি করুন। হোয়াইটহেডসের জায়গায় এই পেস্টটি লাগান। ১০-১৫ মিনিট পরে মুখ ধুয়ে ফেলুন।

Story first published: Tuesday, December 27, 2022, 19:45 [IST]
X
Desktop Bottom Promotion