Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
শুষ্ক-রুক্ষ চুল মসৃণ ও জেল্লাদার করে তুলতে চান? ঘরে তৈরি হেয়ার কন্ডিশনার ব্যবহার করুন, দেখুন তৈরির পদ্ধতি
চুলে যাতে জট না হয় এবং সিল্কি ও মোলায়েম থাকে, তার জন্য বেশিরভাগ মহিলাই শ্যাম্পুর পর হেয়ার কন্ডিশনার ব্যবহার করে। বিশেষত, শুষ্ক-রুক্ষ চুলকে সফ্ট করতে তুলতে কন্ডিশনার খুবই কার্যকরি। তবে মার্কেট থেকে কেনা কন্ডিশনারে কেমিক্যাল থাকে, যা আমাদের চুলের জন্য খুবই ক্ষতিকর।

তাই চুলের যত্নে বাড়িতেই কিছু প্রাকৃতিক জিনিস দিয়ে কন্ডিশনার তৈরি করে ব্যবহার করুন। এতে চুলও পুষ্টি পাবে এবং কোমল ও মসৃণ হবে। দেখে নিন কীভাবে তৈরি করবেন -

কলার কন্ডিশনার
কলায় ভিটামিন, ক্যালসিয়াম এবং অ্যান্টি-অক্সিডেন্টস থাকে। ড্রাই চুলের জন্য কলার কন্ডিশনার দারুণ উপকারি। কলার কন্ডিশনার ব্যবহারে চুল ঘন, লম্বা এবং উজ্জ্বল হয়!
১) একটা পাকা কলা, তিন টেবিল চামচ অলিভ অয়েল, দুই টেবিল চামচ মধু নিন। এবার একটা পাত্রে কলা ম্যাশ করে তাতে অলিভ অয়েল ও মধু মেশান ভাল করে। এরপর এটা আপনার চুলে ৩০ মিনিট লাগিয়ে রেখে, চুল ধুয়ে ফেলুন।
২) একটা পাকা কলা, চার টেবিল চামচ নারকেল তেল, এক টেবিল চামচ গ্লিসারিন এবং দুই টেবিল চামচ মধু মিশিয়ে স্মুথ পেস্ট তৈরি করুন। এবার এই মিশ্রণটি চুলে লাগিয়ে, শাওয়ার ক্যাপ দিয়ে মাথা ঢেকে রাখুন। ৩০ মিনিট পর চুল ধুয়ে ফেলুন।

দইয়ের কন্ডিশনার
দইতে অ্যান্টি-অক্সিডেন্ট এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে। দই স্বাস্থ্যের পাশাপাশি চুলের জন্যও খুব উপকারি। দই প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। দইতে ল্যাকটিক অ্যাসিড রয়েছে, যা চুলের জন্য খুব ভাল। দইয়ের ব্যবহার চুলের পিএইচ স্তর স্বাভাবিক রাখে এবং চুল মজবুত করতেও খুব সহায়ক।
এর জন্য এক কাপ দই ও দুই টেবিল চামচ মধু নিন। একটা বাটিতে দই ও মধুর পেস্ট তৈরি করে নিন। এবার এটা চুলের গোড়া থেকে শুরু করে পুরো চুলে ভালভাবে লাগান। ৩০ মিনিট পর মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। দই ব্যবহারে চুলের গোড়া মজবুত হয় এবং শুষ্ক চুল মোলায়েম ও উজ্জ্বল হয়ে ওঠে।

ডিমের কন্ডিশনার
চুলের যত্নে ডিমের উপকারিতা সম্পর্কে আমরা প্রায় সকলেই অবগত। ডিমের মধ্যে থাকা প্রোটিন চুলের স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করে। ডিমের সাদা অংশ হোক বা ডিমের কুসুম, শুষ্ক-রুক্ষ চুল সিল্কি ও ঘন করতে দুটোই দারুণ উপকারি।
তিনটি ডিমের কুসুম, তিন টেবিল চামচ অলিভ অয়েল এবং কয়েক ফোঁটা যেকোনও এসেনশিয়াল অয়েল একসঙ্গে ভালভাবে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি চুলে ২০ মিনিট লাগিয়ে রাখুন। তারপর শ্যাম্পু করে নিন।

অ্যালোভেরা কন্ডিশনার
চুলের যত্নে অ্যালোভেরা খুবই উপকারি। নিয়মিত অ্যালোভেরা ব্যবহার করলে চুল মজবুত হয়। এতে প্রচুর পরিমাণে ভিটামিন, প্রোটিন এবং মিনারেলস থাকে। এটি চুলকে পুষ্টি জোগায় এবং শাইনি করে তোলে। চুলে পিএইচ-এর ভারসাম্য রক্ষা করতে অ্যালোভেরা অত্যন্ত কার্যকর।
পাঁচ টেবিল চামচ অ্যালোভেরা জেল এবং দুই টেবিল চামচ সিলিকন-ফ্রি কন্ডিশনার মেশান। এবার এটা চুলে ২০ মিনিট লাগিয়ে রাখুন। তারপর চুল ধুয়ে ফেলুন।



Click it and Unblock the Notifications