Hibiscus Hair Mask: কালো-ঘন চুল পাবেন কয়েক দিনেই! জবা ফুলের সঙ্গে ব্যবহার করুন পাতাও

এক রাশ ঘন, কালো চুলের স্বপ্ন কার না থাকে! চুল ভালো রাখার জন্যে বাজারচলতি নানা হেয়ার কেয়ার প্রোডাক্টও ব্যবহার করা হয়। সব বাজারচলতি প্রোডাক্টই যে খারাপ হয়, এমনটা নয়। তবে নানা প্রাকৃতিক উপাদানও কিন্তু চুলের জন্য বেশ ভালো। যেমন জবা ফুল ও জবা পাতা চুলের জন্য ভীষণ উপকারী।

hibiscus hair mask

জবা ভিটামিন সি সমৃদ্ধ, কোলাজেন এবং কেরাটিন সংশ্লেষণকে উন্নত করে এবং চুলের জন্য খুবই পুষ্টিকর। জবা গাছের পাতা আর ফুলে রয়েছে অনেক প্রয়োজনীয় পুষ্টি এবং অ্যামিনো অ্যাসিড। এই সব উপাদান স্ক্যাল্পে পুষ্টি যোগায়, নতুন চুল গজাতে এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করে। জেনে নিন চুলের যত্নে কী ভাবে ব্যবহার করবেন জবা ফুল ও জবা পাতা।

পেঁয়াজ এবং জবা হেয়ার মাস্ক

পেঁয়াজ এবং জবা হেয়ার মাস্ক

কয়েকটি জবা পাতা বেটে, তার সঙ্গে পেঁয়াজের রস, ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল এবং রোজমেরি এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন। এই মিশ্রণটি চুলে ভালো করে লাগিয়ে আধ ঘণ্টা রাখুন। তারপর মাথা ধুয়ে ফেলুন।

কারিপাতা এবং জবা হেয়ার মাস্ক

কারিপাতা এবং জবা হেয়ার মাস্ক

এক মুঠো কারি পাতা এবং এক মুঠো জবা পাতা ভালো করে বেটে নিন। এই পেস্টে কয়েক ফোঁটা নারকেল তেল মিশিয়ে স্ক্যাল্প ও চুলে লাগান। কিছুক্ষণ ম্যাসাজ করুন। তারপর আরও ৩০ মিনিট রেখে শ্যাম্পু করে নিন।

জবা পাতা এবং জবা ফুলের হেয়ার মাস্ক

জবা পাতা এবং জবা ফুলের হেয়ার মাস্ক

কয়েকটি জবা ফুল আর কয়েকটি জবা পাতার সঙ্গে সামান্য জল দিয়ে বেটে নিন। একেবারে মসৃণ পেস্ট তৈরি করুন। চুল ও স্ক্যাল্পে ভালো করে লাগিয়ে আধ ঘণ্টা রেখে দিন। তারপর শ্যাম্পু করে ফেলুন।

নারকেল তেল এবং জবা হেয়ার মাস্ক

নারকেল তেল এবং জবা হেয়ার মাস্ক

জবা ফুলের সঙ্গে জবা পাতা পেস্ট করে, তাতে ৩ টেবিল চামচ নারকেল তেল মিশিয়ে নিন। চুল ও স্ক্যাল্পে এই পেস্ট ভালো করে লাগিয়ে আধ ঘণ্টা রেখে দিন। তারপর শ্যাম্পু করে ফেলুন।

অ্যালোভেরা এবং জবা হেয়ার মাস্ক

অ্যালোভেরা এবং জবা হেয়ার মাস্ক

জবা ফুলের সঙ্গে অ্যালোভেরা জেল পেস্ট করে নিন। চুল ও স্ক্যাল্পে এই পেস্ট ভালো করে লাগিয়ে এক ঘণ্টা রেখে দিন। শাওয়ার ক্যাপ পরে নিতে পারেন। তারপর শ্যাম্পু করে কন্ডিশনার লাগিয়ে নিন।

নিম পাতা এবং জবা হেয়ার মাস্ক

নিম পাতা এবং জবা হেয়ার মাস্ক

এক মুঠো নিম পাতা বেটে তার রস বার করে নিন। এক মুঠো জবা পাতা বেটে নিমের রসের সঙ্গে মিশিয়ে দিন। এই মিশ্রণটি স্ক্যাল্প ও চুলে লাগিয়ে ২০ মিনিট রাখুন। তারপর মাথা ধুয়ে ফেলুন।

Story first published: Wednesday, March 15, 2023, 13:31 [IST]
X
Desktop Bottom Promotion