Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
পারফিউম ব্যবহারেও ঘামের দুর্গন্ধ যাচ্ছে না? এবার ঘরেই তৈরি করুন নির্ভেজাল ডিওডোরেন্ট!
গরমকালে ঘামের সমস্যায় নাজেহাল হতে হয় সবাইকেই। কারও ঘাম বেশি হয়, কারও আবার কম হয়। ঘামের চোটে জামাকাপড় ভিজে যায়, ত্বক চটচট করে, গা থেকে দুর্গন্ধ বের হতে থাকে। ফলে জনসমক্ষে অপ্রস্তুত অবস্থায় পড়তে হয়।
এই ঘাম কিন্তু আসলে গন্ধবিহীন। ত্বকের উপরের স্তরে পৌঁছনোর পর বিভিন্ন ব্যাক্টেরিয়ার সঙ্গে মেশার ফলেই ঘাম থেকে দুর্গন্ধের সৃষ্টি হয়। ঘামের গন্ধ তাড়াতে আমরা বিভিন্ন নামীদামী পারফিউম বা বডিস্প্রে ব্যবহার করি। তবে পারফিউমের গন্ধ খুব বেশিক্ষণ টেকে না। তাছাড়া, দোকান থেকে কেনা এই সব সুগন্ধিতে ক্ষতিকারক রাসায়নিক থাকে, যা আমাদের ত্বকের ক্ষতি করতে পারে।
তবে আপনি চাইলে বাড়িতেই কেমিক্যাল বিহীন ডিওডোরেন্ট তৈরি করতে পারেন। এতে গায়ের দুর্গন্ধও যাবে, আবার ত্বকের ক্ষতিও হবে না! ঘরে থাকা মাত্র ৪টি উপাদান দিয়েই বানিয়ে ফেলতে পারেন কেমিক্যাল ফ্রি ঘরোয়া ডিওডোরেন্ট।

উপকরণ
-আধ কাপ বেকিং সোডা
-আধ কাপ অ্যারারুট পাউডার
-৫ টেবিল চামচ নারকেল তেল
-১০-১৫ ফোঁটা এসেনশিয়াল অয়েল (যেমন - টি ট্রি তেল, ল্যাভেন্ডার তেল, পেপারমিন্ট তেল)
তৈরির পদ্ধতি
১) বাটিতে বেকিং সোডা এবং অ্যারারুট পাউডার ভালো ভাবে মিশিয়ে নিন। বেকিং সোডা দুর্গন্ধ দূর করতে দারুণ কার্যকর। অ্যারারুট পাউডার আন্ডারআর্মস শুকনো রাখতে সাহায্য করে।
২) এর সঙ্গে নারকেল তেল মেশান। একেবারে মসৃণ পেস্ট তৈরি করুন। নারকেল তেল প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল, যা গন্ধ-সৃষ্টিকারী ব্যাকটেরিয়া প্রতিরোধ করে।
৩) এবার এতে আপনার পছন্দের এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন। এসেনশিয়াল অয়েল শুধুমাত্র সুগন্ধের জন্যই ব্যবহৃত হয় না, পাশাপাশি এতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ, যা গন্ধ-সৃষ্টিকারী ব্যাকটেরিয়া রোধ করে।
৪) সমস্ত উপাদান ভালো ভাবে মেশানোর পর একটি এয়ার টাইট পরিষ্কার কাঁচের জারে ভরে রেখে দিন। প্রয়োজনমতো অল্প অল্প করে নিয়ে আন্ডারআর্মগুলিতে লাগান।
টিপস
১) যাদের ত্বক খুব সেনসিটিভ, তারা এতে খুব কম পরিমাণে বেকিং সোডা ব্যবহার করতে পারেন বা সামগ্রীর তালিকা থেকে একেবারে বাদও দিতে পারেন।
২) ঘরে তৈরি ডিওডোরেন্টে আপনার পছন্দের যে কোনও এসেনশিয়াল অয়েল ব্যবহার করতে পারেন, তবে টি ট্রি অয়েল সবচেয়ে ভালো বিকল্প। কারণ এতে রয়েছে ব্যাকটেরিয়ারোধী গুণ।
৩) আরও বেশি ক্রিমি এবং ময়েশ্চারাইজিং করতে চাইলে, আপনি এতে এক চা চামচ শিয়া বাটার মেশাতে পারেন।



Click it and Unblock the Notifications