Curd Hair Masks: স্বাস্থ্যোজ্জ্বল চুল চান? আজ থেকেই ব্যবহার করুন টক দই!

ভরপেট খাওয়াদাওয়ার পর শেষ দই খাওয়ার রীতি ভারতীয় সংস্কৃতির অংশ বলা যেতে পারে। দুগ্ধজাত এবং পুষ্টিকর বলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও এর জুড়ি নেই। ক্যালসিয়াম, প্রোটিনে ভরপুর দই। ফলে দই খাওয়া খুবই স্বাস্থ্যকর। শুধু কি খাবার হিসেবে? রূপচর্চাতেও রয়েছে দইয়ের সমান ব্যবহার। স্বাস্থ্যোজ্জ্বল চুল পেতে ব্যবহার করতে পারেন টক দই। দইয়ে চুলে বৃদ্ধি ত্বরান্বিত হয়, চুলের আর্দ্রতা বজায় থাকে, খুশকি কমে এবং চুল পড়ার সমস্যাও দূর হয়।

DIY Curd Hair Masks

আসুন জেনে নেওয়া যাক, উজ্জ্বল ও মসৃণ চুল পেতে কী ভাবে ব্যবহার করবেন টক দই-

দই এবং অ্যালোভেরা হেয়ার মাস্ক

দই এবং অ্যালোভেরা হেয়ার মাস্ক

এই হেয়ার মাস্ক চুল ময়েশ্চারাইজ করে। এক কাপ দইয়ের সঙ্গে ৫ চা চামচ অ্যালোভেরা জেল এবং ২ চা চামচ মধু ভালো ভাবে মিশিয়ে নিন। পুরো চুলে লাগান হেয়ার মাস্কটি। ৩০ মিনিট পর মাথা ধুয়ে ফেলুন। যাদের চুল খুব শুষ্ক তারা এই মিশ্রণে একটি পাকা কলা চটকে দিতে পারেন।

অলিভ অয়েল এবং দই হেয়ার মাস্ক

অলিভ অয়েল এবং দই হেয়ার মাস্ক

এই হেয়ার মাস্ক চুল সফ্ট, সিল্কি করে। অলিভ অয়েল চুলের বৃদ্ধিতে সাহায্য করে। এক কাপ টক দইয়ের সঙ্গে এক টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে নিন। চুলে শ্যাম্পু করার পরে, হালকা ভেজা চুলে দই-তেলের হেয়ার মাস্ক লাগান ভালো ভাবে। ২০ মিনিট রেখে দিন। তারপর চুল ধুয়ে ফেলুন। এবার একটি বড় পাত্রে লেবুর রস এবং জল মিশিয়ে চুল ধুয়ে ফেলুন।

দই এবং মেথি বীজ হেয়ার মাস্ক

দই এবং মেথি বীজ হেয়ার মাস্ক

খুশকির জন্য সেরা এই হেয়ার মাস্ক। সারা রাত জলে ভিজিয়ে রাখুন মেথি বীজ। সকালে মেথি পিষে তার সঙ্গে টক দই মিশিয়ে নিন। এই পেস্টটি মাথার ত্বকে ও চুলে ভালো করে লাগান। আধ ঘণ্টা পর মাথা ধুয়ে ফেলুন।

দই, অলিভ অয়েল এবং আপেল সাইডার ভিনেগার (ACV)

দই, অলিভ অয়েল এবং আপেল সাইডার ভিনেগার (ACV)

এক টেবিল চামচ অলিভ অয়েলের সঙ্গে ৩ টেবিল চামচ টক দই এবং আধা চা চামচ আপেল সাইডার ভিনেগার মিশিয়ে নিন। শুধুমাত্র চুলে এই মিশ্রণটি প্রয়োগ করুন। ভুল করেও স্ক্যাল্পে লাগাবেন না। ৩০ মিনিট রেখে দিন। তারপর শ্যাম্পু করে কন্ডিশনার লাগিয়ে নিন। চুল মজবুত, স্বাস্থ্যকর এবং হাইড্রেট রাখতে মাসে অন্তত একবার এই হেয়ার মাস্কটি লাগান।

দই, বেসন এবং অলিভ অয়েল

দই, বেসন এবং অলিভ অয়েল

অলিভ অয়েল চুলকে মসৃণ করে তোলে। বেসন চুলের গোড়া মজবুত করে। শুষ্ক চুলের জন্য এই হেয়ার মাস্ক দারুণ উপকারী। ৬ টেবিল চামচ বেসন এবং দইয়ের সঙ্গে ৩ টেবিল চামচ অলিভ অয়েল মেশান। শুষ্ক চুলে এই মিশ্রণটি লাগিয়ে ২০ মিনিট রাখুন। তারপর শ্যাম্পু করে নিন।

দই এবং ডিমের হেয়ার মাস্ক

দই এবং ডিমের হেয়ার মাস্ক

একটি ডিম ফেটিয়ে তার সঙ্গে ২ টেবিল চামচ টক দই মিশিয়ে স্ক্যাল্প ও চুলে লাগান ভালো করে। ৩০ মিনিট রাখুন। তারপর শ্যাম্পু করে নিন। সপ্তাহে দু'বার এই হেয়ার মাস্ক লাগান।

দই এবং মধু হেয়ার মাস্ক

দই এবং মধু হেয়ার মাস্ক

আধা কাপ টক দইয়ের সঙ্গে ২ চা চামচ মধু মিশিয়ে চুলে ও স্ক্যাল্পে লাগান। ম্যাসাজ করুন কিছুক্ষণ। তারপর আরও ২০ মিনিট রেখে শ্যাম্পু করে নিন।

Story first published: Tuesday, February 14, 2023, 23:12 [IST]
X
Desktop Bottom Promotion