Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
কফির ম্যাজিকেই দূর হবে জেদি সান ট্যান, রইল ৫ ফেস প্যাকের হদিশ!
সকালে ঘুম থেকে উঠে হোক বা সারা দিনে কাজের ফাঁকে, এক কাপ গরমাগরম কফি আমাদের মেজাজ চাঙ্গা করে তোলে, ক্লান্তিভাব কাটিয়ে শরীরে এনার্জি যোগায়। তবে কফি যে শুধুই মন ভালো করে এমন কিন্তু নয়, ত্বকের নানা সমস্যায়ও কফি দারুণ কার্যকর।
কফিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিড্যান্ট, যা ত্বক ভালো রাখতে সাহায্য করে। স্কিন এক্সফোলিয়েশন, ডেড সেল অপসারণ, ট্যান এবং পিগমেন্টেশন হালকা করা, ত্বকের ঔজ্জ্বল্য ফেরানোর ক্ষেত্রে কফির জুড়ি মেলা ভার। দেখে নিন ত্বকের পরিচর্যায় কফির কিছু ফেস প্যাক।

কফি এবং মধু
১ টেবিল চামচ কফি পাউডারের সঙ্গে ১ টেবিল চামচ মধু মিশিয়ে পুরো মুখে লাগান। ২০ মিনিট পর মুখ জলে ধুয়ে ফেলুন।
কফি এবং দুধ
১ টেবিল চামচ কফি পাউডারের সঙ্গে ১-২ টেবিল চামচ দুধ মিশিয়ে পেস্ট তৈরি করুন। ১৫ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন।
কফি এবং অ্যালোভেরা
সম পরিমাণ কফি পাউডার এবং অ্যালোভেরা জেল মিশিয়ে পুরো মুখে সমানভাবে লাগান। এই পেস্টটি ২০ মিনিট মুখে রেখে দিন। তারপর ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন।
কফি, চিনি এবং নারকেল তেল
কফি পাউডারের সঙ্গে ব্রাউন সুগার, নারকেল তেল এবং সামান্য জল মিশিয়ে একটি স্ক্রাব তৈরি করুন। মিনিট দুয়েক এই স্ক্রাব দিয়ে মুখে আলতো করে ম্যাসাজ করুন। তারপর ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার এই স্ক্রাব ব্যবহার করুন।
কফি এবং অলিভ অয়েল
কফি পাউডার এবং অলিভ অয়েল সম পরিমাণ নিয়ে ভাল ভাবে মিশিয়ে নিন। পুরো মুখে এই ফেসপ্যাক লাগান। ২০ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন।
এই ফেস প্যাক ত্বকে পুষ্টি যোগায়। অলিভ অয়েল প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। ত্বককে নরম ও মসৃণ রাখে।



Click it and Unblock the Notifications