ত্বকের জেল্লা ফিরে পেতে রোজকার রূপচর্চায় রাখুন অ্যালোভেরা! দেখুন কী ভাবে ব্যবহার করবেন

অ্যালোভেরার গুণাগুণ সবারই জানা। এটি স্বাস্থ্যের জন্য যেমন উপকারী, তেমনই রুপচর্চায়ও দারুণ কার্যকরী। ত্বক উজ্জ্বল, মসৃণ, দাগহীন রাখতে অ্যালোভেরা জেলের কোনও বিকল্প হয় না। রোজকার রূপটানে যদি এই অ্যালোভেরাকে সঙ্গী করে নিতে পারেন, তাহলে যৌবন আপনার হাতের মুঠোয়!

DIY Aloe Vera Based Face Packs

নিয়মিত অ্যালোভেরা জেল দিয়ে তৈরি ফেস প্যাক ব্যবহার করলে ত্বকের বিবর্ণভাব, পিগমেন্টেশন, শুষ্কভাব ও ব্রণর মতো অনেক সমস্যা দূরে থাকবে। আজকের আর্টিকেলে কয়েকটি অ্যালোভেরা ফেস প্যাকের সন্ধান রইল।

অ্যালোভেরা এবং গোলাপ জল

অ্যালোভেরা এবং গোলাপ জল

১ টেবিল চামচ অ্যালোভেরা জেল, ১ টেবিল চামচ গোলাপ জল একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই পেস্টটি মুখে লাগিয়ে ২০ মিনিট রাখুন। তারপর ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন।

এই ফেস প্যাকটি ধুয়ে ফেলার আগে মুখে কয়েক মিনিট ম্যাসাজ করতে পারেন। সপ্তাহে তিনবার এই প্যাক প্রয়োগ করতে পারেন।

মুলতানি মাটি এবং অ্যালোভেরা

মুলতানি মাটি এবং অ্যালোভেরা

১ টেবিল চামচ মুলতানি মাটি, ১ চা চামচ অ্যালোভেরা জেল এবং গোলাপ জল বা ঠান্ডা দুধ একসঙ্গে মিশিয়ে মসৃণ পেস্ট তৈরি করুন। এই প্যাকটি মুখে লাগিয়ে ১৫ মিনিট রাখুন। তারপর জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে এক বা দু'বার এই ফেস প্যাক প্রয়োগ করুন।

অ্যালোভেরা এবং হলুদ

অ্যালোভেরা এবং হলুদ

এক চিমটি হলুদ, ১ টেবিল চামচ অ্যালোভেরা জেল, ১ চা চামচ মধু এবং কয়েক ফোঁটা গোলাপ জল, এই সব উপকরণ একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন। পেস্টটি মুখে এবং গলায় সমানভাবে লাগিয়ে ২০ মিনিট রেখে দিন। তারপর হালকা গরম জলে মুখ, গলা ধুয়ে নিন। সপ্তাহে দুইবার এই ফেস প্যাক ব্যবহার করুন।

কলা এবং অ্যালোভেরা

কলা এবং অ্যালোভেরা

১ টেবিল চামচ অ্যালোভেরা জেল, কয়েকটা পাকা কলার টুকরো একসঙ্গে ব্লেন্ড করে নিন। এই পেস্টটি মুখে লাগিয়ে ১০ মিনিট রাখুন। তারপর হালকা গরম জলে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার বা প্রয়োজনে সপ্তাহে দু'বার এটি করতে পারেন।

দই এবং অ্যালোভেরা

দই এবং অ্যালোভেরা

২ চা চামচ অ্যালোভেরা জেল, ১ চা চামচ টক দই, ১ চা চামচ মধু বা লেবুর রস একসঙ্গে মিশ্রিত করুন। শুষ্ক ত্বক ও স্বাভাবিক ত্বকের জন্য মধু এবং তৈলাক্ত ত্বক ও কম্বিনেশন স্কিনের জন্য লেবুর রস ব্যবহার করুন। এই ফেস প্যাকটি মুখে লাগিয়ে ১৫ মিনিট রাখুন। তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে তিনবার এই প্যাক লাগাতে পারেন।

অ্যালোভেরা এবং শসা

অ্যালোভেরা এবং শসা

২ চা চামচ অ্যালোভেরা জেল, ১ চা চামচ শসার রস, কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। এই পেস্টটি মুখে লাগিয়ে ১৫ মিনিট রাখুন। তারপর ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার বা দুইবার এই প্যাক লাগাতে পারেন।

X
Desktop Bottom Promotion