Two-Ingredient Face mask: ত্বকের জেল্লা ফিরবে এই ৪ হোমমেড ফেস প্যাকে! দেখে নিন কী ভাবে তৈরি করবেন

সারা দিনের ধুলোবালি, ধোঁওয়া ও দূষণের কারণে ব্যাপক প্রভাব পড়ে ত্বকে। এর সঙ্গে থাকে সূর্যের অতিবেগুনি রশ্মি। সব মিলিয়ে প্রতিদিন আমাদের ত্বক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ফলে ক্রমশ জেল্লা কমতে থাকে ত্বকের, ত্বক নিষ্প্রাণ হয়ে যায়, ব্রণ, পিগমেন্টেশন এবং আরও অনেক সমস্যা দেখা দেয়।

DIY 2-Ingredient Face Masks For Clear And Glowing Skin

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ক্ষতিগ্রস্ত ত্বকে ফের জেল্লা ফিরিয়ে আনতে ত্বকের সঠিক যত্ন নেওয়া খুবই জরুরি। এর জন্য় প্রতিদিন ত্বক ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং করার পাশাপাশি বিভিন্ন ফেস প্যাকও ব্যবহার করতে হবে। কেমিক্যালযুক্ত ফেস প্যাক ব্যবহারের পরিবর্তে যদি আপনি ঘরোয়া ফেস প্যাক ব্যবহার করেন, তাহলে কোনও পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই উপকার মিলবে দ্বিগুণ! দেখে নিন, ত্বকের জেল্লা বাড়াতে কোন কোন ফেস প্যাক ব্যবহার করবেন -

গ্রিন টি এবং আলুর রস

গ্রিন টি এবং আলুর রস

এক কাপ গরম জলে ১০ মিনিট গ্রিন টি ব্যাগ রাখুন। চা ঠান্ডা হতে দিন। দুই টেবিল চামচ চায়ের সঙ্গে দুই টেবিল চামচ আলুর রস মেশান ভাল করে। এই মিশ্রণটি মুখে ও গলায় লাগান। সারা রাত মুখে এবং গলায় এটি রেখে দিন। পরের দিন সকালে ঠান্ডা জলে মুখ ও গলা ধুয়ে ফেলুন।

গ্রিন টি-তে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি-এজিং বৈশিষ্ট্য রয়েছে। ত্বকে বার্ধক্যের ছাপ পড়তে দেয় না এই চা। গ্রিন টি দিয়ে বিভিন্ন ফেস প্যাক তৈরি করে ব্যবহার করতে পারেন। আলুর রস পিগমেন্টেশন কমাতে সাহায্য করে।

কফি এবং মধু

কফি এবং মধু

অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর কফি ত্বক উজ্জ্বল করতে পারে। মধু ত্বককে ময়েশ্চারাইজ এবং এক্সফোলিয়েট করে।

দুই টেবিল চামচ কফির সঙ্গে এক টেবিল চামচ মধু ভালো করে মিশিয়ে মুখে ও গলায় লাগান। আধা ঘণ্টা রাখার পর স্ক্রাব করে ফেলুন। তারপর হালকা গরম জলে মুখ ধুয়ে নিন।

হলুদ ও শসা

হলুদ ও শসা

শসা ব্লেন্ড করে এতে আধা চা-চামচ হলুদ গুঁড়ো মেশান ভাল করে। মুখে ও গলায় লাগান এই মিশ্রণটি। ২০ মিনিট পর জল দিয়ে ধুয়ে ফেলুন।

হলুদ অ্যান্টি-ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। মুখে তাৎক্ষণিক উজ্জ্বলতা ফেরাতে পারে হলুদ। ডার্ক সার্কেল কমাতে এবং ত্বক পরিষ্কার করার জন্য শসা সেরা ঘরোয়া প্রতিকার।

পেঁপে ও লেবুর রস

পেঁপে ও লেবুর রস

ব্লেন্ডারে পেঁপে ব্লেন্ড করে নিন। ১/২ কাপ পেঁপের পাল্পের সঙ্গে একটি লেবুর রস মেশান। এই মিশ্রণটি আপনার মুখে এবং গলায় লাগান। প্রায় ৩০ মিনিট রাখুন। তারপরে ঠান্ডা জল দিয়ে মুখ ও গলা ধুয়ে ফেলুন।

পেঁপে মৃদু এক্সফোলিয়েটার হিসেবে কাজ করে এবং ত্বকে বলিরেখা পড়তে দেয় না। লেবুর রস ত্বক পরিষ্কার ও উজ্জ্বল করে।

Story first published: Friday, December 16, 2022, 20:05 [IST]
X
Desktop Bottom Promotion