Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
হঠাৎ করে গলা-ঘাড়ে ডার্ক প্যাচেস, বেড়েছে হেয়ার ফল? হতে পারে পিসিওএসের সমস্যা, সাবধান
পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা পিসিওএস বর্তমানে কম-বেশি পরিচিত একটি সমস্যা। বিশেষজ্ঞরা বলছেন, টিনেজ থেকে শুরু করে ম্যাচিউরড, যেকোনও নারীরই হতে পারে এই সমস্যা। এটি একটি পরিচিত হরমোনাল সমস্যা। যা প্রতি ১০০ জন নারীর মধ্যে ৭ থেকে ৮ জনের দেখা যায়। এর মূল লক্ষণগুলি হল, অনিয়মিত ঋতুস্রাব, বারবার ট্রাই করার পরেও কনসিভ করতে না পারা, অল্প সময়ের ব্যবধানে ওজন বেড়ে যাওয়া ইত্যাদি।
তবে এখানেই থেমে নেই, এই সমস্যার জেরে স্কিন ও হেয়ারেও অনেক সময় পরিবর্তন দেখা যায়। অস্বাভাবিক হারে বেড়ে যেতে পারে ব্রণর সমস্যা, সঙ্গেই অন্যান্য আরও সমস্যা তো আছেই। আজ জেনে নেওয়া যাক এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে কী ধরনের সমস্যা দেখা দেয়।

- ব্রণ-
পিসিওএসের কারণে আমাদের শরীরে অ্যান্ড্রোজেন নামক হরমোন বেড়ে যায়। এতে সেবাম প্রোডাকশনও বেড়ে যায়, তাই স্বাভাবিকভাবে স্কিন বেশ অয়েলি দেখায়। তখন ফেইস একনেপ্রন হয়ে যেতে থাকে। অনেক সময় ইনফ্ল্যামেটরি একনে হতে পারে, যাকে আমরা সিস্টিক একনে বলে থাকি। সাধারণত এই ধরনের একনে জ-লাইন, চিক এরিয়ায় বেশি দেখা যায়। ফেইসের পাশাপাশি গলা, বুক কিংবা পিঠের উপরের অংশেও ব্রণ হতে পারে। যদি হঠাৎ লক্ষ্য করেন আপনার মুখে ও শরীরে এই ধরনের একনে বেড়ে যাচ্ছে, তাহলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।
- অ্যাকানথোসিস নিগ্রিক্যানস-
পিসিওএসের কারণে আমাদের শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স দেখা যায়। এই ইনসুলিন রেজিস্ট্যান্স থেকেই অ্যাকানথোসিস নিগ্রিক্যানসের সমস্যাটি হয়। যাদের উচ্চতার তুলনায় ওজন বেশি, তাদের ক্ষেত্রেও এটি হতে পারে। অ্যাকানথোসিস নিগ্রিক্যানস এমন একটি স্কিন কন্ডিশন যেখানে গলা, ঘাড়ে ডার্ক প্যাচেস নজরে আসে। যত সময় যায়, এটি তত বাড়তে থাকে। তাই আগে থেকেই সাবধান হন।
- আনওয়ান্টেড হেয়ার গ্রোথ-
পিসিওএসের ক্ষেত্রে বেশিরভাগ নারীদের স্কিনে যে সিম্পটমটি দেখা যায় সেটি হলো হিরসুটিজম। মূলত অ্যান্ড্রোজেন হরমোনের কারণে মুখে ও শরীরে আনওয়ান্টেড হেয়ার গ্রোথ বেড়ে গেলে সেটিকেই আনওয়ান্টেড হেয়ার গ্রোথ বলা হয়। সাধারণত ঠোঁটের উপরে, চিন এরিয়াতে, বুকে কিংবা পেটের নিচ অংশে হেয়ার গ্রোথ অস্বাভাবিকভাবে বেড়ে যায়।
- অতিরিক্ত হেয়ার ফল-
একজন মানুষের প্রতিদিন ৫০ থেকে ১০০টি চুল পড়া স্বাভাবিক। কিন্তু যাদের পিসিওএস আছে, তাদের ক্ষেত্রে হেয়ার ফলের পরিমাণ অনেক বেশি হয়। তাই যদি হঠাৎ করেই অতিরিক্ত হেয়ার ফল শুরু হয়, তাহলে কোনোভাবেই বিষয়টি এড়িয়ে যাবেন না। চিকিৎসকের পরামর্শ নিন।



Click it and Unblock the Notifications