Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
বর্ষায় গাঢ় লিপস্টিক নাকি নো ফাউন্ডেশন? রইল ওয়াটারপ্রুফ মেকআপের সমস্ত টিপস
বৃষ্টির মরশুমে বাইরের দৃশ্য দেখে জমিয়ে পেটপুজো করে একেবারে ঘুমানোর আবহাওয়া। কিন্তু তবুও অনেক মানুষকেই কর্মস্থানে যেতে হয় পেটের তাগিদে। এই তালিকায় পুরুষের সঙ্গে কিন্তু মহিলারাও রয়েছেন। হাতে থাকে সপ্তাহে মাত্র একটি ছুটির দিন। বাধ্য হয়ে সেই একটি দিনেরই উপভোগ করা ছাড়া উপায় নেই। এরমধ্যে আবার অনুষ্ঠান, আয়োজন প্রভৃতি রয়েছে। তবে এক্ষেত্রে সমস্যা একটু বেড়ে যায়।
বর্ষাকালে সাজপোশাক ছাড়া তো বের হওয়া দায়। অনেকের মতে বর্ষায় মেকআপ করাও নাকি একটা শিল্প। কারণ হুটহাট বৃষ্টিতে মেকআপ ধুয়ে-মুছে যাওয়ার আশঙ্কা থাকে। তাই বৃষ্টির দিনে যদি মেকআপ করতেই হয়, তাহলে হতে হবে ওয়াটারপ্রুফ মেকআপ। এই মেকআপের কাজই হল ঘাম, বৃষ্টি কিংবা মুখ ভেজালেও মেকআপ গলবে না। মেকআপ আর্টিস্টদের মতে, বর্ষাকালে গাঢ় মেকআপ না করাই ভালো। মুখে জলের ছিটা পড়লেই মুখ বিবর্ণ হয়ে যায়। তাই শুধুমাত্র হালকা মেকআপ ব্যবহার করা উচিত।

এছাড়াও যেসব বিষয়গুলি মাথায় রাখতে হবে তা হল- বৃষ্টির সময় মুখে কোনো ধরনের ফাউন্ডেশন বা ক্রিম না লাগালোই ভালো। শুধু একটু ফেস পাউডার লাগান। তাও একেবারে হালকাবাবে। ক্রিমের পরিবর্তে এই আবহাওয়ায় শসার রস ও গোলাপজল সমপরিমাণে মিশিয়ে তুলো দিয়ে মুখে ঘষে নিন। এটি মুখে একটি সুন্দর উজ্জ্বলতা দেয়।
গাঢ় লিপস্টিক বর্ষায় ঠোঁটে দারুণ লাগবে। একটি আই ভ্রু পেন্সিল দিয়ে আপনার ভ্রুগুলিকে সঠিক শেপ দিন। তবে বিশেষ যত্ন নিয়ে হালকা হাতে এঁকে নিতে হবে। না হলে আপনার ভ্রু কৃত্রিম দেখাতে পারে। আপনি যদি পার্টি বা প্রাকৃতিক সৌন্দর্যের স্পটে যাচ্ছেন, তাহলে আই লাইনারের পরিবর্তে কাজল ব্যবহার করুন। তবে এই সময় লিকুইড বিন্দি ও সিঁদুর ব্যবহার না করলে ভালো হবে।
তবে মনে রাখবেন, গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে চুল প্রায়ই ভিজে যেতে পারে। এতে খুশকি বা অন্যান্য সমস্যা হতে পারে। তাই ভিজে গেলে চুল অবিলম্বে শুকিয়ে নিন, যাতে চুল সুরক্ষিত থাকে। বর্ষায় অতিরিক্ত আর্দ্রতার কারণে চুল আঠালো হয়ে যায়। তাই সপ্তাহে দু-তিন দিন শ্যাম্পু করুন।



Click it and Unblock the Notifications