Beauty Tips: সারারাত ঠাকুর দেখে চোখের নিচে কালি পড়েছে? ট্রাই করুন এই ঘরোয়া উপায়

By Bhagysree Sarkar

Beauty Tips: সবে শেষ হয়েছে দূর্গা পুজো (Durga Puja), তবে সামনে আবার দীপাবলি (Diwali)। উৎসবের মরশুমে আপামর বাঙালি। তবে দূর্গা পুজোয় রাতভর জেগে ঠাকুর দেখেছেন অনেকেই। কিন্তু তার ফল এখন পোহাতে হচ্ছে। পোস্ট দুর্গাপুজোতে ত্বকের সঙ্গেই চুলেরও নানা সমস্যা দেখা দিচ্ছে। বিশেষ করে ডার্ক সার্কেলের (Dark circle) সমস্যা। চোখের চারপাশের চামড়া কুঁচকে চোখের উজ্জ্বলতা হারিয়ে গিয়েছে। এর মূল কারণ, পুজোর ঘোরাঘুরিতে পর্যাপ্ত ঘুমের অভাব।

তবে বিশেষজ্ঞদের মতে, খাওয়া দাওয়ায় অনিয়ম ও স্ট্রেস থেকেও ডার্ক সার্কেলের সমস্যা বাড়ে। বর্তমানে মানুষ কর্ম ও জীবনযাত্রায় ব্যস্ত হয়ে পড়েছে। যার ফলে তার জীবনযাত্রা ও খাদ্যাভ্যাসকে নষ্ট হয়ে গিয়েছে। যার ফলে শিকার হচ্ছে নানা ধরনের রোগ। কাজের চাপ, উদ্বেগ, রাত জেগে সিরিজ দেখা বা সদ্যোজাতের দেখাশোনা করার ফল চোখের তলায় কালি। পার্লারে ফেসিয়াল করিয়েও উপকার মিলছে না।

Dark circles

অনেকে আবার এই সমস্যা থেকে মুক্তি পেতে রাতে শুতে যাওয়ার আগে আলাদা করে দামি প্রসাধনীও মাখেন। নিয়মিত ব্যবহারে অনেকের উপকার মেলে। আবার, এতগুলি টাকা খরচ করে ফল না মেলায় অসন্তুষ্ট হন অনেকে। চোখের তলার ফোলা ভাব, কালচে দাগ দূর করতে শুধু ক্রিম মাখলেই হবে না, বাদ দিতে হবে রোজকার কিছু অভ্যাসও। জীবনধারায় কোন কোন পরিবর্তন আনলে এই দাগের হাত থেকে রেহাই পাওয়া যেতে পারে, জানুন-

  • আলুর রস

কাঁচা আলুর রস শুধু ত্বককে উজ্জ্বল করে না, ডার্ক সার্কেল কমাতেও সাহায্য করে। সহজভাবে রস বের করুন, একটি তুলো প্যাড ভিজিয়ে রাখুন এবং কয়েক মিনিটের জন্য আপনার চোখের উপর রাখুন।

  • কাঁচা দুধ

ডার্ক সার্কেলের চিকিৎসার জন্য কাঁচা দুধ আরেকটি দুর্দান্ত বিকল্প। এটি চোখের চারপাশে লাগালে ত্বকে পুষ্টি যোগায় এবং ধীরে ধীরে ডার্ক সার্কেল হালকা হয়ে যায়।

  • কমলার রস

ভিটামিন সি সমৃদ্ধ কমলার রস কার্যকরভাবে ডার্ক সার্কেল কমাতে সাহায্য করতে পারে। টাটকা কমলার রসে কয়েক ফোঁটা গ্লিসারিন মিশিয়ে তুলার প্যাডের সাহায্যে চোখের নিচের অংশে লাগান এবং তাৎক্ষণিক ফলাফল পান।

  • আমন্ড অয়েল

বাদাম তেল ভিটামিন ই সমৃদ্ধ। কয়েক ফোঁটা আমন্ড অয়েলই করবে বাজিমাত। ডার্ক সার্কেলের জন্য একটি শক্তিশালী প্রতিকার এটি। প্রতিদিনের ব্যবহারে আপনি এক সপ্তাহের মধ্যে উন্নতি দেখতে শুরু করবেন।

Story first published: Sunday, October 20, 2024, 14:46 [IST]
X
Desktop Bottom Promotion