Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Dandruff Treatment : শীতকালে খুশকিতে নাজেহাল? এই ঘরোয়া টোটকায় কাজ হবে এক সপ্তাহেই!
খুশকি এখন সারা বছরের সমস্যা। তবে শীতকালে খুশকি আরও দ্বিগুণ বেড়ে যায়। খুশকির জন্য আরও নানা সমস্যা দেখা দিতে পারে। অতিরিক্ত চুল ঝরে যাওয়া, চুল রুক্ষ হয়ে যাওয়া, স্ক্যাল্পে নানা রকমের সংক্রমণের জন্যেও বেশিরভাগ ক্ষেত্রেই দায়ি এই খুশকি। সঠিক সময়ে খুশকির সমস্যার ঠেকাতে না পারলে অকালেই সব চুল ঝরে গিয়ে মাথা 'গড়ের মাঠ' হয়ে যেতে পারে!

এখন বাজারে অ্যান্টি-ড্যানড্রফ শ্যাম্পু, লোশন, তেল, কন্ডিশনারের ছড়াছড়ি। তবে সেগুলিতে থাকা বিভিন্ন ক্যামিকেলের প্রভাবে উল্টে চুলের ক্ষতি হওয়ার আশঙ্কা বাড়ে। আসুন জেনে নেওয়া যাক বেশ কিছু এমন ঘরোয়া উপায়, যেগুলি খুশকির সমস্যা সহজেই দূর করতে সক্ষম।

বেকিং সোডা
ভেজা চুল এবং স্ক্যাল্পে ভাল ভাবে বেকিং সোডা লাগান। এক-দুই মিনিট রেখে জল দিয়ে চুল ভাল ভাবে ধুয়ে ফেলুন।

লেবুর রস এবং দই
একটি বাটিতে লেবুর রস এবং দই মিশিয়ে স্ক্যাল্পে ম্যাসাজ করুন। ১০ মিনিট রেখে দিন। তারপরে ভালভাবে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে দু'বার এই প্রতিকারটি ব্যবহার করতে পারেন।

নিম পেস্ট
নিম পাতার পেস্ট স্ক্যাল্পে লাগিয়ে কমপক্ষে ১০ মিনিট রাখুন। শুকিয়ে গেলে ঠান্ডা জলে চুল ধুয়ে ফেলুন।

অ্যাপেল সাইডার ভিনেগার এবং জল
সম পরিমাণ জল এবং অ্যাপেল সাইডার ভিনেগার মিশিয়ে নিন। চুল ধোওয়ার পরে এটি প্রয়োগ করুন। শুকিয়ে গেলে আবার মাথা ধুয়ে ফেলুন।

ফ্যাটি ফিশ
স্যালমন এবং টুনার মতো ফ্যাটি ফিস হেলদি ফ্যাটের দুর্দান্ত উৎস। এই মাছগুলি নিয়মিত খেলে চুল ও স্ক্যাল্প ভাল থাকবে।

ডিম
ডিম জিঙ্ক এবং বায়োটিন সমৃদ্ধ। এই দুই উপাদান একসঙ্গে স্ক্যাল্প ও চুল খুব ভাল রাখে।

অ্যাভোকাডো
অ্যাভোকাডো হেলদি ফ্যাটের দুর্দান্ত উৎস, যা স্ক্যাল্পের জন্য দারুণ উপকারি।

বাদাম
বাদাম হেলদি ফ্যাট, জিঙ্ক এবং আরও অনেক ভিটামিন ও পুষ্টি সমৃদ্ধ, যা আমাদের স্ক্যাল্প ও চুল খুব ভাল রাখে।

কলা
কলা জিঙ্ক এবং বায়োটিন সমৃদ্ধ, যা স্ক্যাল্প ও চুলকে পুরোপুরি সুরক্ষা প্রদান করে।

অলিভ অয়েল
অলিভ অয়েল হেলদি ফ্যাট সমৃদ্ধ এবং এতে অন্যান্য পুষ্টিও রয়েছে। এটি চুল ও স্ক্যাল্প ভাল রাখে। এই তেল স্ক্যাল্পে সরাসরি প্রয়োগ করতে পারেন।



Click it and Unblock the Notifications