Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
মুখ ধোওয়ার সময় এই ভুলগুলি করছেন না তো? ত্বকের বারোটা বাজবে মুহূর্তেই!
মুখের ত্বক উজ্জ্বল আর তরতাজা রাখতে সবার আগে প্রয়োজন সঠিকভাবে মুখ ধোওয়া। এতে ত্বকের ভেতরে থাকা ময়লা, তেল সব বের হয়ে যাবে। কিন্তু ঠিক কী ভাবে মুখ ধোওয়া উচিত, সেটা আমরা অনেকেই জানি না। সঠিক পদ্ধতি মেনে মুখ না ধুলে কিন্তু ত্বকের বিরাট ক্ষতি হয়ে যেতে পারে। মুখ পরিষ্কার করার সময় হামেশাই কয়েকটি ভুল করে থাকেন অনেকে, যা এড়িয়ে যাওয়া উচিত-

গরম জল ব্যবহার করা
অনেকেই গরম জল দিয়ে মুখ ধুয়ে থাকেন। কিন্তু গরম জল ত্বকের প্রাকৃতিক তেল শুষে নেয়। ফলে ত্বকে রুক্ষ-শুষ্কভাব, জ্বালা এবং লালচেভাব দেখা দিতে পারে। তবে একেবারে হালকা গরম বা ঠান্ডা জল দিয়ে মুখ ধুতে পারেন।
ভেজা ওয়াইপস ব্যবহার করা
খুব তাড়াতাড়ি মুখ পরিষ্কার করতে আমরা অনেকেই ভেজা ওয়াইপস ব্যবহার করি। অনেকে মেকআপ তুলতেও এই টিস্যু ব্যবহার করেন। কিন্তু ভেজা ওয়াইপস-এ প্রিজারভেটিভ, সুগন্ধি এবং সারফ্যাক্ট্যান্টের মতো রাসায়নিক থাকে। যার ফলেই ত্বকের নানা সমস্যা হয়। এগুলি ব্যবহার করলে ত্বকে জ্বালা হতে পারে। তাছাড়া, ভেজা ওয়াইপস ত্বকের সমস্ত ময়লা, তেল অপসারণ করতে পারে না।
সাবান বা ভুল ক্লিনজার ব্যবহার করা
ত্বকের ধরণ অনুযায়ী উপযুক্ত ফেসওয়াশ বেছে নেওয়া গুরুত্বপূর্ণ। নাহলে ত্বকের জ্বালা, চুলকানি, লালচেভাব দেখা দিতে পারে। শুষ্ক, তৈলাক্ত, কম্বিনেশন বা সেনসিটিভ, আপনার ত্বক যে রকম, সেই হিসেবে ফেসওয়াশ বা ক্লিনজার কিনুন।
নোংরা হাত বা তোয়ালে ব্যবহার করা
মুখ ধোওয়ার আগে হাত ধুয়ে নেওয়াটা খুব জরুরি। কারণ হাতে থাকা জীবাণু ত্বকের ক্ষতি করতে পারে। নোংরা হাতে মুখ ধোওয়া বা মুখ মোছার জন্য নোংরা তোয়ালে ব্যবহার করলে ত্বকে ব্যাকটেরিয়া, ময়লা জমা হতে পারে। যার ফলে ব্রণ, পিম্পল এবং ইনফেকশন হতে পারে। তাই হাত ভালো করে ধুয়ে তবেই মুখে স্পর্শ করুন। আর মুখ মোছার জন্য পরিষ্কার তোয়ালে বা ফ্রেশ টিস্যু ব্যবহার করুন।
খুব জোরে জোরে স্ক্রাব করা
স্ক্রাবার বা ওয়াশক্লথ দিয়ে খুব জোরে জোরে মুখ ঘষলে ত্বকে জ্বালা, লালচেভাব হতে পারে। মুখ ধোওয়ার সময় হাতের তালু বা আঙুলের ডগা দিয়ে আলতো করে, বৃত্তাকার গতিতে মুখে স্ক্রাব করুন।
মুখ ভালো করে ধোওয়া
ফেসওয়াশ বা ক্লিনজার লাগানোর পর মুখ খুব ভালো ভাবে জল দিয়ে ধোওয়া উচিত। নইলে মুখে ক্লিনজারের অবশিষ্টাংশ লেগে থাকতে পারে। এটি ত্বকের ছিদ্র আটকে জ্বালা এবং ব্রণ হতে পারে।
ঘন ঘন ত্বক এক্সফোলিয়েট করা
ত্বকের মৃত কোষ অপসারণ করতে এক্সফোলিয়েট করা গুরুত্বপূর্ণ। কিন্তু ঘন ঘন ত্বক এক্সফোলিয়েট করলে ত্বকে জ্বালা এবং রুক্ষ-শুষ্কভাব হতে পারে। সপ্তাহে এক বা দু'বারের বেশি এক্সফোলিয়েট না করার পরামর্শ দেওয়া হয়।



Click it and Unblock the Notifications