কোঁচকানো ত্বক হবে টানটান, ফিরবে জেল্লা! সপ্তাহে মাত্র ২ দিন লাগান এই ফেস মাস্ক

ঘুম থেকে উঠে কফিতে চুমুক দিলে মন একেবারে চনমনে হয়ে ওঠে। সারা দিনের ক্লান্তিও কাটিয়ে দেয় এক কাপ কফি। তবে শুধু পান করাই বা কেন, কফিতে রয়েছে আরও নানা গুণ। গবেষণা বলছে, কফি বিপাক হার বাড়িয়ে তুলতে সক্ষম। নিয়মিত কফি খেলে, বিশেষ করে কালো কফি দ্রুত শরীরের মেদ ঝরাতে পারে। গোটা শরীরের স্নায়ু ব্যবস্থাকেও উদ্দীপিত করে কফি। মানসিক চাপ দূরে রাখে।

ত্বকের জন্য কফি খুবই উপকারি। বলিরেখা ও ত্বকের মৃত কোষ দূর করে। কফির সংস্পর্শে ত্বক তার হারানো জেল্লা ফিরে পেতে পারে।

মধুও রূপচর্চায় বিশেষ কাজে আসে। ত্বক ভিতর থেকে পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখতে পারে। ত্বকে পুষ্টি জোগায়। আবার ত্বক আর্দ্রও রাখে। বিশেষজ্ঞরা বলছেন, বাড়িতে যদি মধু এবং কফি থাকে, তা হলেই কেল্লাফতে। এই দুইয়ের মিশ্রণ মুখে লাগালেই ত্বক একেবারে ঝলমলিয়ে উঠবে এবং টানটান হবে!

coffee and honey face pack

উপকরণ

মধু: ২ টেবিল চামচ

কফি পাউডার: ২ চেবিল চামচ

তৈরির পদ্ধতি

একটি ছোটো বাটিতে কফি পাউডারের সঙ্গে মধু ভালো ভাবে মিশিয়ে নিন। একেবারে মসৃণ পেস্ট তৈরি করতে হবে।

ফেস মাস্ক লাগানোর পদ্ধতি

কফির প্যাক মুখে মাখার আগে ফেসওয়াশ অথবা ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে নিন ভালো করে। তারপর পরিষ্কার নরম তোয়ালে দিয়ে মুছে ফেলুন। এ বার মুখে মেখে নিন কফি এবং মধুর প্যাক।

মুখের সর্বত্র সমান ভাবে লাগান প্যাকটি। তবে চোখের চারপাশে ফেসপ্যাক না লাগানোই ভালো। কিছুক্ষণ হালকা হাতে মুখে ম্যাসাজ করুন। তারপর মিনিট দশেক প্যাকটি রেখে ঈষদুষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। শুকনো করে মুখ মুছে নিয়ে ত্বকের ধরন অনুযায়ী ময়েশ্চারাইজার মেখে নিন। সপ্তাহে দু'বার ঘরোয়া এই ফেস মাস্ক লাগালেই ফল পাবেন হাতেনাতে!

উপকারিতা

ত্বকের মৃত কোষ সরিয়ে হারানো জেল্লা ফেরাতে অব্যর্থ কফি পাউডার। কফি মধুর এই ফেস মাস্ক ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। ত্বক আর্দ্র ও টানটান রাখে। মলিন ভাব দূর করে ত্বককে করে তোলে সজীব ও তরতাজা।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা। কোনও পদক্ষেপ নেওয়ার আগে অনুগ্রহ করে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

X
Desktop Bottom Promotion