কয়েক ফোঁটা নারকেল তেলেই মিটবে চুলের যত সমস্যা! দেখুন কী ভাবে ব্যবহার করবেন

সারা বছরই চুলের কোনও না কোনও সমস্যা লেগেই থাকে। নামীদামী ব্র‍্যান্ডের তেল, শ্যাম্পু, সিরাম, কন্ডিশনার ব্যবহার করেও ফল মেলে না। সেই খুশকি, চুল পড়া, ডগা ফাটা, রুক্ষ ও শুষ্ক চুল, জট পড়ার মতো বিভিন্ন সমস্যা থেকেই যায়।

চুলের যত্নে ব্যবহার করে দেখতে পারেন নারকেল তেলের এই পাঁচ ঘরোয়া মাস্ক। নারকেল তেলে থাকে লরিক অ্যাসিড, যা স্ক্যাল্পের জন্য ভীষণ উপকারী। চুলের বেশিরভাগ সমস্যাই দূর হয় শুধু নারকেল তেল ব্যবহারে। তবে নারকেল তেলের সঙ্গে যদি ঠিকঠাক ভাবে কয়েকটি জিনিস মিশিয়ে ব্যবহার করেন, তাহলে আরও উপকার পাবেন।

Coconut Oil Hair Mask

নারকেল তেল ও মধু
একটি সসপ্যানে ২ টেবিল চামচ নারকেল তেল এবং ১ টেবিল চামচ মধু নিয়ে গরম করুন। মিশ্রণটি মসৃণ না হলে এলে নামিয়ে নিন। চুল হালকা ভিজিয়ে নিন। মিশ্রণটি একটু ঠান্ডা হলে চুলে লাগান। ২০ মিনিট রেখে শ্যাম্পু করে ফেলুন।

নারকেল তেল ও ডিম
২ টেবিল চামচ নারকেল তেলের সঙ্গে একটি ডিম ফেটিয়ে মিশিয়ে দিন। ভেজা চুলে এই মিশ্রণটি লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট রেখে দিন। তারপরে শ্যাম্পু করে ফেলুন।

নারকেল তেল ও দারুচিনি
১ টেবিল চামচ নারকেল তেলের সঙ্গে ১ চা চামচ দারুচিনি গুঁড়ো মিশিয়ে স্ক্যাল্প ও চুলে লাগান। মাথার ত্বকে হালকা ম্যাসাজ করুন, তারপরে আধ ঘণ্টা রেখে দিন। তারপর শ্যাম্পু করে ফেলুন।

নারকেল তেল ও আপেল সাইডার ভিনেগার
২ টেবিল চামচ নারকেল তেলের সঙ্গে ১ টেবিল চামচ আপেল সাইডার ভিনেগার মিশিয়ে নিন। ভেজা চুলে হেয়ার মাস্কটি লাগিয়ে ২০ মিনিট রাখুন। তারপর শ্যাম্পু করে কন্ডিশনার লাগিয়ে নিন।

নারকেল তেল ও পাতিলেবু
১ টেবিল চামচ নারকেল তেলের সঙ্গে ১ টেবিল চামচ লেবুর রস মেশান। মিশ্রণটি শুকনো চুলে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। তারপর শ্যাম্পু করে ফেলুন। লেবুতে রয়েছে ভিটামিন-সি, যা কোলাজেন উৎপাদনে সাহায্য করে। কোলাজেন চুলের বৃদ্ধি ঘটায়। লেবুর অ্যান্টি ফাঙ্গাল গুণ তৈলাক্ত চুলের জন্য ভীষণ উপকারী। এটি মাথার ত্বক পরিষ্কার রাখে।

X
Desktop Bottom Promotion