বর্ষাকালে চুল পড়ার সমস্যায় জেরবার? নারকেল তেল এবং জিরাতেই হবে সমাধান!

চুল পড়ার সমস্যা এখন সারা বছরই। বিশেষ করে বর্ষাকাল আসলে এই সমস্যা আরও বেড়ে যায়। চুলে হাত দিলেই মুঠো মুঠো উঠে আসে। চুল পড়া কমাতে নিয়মিত তেল মালিশ করছেন, দামি দামি প্রোডাক্ট ব্যবহার করছেন। কিন্তু তাতেও বিশেষ ফল মিলছে না। এবার চুলের যত্নে নারকেল তেল এবং জিরা ব্যবহার করে দেখুন।

নারকেল তেল এবং জিরার হেয়ার প্যাক চুল পড়া কমায়, স্বাস্থ্যকর চুলের বৃদ্ধিতে সাহায্য় করে। দেখে নিন কী ভাবে তৈরি করবেন এই হেয়ার প্যাক এবং এর উপকারিতা।

Coconut Oil And Jeera Hair Pack

নারকেল তেল
চুলের যত্নে যুগ যুগ ধরে ব্যবহার হয়ে আসছে নারকেল তেল। ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ নারকেল তেল চুলে পুষ্টি যোগায়, চুলের গোড়া মজবুত করে। এটি চুলের ফলিকলের গভীরে প্রবেশ করে, চুলের বৃদ্ধি ঘটায় এবং চুল পড়া কমায়।

জিরা
জিরায় স্বাস্থ্যগুণ প্রচুর। পাশাপাশি এটি চুলের জন্যও খুব উপকারী। জিরায় প্রচুর ভিটামিন ও খনিজ রয়েছে, যা চুলের বৃদ্ধি ঘটায় এবং চুলের গোড়া মজবুত করে।

নারকেল তেল ও জিরার হেয়ার প্যাক
একটি পাত্রে ২ টেবিল চামচ নারকেল তেল নিন। এতে ১ টেবিল চামচ জিরা দিয়ে একটু গরম করে নিন। স্ক্যাল্প ও চুলে এই তেল লাগিয়ে ১০ মিনিট আলতোভাবে ম্যাসাজ করুন। অন্তত ৩০ মিনিট চুলে লাগিয়ে রাখুন। তারপর শ্যাম্পু করে নিন।

উপকারিতা
নারকেল তেল এবং জিরার হেয়ার প্যাক মাথার ত্বকে পুষ্টি জোগায়, চুলের বৃদ্ধি ঘটায়, চুলের ফলিকল শক্তিশালী করে, চুল পড়া এবং ভাঙা কমায়। তাছাড়া, নারকেল তেল এবং জিরা উভয়েরই অ্যান্টিমাইক্রোবিয়াল গুণ রয়েছে, যা খুশকি কমাতে সাহায্য করে।

মাথার ত্বকে এই হেয়ার প্যাক ম্যাসাজ করলে রক্ত সঞ্চালন উন্নত হয়, ফলে চুলের গোড়া মজবুত হয়। নিয়মিত এই হেয়ার প্যাক ব্যবহারে চুলের জেল্লা বাড়ে।

X
Desktop Bottom Promotion