পুজোর আগেই ফিরবে ত্বকের জেল্লা, শুধু মেনে চলুন এই ৬ চিনা দাওয়াই!

দেখতে দেখতে প্রায় চলেই এল পুজোর মরশুম। হাতে মাত্র মাস দেড়েক সময়। পুজোয় নিজেকে সুন্দর দেখাতে কে না চান! তাই এক মাস আগে থেকেই ভিড় বাড়তে থাকে পার্লারে। ফেসিয়াল থেকে শুরু করে নানারকম স্কিন ট্রিটমেন্টও করিয়ে থাকেন অনেকে। নামীদামি প্রোডাক্ট ব্যবহার করা শুরু করেন। তার জন্যে হাজার হাজার টাকা খরচ করতেও পিছপা হন না।

তবে রুপচর্চার পেছনে কাড়ি কাড়ি টাকা খরচ না করে, শুধুমাত্র কয়েকটি নিয়ম মেনে চললেই কিন্তু জেল্লাদার ত্বক পেতে পারেন। চিনা মহিলারা ত্বকের জেল্লা ও বয়স ধরে রাখতে প্রাকৃতিক উপায়ের উপরই বেশি ভরসা করেন। জেনে নিন, ঠিক কী ভাবে ত্বকের যত্ন নেন চিনা মহিলারা, কী প্রোডাক্টই বা ব্যবহার করেন-

chinese skincare

গ্রিন টি

ত্বকের তারুণ্যতা বজায় রাখতে নিয়মিত গ্রিন টি পান করেন চিনা মহিলারা। গ্রিন টি-তে রয়েছে পলিফেনল নামক অ্যান্টিঅক্সিডেন্ট, যা ফ্রি র‌্যাডিক্যালের হাত থেকে ত্বককে রক্ষা করে। ফলে ত্বকে সহজে বলিরেখা বা বার্ধক্যের ছাপ পড়ে না।

ফেসিয়াল গুয়া শা

মুখে ম্যাসাজ করার জন্য গুয়া শা ব্যবহার করা হয় চিনে। বিশেষ ধরনের একটি পাথর এই গুয়া শা। নিয়মিত এই পাথর দিয়ে ম্যাসাজ করলে ত্বকে রক্ত সঞ্চালন ভাল হয়, ফোলাভাব কমে এবং ত্বকের টানটান ভাব বজায় থাকে।

ভেষজ দিয়ে ত্বকের যত্ন

ত্বকের যত্নে জিনসেং, গোজি বেরি এবং যষ্টিমধুর মতো ভেষজ উপাদান ব্যবহার করে চিনা মহিলারা। এই সব প্রাকৃতিক উপাদানগুলিতে রয়েছে অ্যান্টি-এজিং গুণাগুণ। এগুলি নিয়মিত ব্যবহারে ত্বকে বয়সের ছাপ পড়ে না।

টুই না ম্যাসাজ

টুই না এক ধরনের জনপ্রিয় চিনা ম্যাসাজ। মূলত মুখের অ্যাকুপ্রেশার পয়েন্টগুলির উপর চাপ দিয়ে এই ম্যাসাজ করা হয়। যার ফলে ত্বকের রক্ত সঞ্চালন বাড়ে, মুখের পেশিগুলিকেও আরাম দেয় এবং বলিরেখা কমাতে সাহায্য করে।

পর্যাপ্ত ঘুম

ঘুম ঠিকমতো না হলে ত্বকে তার ছাপ পড়ে। তাই ত্বকের তারুণ্যতা ও জেল্লা ধরে রাখতে, ডার্ক সার্কেল, মুখে মেচেতা দাগ-সহ ত্বকের সামগ্রিক সমস্যা দূর করতে পর্যাপ্ত ঘুমের খুব প্রয়োজন।

সবুজ মুগের মাস্ক

চিনা মহিলারা মুখে সবুজ মুগ ডালের মাস্ক ব্যবহার করেন। নিয়মিত এই মাস্ক ব্যবহারে ত্বকের দাগছোপ দূর হয়, ত্বক পরিষ্কার থাকে এবং মেচেতার দাগ সরিয়ে ত্বকের ঔজ্জ্বল্য ফেরে।

X
Desktop Bottom Promotion