ব্রণ থেকে মুক্তি পেতে ব্যবহার করুন কর্পূর ও মুলতানি মাটির ফেস প্যাক, দেখুন কীভাবে বানাবেন

মুখে ব্রণ হওয়া খুবই সাধারণ একটা সমস্যা। শীত হোক কিংবা গরম, কোনও ঋতুতেই পিছু ছাড়ে না এই সমস্যা। একবার ব্রণ হলে সহজে সারতেই চায় না। মুখের পাশাপাশি গলা, পিঠ এবং কাঁধেও ব্রণ দেখা দেয়। এটি যেকোনও ব্যক্তির সৌন্দর্য নষ্ট করে দেয়। ব্রণ হওয়ার অনেক কারণ রয়েছে। ধুলোবালি, শারীরিক সমস্যা, অগোছালো জীবনযাত্রা এবং দূষণের কারণে ব্রণ হয়।

Camphor And Multani Mitti Face Pack For Glowing Skin

এর থেকে মুক্তি পাওয়ার জন্য মেয়েরা কত কিছুই না করে, কিন্তু তারপরেও কোনও উন্নতি দেখতে পাওয়া যায় না। তাই এক্ষেত্রে আপনি পূজার কাজে ব্যবহৃত কর্পূর ব্যবহার করতে পারেন। কর্পূর ব্যবহারে ব্রণ বা পিম্পল থেকে মুক্তি পেতে পারেন। তাহলে জেনে নিন কর্পূর ব্যবহারের সঠিক উপায়।

মুলতানি মাটি ও কর্পূরের ফেস প্যাক

মুলতানি মাটি ও কর্পূরের ফেস প্যাক

দাগহীন ও উজ্জ্বল ত্বক পেতে কর্পূর এবং মুলতানি মাটির ফেস প্যাক খুব কার্যকর। অনেক সময় ব্রণ সেরে গেলেও তার দাগ মুখ থেকে সহজে যেতে চায় না। আপনি যদি এই সমস্যায় পড়ে থাকেন তবে আপনি মুলতানি মাটি ও কর্পূরের ফেস প্যাক ব্যবহার করতে পারেন।

কীভাবে ফেস প্যাক তৈরি করবেন

কীভাবে ফেস প্যাক তৈরি করবেন

এই ফেস প্যাকটি তৈরি করতে প্রথমে কর্পূর এবং মুলতানি মাটি নিন। দুই চামচ মুলতানি মাটির সাথে এক টুকরো কর্পূর দিন, এর পরে এই পেস্টটিতে গোলাপ জল যোগ করুন। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিন। আপনি কর্পূরের পরিবর্তে কর্পূর তেলও ব্যবহার করতে পারেন। এই পেস্টটি আপনার মুখে লাগান। ১৫ মিনিট পরে পরিষ্কার জল দিয়ে আপনার মুখ ধুয়ে ফেলুন। তবে মুখে এই প্যাকটি লাগানোর আগে অবশ্যই আপনার মুখ ভালভাবে ধুয়ে নেবেন।

কর্পূর এবং মুলতানি মাটির উপকারিতা

কর্পূর এবং মুলতানি মাটির উপকারিতা

কর্পূরের অ্যান্টি-ব্যাকটিরিয়াল বৈশিষ্ট্য রয়েছে, যা ত্বক থেকে ব্রণ এবং ব্যাকটিরিয়া অপসারণ করতে কাজ করে। মুলতানি মাটির ব্যবহারের ফলে মুখের রিঙ্কেলস কমে। এছাড়াও, মুলতানি মাটির ব্যবহারে সানবার্নও কমে যায়।

পুরুষদেরও এই ফেস প্যাকটি ব্যবহার করা উচিত

পুরুষদেরও এই ফেস প্যাকটি ব্যবহার করা উচিত

ব্রণর সমস্যা কেবলমাত্র মেয়েদের নয়, ছেলেদেরও হতে দেখা যায়। তাই ছেলেরাও ত্বকের যত্নে মুলতানি মাটি এবং কর্পূরের এই ফেস প্যাকটি ব্যবহার করতে পারে। ফেস প্যাক ব্যবহারের ফলে ত্বকের ময়লা দূর হয়।

Story first published: Wednesday, January 20, 2021, 20:00 [IST]
X
Desktop Bottom Promotion