সপ্তাহে একবার এই ফুলের ব্যবহারেই মিলবে ঘন-লম্বা চুল, বাড়বে বাহার!

By Bhagysree Sarkar

দৃষ্টি আকর্ষণ করতে ফুলের জুড়ি মেলা ভার। শীত হোক বা গ্রীষ্ম, ফুল ছোট থেকে বড় যেকারও মন কাড়তে পারে। তেমনই একটি ফুল জবা। লাল, গোলাপি, জবা কত রঙই না আছে। সাধারণত শোভাবর্ধক হিসাবে বাড়ির উঠানে বা ছাদে এই ফুলগাছ লাগানো হয়ে থাকে। মালভেসি গোত্রের অন্তর্গত এই ফুল। তবে শুধু পুজোতে বা সৌন্দর্য্যের জন্যই নয়, এর বিশেষ কিছু ঔষধী গুণাগুণ আছে। আমাদের দেশে এই ফুল জবা বা রক্ত কুশূম নামেই বেশি পরিচিত।

এই জবা ফুলের কোনও গন্ধ নেই। তবে আমাদের দৈনন্দিন স্বাস্থ্য সমস্যায় অন্যতম হল চুলের সমস্যা। চুল ঝরা, পাতলা হয়ে যাওয়া, খুশকির পাশাপাশি একাধিক সমস্যায় একেবারে নাজেহাল দশা। জানেন কী, আপনার চুলের সুস্বাস্থ্য এবং পুষ্ট করতে সক্ষম এই ফুল। এর ব্যবহারে যেমন চুল হবে ঘন, তেমনই হবে লম্বা। প্রাকৃতিকভাবে যদি চুলের জেল্লা বাড়াতে চান, তা হলে জবা ফুলের ব্যবহার আবশ্যিক।

Hair

জবা ফুলে রয়েছে অ্যামাইনো অ্যাসিড। যা চুলে কেরাটিন প্রোটিনের উৎপাদন বৃদ্ধি করতে সক্ষম। এছাড়াও এতে আছে ভিটামিন ই, ভিটামিন সি। যেগুলি চুলে গিয়ে চুলকে পুষ্ট করার সঙ্গে ঘন ও মজবুত বানায়। কিন্তু জবা ফুল খাবেন নাকি লাগাবেন, বুঝতে পারছেন না তো? চলুন দেখে নেওয়া যাক চুলের যত্নে কীভাবে জবা ফুল ব্যবহার করবেন-

এরজন্য লাগবে -

  • জবা ফুল- ৩টি
  • অ্যালোভেরা- ১টি
  • ভিটামিন ই ক্যাপসুল- ১টি

চলুন কীভাবে বানাবেন আপনার চুলের জন্য এই ম্যাজিকেল হেয়ার মাস্ক দেখে নেওয়া যাক-
প্রথমে জবা ফুলগুলি খুব ভাল করে ধুয়ে পরিষ্কার করে নিন। একটি ব্লেন্ডার নিয়ে তাতে জল না দিয়ে জবা ফুলগুলিকে ব্লেন্ড করে নিন।

এবার অ্যালোভেরার জেল নিয়ে তা একটি পাত্রে ফুলের পেস্টের সঙ্গে মিশিয়ে নিন।

একসঙ্গে মিশিয়ে একটি পেস্ট বানিয়ে নিন। তাতে যোগ করুন ভিটামিন ই ক্যাপসুল।

তৈরি আপনার হেয়ার মাস্ক।

এবার হেয়ার মাস্কটি অল্প অল্প করে হাতে নিয়ে ভাল করে চুলে লাগিয়ে নিন। চুলের গোড়া থেকে ডগায় লাগিয়ে প্রায় ৩০ মিনিট রেখে দিন। এরপর আপনার পছন্দের কেমিক্যালমুক্ত শ্যাম্প দিয়ে ঠাণ্ডা জলে ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার করে ব্যবহার করলেই দেখবেন হাতেনাতে ফল।

Story first published: Sunday, June 9, 2024, 19:38 [IST]
X
Desktop Bottom Promotion