Skin care: কর্মব্যস্ততায় পার্লারে যাওয়ার সময় নেই? বাড়িতেই এই সহজ পদ্ধতিতে ফিরিয়ে আনুন মুখের উজ্জ্বলতা!

By Bhagysree Sarkar

Skin Care: আজকালের ব্যস্ত জীবনে পার্লারে যাওয়ার জন্য সময় বের করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। শুধু যে সময় তা কিন্তু নয়, পার্লারের খরচও অনেক ব্যয়বহুল। এমন পরিস্থিতিতে, ঘরে বসে কিছু সহজ এবং কার্যকর পদ্ধতি অবলম্বন করেও ত্বকের জেল্লা (Skin glow) ফেরৎ আনতে পারেন। হ্যাঁ, এটা একেবারেই ঠিক যে আপনি আপনার মুখকে পার্লারের মতো উজ্জ্বল (Bright skin) করে তুলতে পারেন তাও বাড়িতে বসেই। এখানে আমরা আপনাকে কিছু কৌশল জানাবো, যার সাহায্যে আপনি কোনও ব্যয়বহুল চিকিৎসা ছাড়াই আপনার মুখে সতেজতা, উজ্জ্বলতা আনতে পারেন। তাহলে আসুন জেনে নিই সেই সহজ ফেসিয়াল টিপস (Facial Tips) এবং কৌশলগুলি-

১. মুখ পরিষ্কার করুন

Skin care

ছবি সৌজন্য- pexels

. প্রথমে আপনার মুখ পরিষ্কার করুন।

. এবার একটি পাত্রে কাঁচা দুধ ঢেলে তাতে তুলা ডুবিয়ে নিন।

. এরপর এই তুলো দিয়ে মুখে ভালো করে ম্যাসাজ করুন।
. ৩ থেকে ৪ মিনিট ধরে দুধ দিয়ে মুখ পরিষ্কার করুন।
. এরপর মুখ ধুয়ে পরিষ্কার করে নিন।
. এটি আপনার ত্বককে উজ্জ্বল করবে এবং সমস্ত ময়লা দূর করবে।

২. কফি এবং মধু মিশিয়ে একটি স্ক্রাব তৈরি করুন

. এই মিশ্রণটি হালকা হাতে মুখে ২ থেকে ৩ মিনিট লাগিয়ে রাখুন।
. তারপর মুখ ধুয়ে পরিষ্কার করুন।
. এই সময় মনে রাখবেন, হালকা হাতে স্ক্রাবটি লাগান। যাতে ত্বকে কোনও আঘাত না লাগে।
. ত্বকের বন্ধ ছিদ্র খোলার জন্য স্টিমার খুবই উপকারী।
. স্টিমারটি মুখের কাছে রাখুন এবং স্টিম নিন।
. এতে ত্বকের ছিদ্র খুলে যাবে এবং পরিষ্কার করা আরও ভালো হবে।

৩. ক্রিম দিয়ে ম্যাসাজ করুন

. এবার ত্বক ভালোভাবে ময়েশ্চারাইজ করার জন্য ক্রিম দিয়ে ম্যাসাজ করুন।
. আপনি যেকোনও ময়েশ্চারাইজার বা দুধের ক্রিম ব্যবহার করতে পারেন।
. ক্রিম ত্বকে আর্দ্রতা প্রদান করে এবং মুখ নরম করে।

৪. ফেসিয়ালের পরবর্তী ধাপ হল ফেস মাস্ক লাগানো

. বেসন, দই এবং হলুদ মিশিয়ে আপনি একটি ফেস মাস্ক তৈরি করতে পারেন।
. এছাড়াও, আপনি দুধ এবং হলুদ বা মুলতানি মাটি দিয়ে একটি মাস্কও তৈরি করতে পারেন।
. এই মাস্কটি মুখে ২০ থেকে ২৫ মিনিট রেখে দিন। তারপর মুখ ধুয়ে পরিষ্কার করুন।

Story first published: Wednesday, February 26, 2025, 15:00 [IST]
X
Desktop Bottom Promotion