Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
বিয়ের এক মাস আগে কনে সাজের প্রস্তুতির নির্দেশিকা
বিয়ের মাসটি খুবই ধকলপূর্ণ হতে পারে, বিশেষ করে কনের জন্য। তার ওপর একটা চাপ থাকে যে তাকে সুন্দর দেখাতে হবে, যেমনটা তাকে আগে আর কখনো দেখায়নি। তাই আজ আমরা এখানে, শরীরের যত্ন নেওয়ার এমন কিছু টিপস নিয়ে এসেছি, যেগুলি আপনাকে বিয়ের একমাস আগে থেকে অনুসরণ করতে হবে।
আমরা নিশ্চিত, এই টিপসগুলির সাহায্যে আপনি পা থেকে মাথা পর্যন্ত উত্তমা দেখাবেন। আপনি কখোনই চাইবেন না, সেই বড় দিনটির পর লোকে আপনার পোষাকের চেয়ে আপনার শুষ্ক বা দাগ-ছোপওয়ালা ত্বককে মনে রাখুক, তাই নয় কি?
কিন্তু সবসময় মনে রাখবেন, দিনের শেষে, সেটি আপনার নিজের আনন্দ যা আপনাকে অপরূপা করে তুলবে। তাই দুশ্চিন্তা করা ছাড়ুন, আর নিজের বিয়ের সব চাহিদাগুলির জন্য, আমাদের এই প্রতিবেদনটা পড়ুন।
বিয়ের একমাস আগে শরীরের যত্ন নিতে কি কি টিপস অনুসরণ করবেন তা জানতে এই প্রতিবেদনটি পড়তে থাকুন।

১. বডি ওয়াশঃ
নিজের জন্য সবচেয়ে সেরা ও বিলাসবহুল বডি ওয়াসটি কিনুন, কারণ এটা আপনার প্রাপ্য। যেই বডিওয়াশ গুলিতে সাবান থাকে না, সেইগুলিই স্বাস্থ্যকর ত্বকের জন্য সবথেকে ভাল। বেশিরভাগ ক্ষেত্রেই সাবান ত্বকের ওপর কঠোর হয়ে থাকে আর ফলে ত্বককে রুক্ষ করে তোলে।

২. স্ক্রাবঃ
আপনার শরীরই মুখই একটি মাত্র জায়গা না, যার স্ক্রাবিং এর প্রয়োজন। কোমল ও উজ্জ্বল ত্বকের জন্য, কফি ও অলিভ অয়েল মিশিয়ে আপনি নিজের জন্য একটি স্ক্রাব তৈরি করতে পারেন। এটি আপনার ত্বককে প্রাণবন্ত করে তুলবে ও আর্দ্রতা দেবে।

৩. পলিশঃ
একইসাথে নিজের জন্য, একটি বডি পলিশ ও আনুন। এটি নিশ্চিত করে, আপনি যতোটা মসৃণ চান, ঠিক ততোটাই মসৃণ হবে আপনার ত্বক।

৪. ওয়েলঃ
স্নানের সময় বডি ওয়েল ব্যবহার করুন। এটি আপনার ত্বকের আর্দ্রতাকে আটকে রাখে, ফলে বডি-ওয়াশ ত্বককে অত্যাধিক রুক্ষ করে দিতে পারে না।

৫. বডি বাটারঃ
বডি লোসনের থেকেও বডি বাটার অনেক বেশি ময়েশ্চারাইজিং হয়। এটি আপনার ত্বককে অনেক বেশি সময়ের জন্য আর্দ্র রাখে। এটি আসলে আপনার ত্বকের ফাটাগুলিকে ভরে দেয়। তাই দেখতে গেলে, বিয়ের একমাস আগে অনুসরণ করার জন্য এটি একটি ভাল পরামর্শ।

৬. লিপ বামঃ
রোজ রাতে ঠোঁটে লিপবাম লাগান, যাতে সকালে নরম মসৃণ ঠোঁট নিয়ে আপনার ঘুম ভাঙে।

৭. জল খানঃ
রোজ কমপক্ষে ২ লিটার জল খান, কারণ আপনি যদি ভেতর থেকে আর্দ্র থাকেন তবে বাইরে থেকে আপনার ত্বককে কেমন দেখাচ্ছে, তার ওপর এটি প্রভাব ফেলবে।

৮. ঘুমঃ
বিয়ের একমাস আগের সময়টিই, সেই সময় যখন আপনাকে নিশ্চিত করতে হবে, যে আপনি যেন প্রতি রাতে অন্তত ৮ ঘন্টা করে ঘুমান। অপর্যাপ্ত ঘুম, আপনার মুখে ও শরীরে ছাপ রেখে যায়, আর নিশ্চই সেটা আপনি একেবারেই চাইবেন না।



Click it and Unblock the Notifications