Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
লেবু দিয়েই করুন ত্বকের পরিচর্যা, দূর হবে কালচে দাগছোপ, ফিরবে জেল্লা!
জেল্লাদার ত্বকের স্বপ্ন আমরা সবাই দেখি। ত্বকে কালচে দাগছোপ কারই বা ভালো লাগে! সূর্যের ক্ষতিকারক রশ্মি, দূষণ, হরমোনের ভারসাম্যহীনতার মতো নানা কারণে ত্বক বিবর্ণ হয়ে যায়। মুখে কালচে দাগছোপ, মেচেতার মতো সমস্যা দেখা দেয়। কমবেশি প্রত্যেকেই এমন সমস্যায় জর্জরিত।
সাধারণ ফেসওয়াশ বা সাবান দিয়ে মুখ ধুলে দাগছোপ যাওয়ার নয়। নামীদামী ক্রিম বা প্রসাধনী ব্যবহার করেও মনের মতো ফল মেলে না। বিশেষজ্ঞদের মতে, ত্বকের পরিচর্যার ক্ষেত্রে বাজারচলতি কসমেটিকস ব্যবহারের পরিবর্তে ঘরোয়া পদ্ধতির উপর ভরসা রাখা ত্বকের জন্য স্বাস্থ্যকর।

মুখের কালচে ছোপ হালকা করার জন্য কাজে লাগাতে পারেন পাতিলেবুর রস। লেবুর সঙ্গে একাধিক উপকরণ মিশিয়ে বাড়িতেই করুন রূপচর্চা। লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা দাগছোপ বা হাইপারপিগমেন্টেশনের চিকিৎসায় দারুণ কার্যকর হতে পারে। দেখে নিন, লেবুর রসের সঙ্গে কোন কোন উপকরণ মিশিয়ে ব্যবহার করলে ত্বকের কালচে দাগছোপ দূর হবে।
হলুদ এবং লেবুর রস
১ চা চামচ হলুদ গুঁড়োর সঙ্গে আধা চা চামচ পাতিলেবুর রস এবং ১ টেবিল চামচ দুধ মিশিয়ে দাগছোপের উপর লাগান। শুকিয়ে গেলে মুখ ধুয়ে নিন। সপ্তাহে ২-৩ বার এই প্যাকটি ব্যবহার করতে পারেন।
নারকেল তেল এবং লেবুর রস
নারকেল তেলের সঙ্গে লেবুর রস মিশিয়ে দাগের উপর লাগান। কিছুক্ষণ ম্যাসাজ করার পর আরও ২০ মিনিট এটি ত্বকে রেখে দিন। ঠাণ্ডা জলে মুখ ধুয়ে ফেলুন। প্রতিদিন একবার এই পদ্ধতি প্রয়োগ করতে পারেন।
আপেল সাইডার ভিনেগার এবং লেবুর রস
আধা চা চামচ আপেল সাইডার ভিনেগারের সঙ্গে আধা চা চামচ পাতিলেবুর রস এবং ১ টেবিল চামচ জল মিশিয়ে মুখে লাগান। ১০ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। কালো দাগছোপ দূর না হওয়া পর্যন্ত প্রতি সপ্তাহে ২-৩ বার এই মিশ্রণ ব্যবহার করতে পারেন।
শসা এবং লেবুর রস
১ টেবিল চামচ শসার রসের সঙ্গে ১ চা চামচ লেবুর রস এবং আধা চা চামচ মধু ভাল ভাবে মেশান। কালো দাগের উপর মিশ্রণটি লাগিয়ে ১০ মিনিট রাখুন। তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন। দিনে ১-২ বার এটি লাগাতে পারেন।
টমেটোর রস এবং পাতিলেবুর রস
১ চা চামচ টমেটোর রসের সঙ্গে ১ চা চামচ লেবুর রস মিশিয়ে দাগছোপের উপরে লাগান। ১০ মিনিট রাখার পর মুখ ধুয়ে ফেলুন। তারপর মুখ ভাল ভাবে মুছে নিয়ে ময়েশ্চারাইজার লাগান। কালচে দাগছোপ না যাওয়া পর্যন্ত প্রতিদিন একবার এই পদ্ধতি প্রয়োগ করতে পারেন।
বেকিং সোডা এবং লেবুর রস
১ চা চামচ বেকিং সোডার সঙ্গে কয়েক ফোঁটা পাতিলেবুর রস মিশিয়ে কালো দাগের উপর লাগান। কয়েক মিনিট পর আপনার মুখ ধুয়ে ফেলুন। প্রতিদিন এটি ব্যবহার করতে পারেন।



Click it and Unblock the Notifications