Cornflour Face Packs: ত্বক উজ্জ্বল হবে কর্নফ্লাওয়ারের গুণে! দেখে নিন ব্যবহারের পদ্ধতি

দাগছোপহীন নিখুঁত সুন্দর ত্বক কে না চায়! তার জন্য ফেস প্যাক, স্ক্রাবিং, টোনিং, ময়েশ্চারাইজিং কিছুই বাকি থাকে না। কিন্তু তার পরেও যেন মনে হয় ত্বকের সেই উজ্জ্বলতা, সতেজ ভাব ঠিক আসছে না। ট্যান পড়ে যাচ্ছে। মুখে বলিরেখাও পড়ছে।

Cornflour Face Packs For Glowing Skin

উজ্জ্বল, মসৃণ ত্বকের চাবিকাঠি কিন্তু এখন থেকে থাকবে আপনার হাতের মুঠোয়। ত্বকের যত্নে ব্যবহার করুন কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারে রয়েছে প্রচুর ভিটামিন, খনিজ, অ্যামিনো অ্যাসিড। ত্বককে সুস্থ, উজ্জ্বল এবং সুন্দর রাখতে কর্নফ্লাওয়ারের জুড়ি মেলা ভার। ত্বকের দাগছোপ এবং বলিরেখাও দূর করে। দেখে নিন, ত্বকের পরিচর্যায় কর্নফ্লাওয়ার কী ভাবে ব্যবহার করবেন -

কর্নফ্লাওয়ার, লেবুর রস এবং হলুদ

কর্নফ্লাওয়ার, লেবুর রস এবং হলুদ

১ টেবিল চামচ কর্নফ্লাওয়ার, ১ টেবিল চামচ মধু, ১ চা চামচ হলুদ, ১ টেবিল চামচ বেকিং সোডা এবং কয়েক ফোঁটা গোলাপ জল একসঙ্গে মেশান ভাল করে। ফেসপ্যাক লাগানোর আগে হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। তারপর এই পেস্টটি পুরো মুখে লাগিয়ে ২০ মিনিট রাখুন। ঠাণ্ডা জলে মুখ ধুয়ে নিয়ে ময়েশ্চারাইজার লাগান। এই ফেস প্যাক ত্বক উজ্জ্বল করে। কালো দাগছোপ দূর করে।

কর্নফ্লাওয়ার, দুধ এবং মধু

কর্নফ্লাওয়ার, দুধ এবং মধু

২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার, ১ টেবিল চামচ মধু, ৩ টেবিল চামচ দুধ একসঙ্গে মিশিয়ে মসৃণ পেস্ট তৈরি করুন। উষ্ণ জলে মুখ ধুয়ে এই মিশ্রণটি পুরো মুখে ভালো ভাবে লাগান। ১৫ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। এই ফেস প্যাক ত্বক উজ্জ্বল, মসৃণ ও নরম করে।

কর্নফ্লাওয়ার, দুধ, এবং চালের গুঁড়ো

কর্নফ্লাওয়ার, দুধ, এবং চালের গুঁড়ো

২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার, ২ টেবিল চামচ চালের গুঁড়া, ১ টেবিল চামচ মধু এবং ৩ টেবিল চামচ দুধ ভালো ভাবে মিশ্রিত করুন। হালকা গরম জলে মুখ ধুয়ে এই মাস্কটি লাগান। মাস্কটি পুরোপুরি শুকিয়ে গেলে, ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন। এই মাস্ক ত্বক নরম ও মসৃণ করে। মুখের অতিরিক্ত তেল দূর করে।

কর্নস্টার্চ ফেস মাস্ক

কর্নস্টার্চ ফেস মাস্ক

১ টেবিল চামচ কর্নস্টার্চ, ১ টেবিল চামচ ওটস পাউডার, ১ টেবিল চামচ কফি পাউডার ৩ টেবিল চামচ নারকেল তেল সঠিকভাবে মিশ্রিত করুন। হালকা গরম জলে মুখ ধুয়ে এই মিশ্রণটি মুখে লাগান। ১০ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। এই ফেস স্ক্রাব ত্বক থেকে মৃত কোষগুলি দূর করতে পারে। ট্যানও দূর করে।

কর্নফ্লাওয়ার, ডিমের সাদা অংশ এবং কমলালেবুর রস

কর্নফ্লাওয়ার, ডিমের সাদা অংশ এবং কমলালেবুর রস

২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার, ১টি ডিমের সাদা অংশ, ২ টেবিল চামচ কমলালেবুর রস, ১ টেবিল চামচ মধু ভালো করে মিশিয়ে নিন। মুখ ভালো ভাবে পরিষ্কার করে ফেস মাস্কটি লাগান। শুকিয়ে গেলে ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন। এই মাস্ক ত্বক থেকে বলিরেখা, ফাইন লাইন দূর করে। ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না।

কর্নফ্লাওয়ার, পেঁপে এবং কলা

কর্নফ্লাওয়ার, পেঁপে এবং কলা

২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার, একটা পাকা কলা, কয়েক টুকরো পাকা পেঁপে, কয়েক ফোঁটা গোলাপ জল ও লেবুর রস ভালো করে মিশিয়ে নিন। একেবারে মসৃণ পেস্ট তৈরি করুন। এই ফেস মাস্কটি আধ ঘণ্টা ফ্রিজে রেখে দেবেন। মুখ ভালো ভাবে পরিষ্কার করে প্যাকটি লাগান।। কিছুক্ষণ বৃত্তাকার গতিতে ম্যাসাজ করুন। তারপর মুখ ধুয়ে ফেলুন। এই ফেস মাস্ক ত্বক উজ্জ্বল, মসৃণ ও নরম করে।

ত্বক খুব শুষ্ক হলে গোলাপ জল ব্যবহার করুন। আর, তৈলাক্ত ত্বক হলে লেবুর রস মেশাতে পারেন।

X
Desktop Bottom Promotion