Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Besan For Hair Care: বেসনের হেয়ার প্যাক লাগালেই তরতরিয়ে বাড়বে চুল! দেখে নিন কী ভাবে তৈরি করবেন
Besan Hair Packs for Hair Growth in Bengali: এক ঢাল ঘন কালো লম্বা চুল অনেকেই পছন্দ করেন। চুল লম্বা করতে অনেকেই দীর্ঘ দিন চুল ছাঁটেন না। কিন্তু আজকের দিনে ধুলো-ময়লা, দূষণ, ধোঁওয়া আর নানা শারীরিক সমস্যার কারণে মজবুত, লম্বা চুল পাওয়া বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। দ্রুত চুল বড় করতে অনেকেই বাজারচলতি বিভিন্ন প্রসাধনী ব্যবহার করে থাকেন। কিন্তু বিস্তর চেষ্টার পরেও, অনেক সময় চুল কিছুতেই বড় হতে চায় না।

আপনি হয়তো জানেন না, ঘরোয়া পদ্ধতিতে তৈরি বেসনের হেয়ার প্যাক ব্যবহার করলেই বড় চুলের শখ পূরণ হতে পারে। বেসন ত্বকের জন্য যেমন উপকারি, তেমনই চুলের জন্যও খুব ভালো। রূপটানে বেসনের ব্যবহার হয়ে আসছে যুগ যুগ ধরে। বেসন চুলের জন্য একটি মাল্টিভিটামিন। এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, ফলিক অ্যাসিড, আয়রন, কপার, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, সেলেনিয়াম এবং নিয়াসিন। বেসন চুলের ফলিকলে পুষ্টি যোগায়, চুল পড়া রোধ করে এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করে। বেসনে শক্তিশালী অ্যান্টিঅক্সিড্যান্ট রয়েছে, যা ফ্রি র্যাডিক্যালের ক্ষতিকর প্রভাব থেকে চুলকে রক্ষা করে। তাহলে জেনে নিন, দ্রুত চুল লম্বা করতে কী ভাবে বেসন ব্যবহার করবেন-

চুলে বেসন ব্যবহারের উপকারিতা
১) বেসন স্ক্যাল্পে তেলের ভারসাম্য বজায় রাখে এবং স্ক্যাল্প অতিরিক্ত তৈলাক্ত বা শুষ্ক হতে দেয় না।
২) বেসন চুলের ফলিকলকে শক্তিশালী করে তোলে, যা চুলের বৃদ্ধিতে সাহায্য করে।
৩) চুল পড়া, চুল পাতলা হওয়া এবং খুশকি সারাতে বেসন খুব কার্যকর।
৪) বেসন মাথার ত্বক পরিষ্কার করে এবং জ্বালা, চুলকানি কমায়।
৫) বেসনে ন্যাচারাল কন্ডিশনিং বৈশিষ্ট্য রয়েছে, যা চুলকে নরম ও হাইড্রেট রাখে।

চুল লম্বা করতে বেসনের হেয়ার প্যাক
এক কাপ বেসনের সঙ্গে এক চা চামচ আমন্ড পাউডার, ২টো ভিটামিন ই ক্যাপসুল এবং এক চা চামচ অলিভ অয়েল ভালো করে মিশিয়ে নিন। পুরো চুলে এই পেস্টটি লাগিয়ে শুকাতে দিন। তারপর ঠান্ডা জলে মাথা ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইবার এই হেয়ার প্যাক ব্যবহার করতে পারেন।

খুশকির জন্য বেসন হেয়ার প্যাক
বেসনের পুষ্টি উপাদান খুশকি দূর করতে সাহায্য করে। ৬ টেবিল চামচ বেসনে পরিমাণমতো জল দিয়ে ঘন পেস্ট তৈরি করুন। এই পেস্টটি পুরো চুলে লাগিয়ে শুকাতে দিন। তারপর চুল ধুয়ে ফেলুন।

শুষ্ক চুলের জন্য বেসনের হেয়ার প্যাক
বেসন আমাদের চুলে ভেতর থেকে পুষ্টি জোগায় এবং চুলকে নরম ও মসৃণ করে তোলে।
একটা বাটিতে ২ টেবিল চামচ বেসন, ২ চা চামচ মধু, ১ চা চামচ নারকেল তেল আর পরিমাণমতো জল ভালো করে মিশিয়ে নিন। এই মিশ্রণটি মাথার ত্বক ও চুলে লাগিয়ে কিছুক্ষণ ম্যাসাজ করুন। তারপর আরও কয়েক মিনিট রেখে মাথা ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ বার এটি করতে পারেন।

স্ক্যাল্প পরিষ্কার করতে বেসনের হেয়ার প্যাক
একটি পাত্রে বেসন ও জল ভালো করে মিশিয়ে মাথার ত্বকে ভালো ভাবে লাগান। ১০ মিনিট রেখে মাথা ধুয়ে ফেলুন।



Click it and Unblock the Notifications