Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
শুধুমাত্র কাঠকয়লা ব্যবহারেই দূর হবে ত্বকের যত সমস্যা! দেখে নিন চারকোলের উপকারিতা
অ্যাকটিভেটেড চারকোল, সহজ ভাষায় যাকে আমরা কাঠকয়লা বলি। ছোটোবেলায় আমরা মা-ঠাকুমাদের দেখেছি দাঁত সাদা করার জন্য চারকোল দিয়ে দাঁত মাজতে। ইদানীং রুপচর্চায় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে কাঠকয়লা। বর্তমানে গোটা বিশ্বে বিভিন্ন স্কিনকেয়ার সামগ্রীর মূল উপাদান হিসেবে ব্যবহৃত হচ্ছে চারকোল। ত্বকের গভীরে জমে থাকা ক্ষতিকর রাসায়নিক এবং টক্সিনকে নির্মূল করতে এর জুড়ি মেলা ভার। বিশেষ করে তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে চারকোল দারুণ কাজ করে।

শুধুমাত্র চারকোল ব্যবহারেই ত্বকে একাধিক উপকার হয়। বিশেষজ্ঞরা বলছেন, চারকোল ত্বক থেকে বলিরেখা সরিয়ে তরুণ রাখতে দারুণ সাহায্য করে। তাহলে জেনে নিন, চারকোল ত্বকের কী কী উপকার করে -

ডিটক্সিফায়ার হিসেবে কাজ করে
ত্বককে ডিটক্স করার জন্য দারুণ কার্যকর চারকোল। এটি ত্বকের টক্সিন ও মৃত কোষ দূর করে এবং ত্বকের গভীরে গিয়ে ধুলো-ময়লা পরিষ্কার করে। ফলে ত্বক উজ্জ্বল হয়।

জ্বালা ও চুলকানি কমায়
অতিরিক্ত সিবাম, ধুলো-ময়লা, বন্ধ ছিদ্র এবং আরও অনেক কারণে ত্বকে ব্রণ দেখা দেয়। চারকোলে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য, যা ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াকে প্রতিরোধ করে। ত্বকে ইনফেকশন হতে দেয় না। এ ছাড়াও, চারকোল ত্বকের অমেধ্য অপসারণ করে এবং জ্বালা, চুলকানি কমায়। সোরিয়াসিস, একজিমা বা অন্য কোনও ত্বকের রোগে আক্রান্ত ব্যক্তিরা চারকোল ব্যবহার করতে পারেন। এটি শুষ্ক এবং ক্ষতিগ্রস্থ ত্বক নিরাময়ে দারুণ কাজ করে।

তেল উৎপাদন নিয়ন্ত্রণ করে
ত্বকে অতিরিক্ত সিবাম উৎপাদন তৈলাক্ত ত্বক, বন্ধ ছিদ্র এবং ব্রণ, পিম্পল হওয়ার মূল কারণ। চারকোল ত্বকের গভীরে গিয়ে অতিরিক্ত তেল শোষণ করে। চারকোল ফেস মাস্ক বা ফেস ওয়াশ সিবাম উৎপাদন নিয়ন্ত্রণ করে এবং ত্বক সুস্থ রাখে।

ত্বক উজ্জ্বল করে
চারকোলের ক্ষুদ্র ক্ষুদ্র কণা ত্বকের ভিতরে গিয়ে ময়লাকে পরিষ্কার করে এবং ত্বককে টোনড রাখে। ত্বকের বর্ণ উজ্জ্বল করে। ত্বকের ছিদ্র আঁটসাঁট করে এবং ত্বকে তারুণ্যতা বজায় রাখে। এ ছাড়াও, চারকোল ত্বক আর্দ্র রাখতে সাহায্য করে।



Click it and Unblock the Notifications