মলিন ত্বক নিমেষেই হবে ঝলমলে, থাকবে না দাগছোপ! রোজ ব্যবহার করুন ঘরোয়া উবটান

Ubtan Face Pack Benefits and Recipe in Bengali: রূপচর্চায় উবটানের ব্যবহার হয়ে আসছে যুগ যুগ ধরে। দাগছোপ, ট্যান দূর করে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে উবটানের জুড়ি মেলা ভার। প্রাকৃতিক ও আয়ুর্বেদিক উপকরণের তৈরি এই ফেস মাস্ক ব্যবহারে নিমেষে প্রাণহীন, মলিন ত্বক হয়ে ওঠে ঝলমলে ও মসৃণ।

আজকের পৃথিবীতে যেখানে দূষণ, কেমিকেল আর ভেজালের হাত থেকে কারও রেহাই নেই, তখন আমাদের ত্বকের পরিচর্যায় উবটানের মতো প্রাকৃতিক সমাধানেরই প্রয়োজন। এখন অবশ্যই দোকানেও উবটান কিনতে পাওয়া যায়। তবে প্রাকৃতিক উপাদান দিয়ে ঘরে তৈরি উবটানকে টেক্কা দেওয়ার মতো পণ্য নেই!

ubtan face pack

ত্বকে উবটান ব্যবহারের উপকারিতা

উবটান তৈরি হয় বিভিন্ন প্রাকৃতিক উপাদান যেমন হলুদ, চন্দন, বেসন, মধু, গোলাপ জল ইত্যাদি একসঙ্গে মিশিয়ে। নিয়মিত এই পেস্ট লাগালে ত্বক কোমল ও মসৃণ হয়। ত্বকের জেল্লাও ফেরে। দেখে নিন উবটানের কিছু উপকারিতা-

এক্সফোলিয়েট করে - উবটান ত্বকে মৃদু এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে। ত্বকের মৃত কোষ এবং ময়লা পরিষ্কার করে ত্বককে কোমল, মসৃণ ও উজ্জ্বল করে তোলে।

ত্বক উজ্জ্বল করে - উবটানে থাকা হলুদ, কেশর এবং বেসন অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। এগুলি ত্বকের দাগছোপ কমিয়ে উজ্জ্বল ও মসৃণ করে তোলে।

ত্বকের গভীরে গিয়ে পরিষ্কার করে - ত্বকে তেল, ময়লা, ঘাম জমে গিয়ে ব্রণ ও পিম্পল দেখা দেয়। উবটান ত্বকের গভীরে গিয়ে ময়লা, তেল এবং অন্যান্য দূষক পদার্থ পরিষ্কার করে। যার ফলে ব্রণ, পিম্পল রোধ হয়।

ময়েশ্চারাইজার - উবটানে থাকা দুধ, দই এবং মধুর মতো উপাদানগুলি ত্বককে হাইড্রেট রাখে। ত্বক নরম ও কোমল করে তোলে।

অ্যান্টি-এজিং - ত্বকের বার্ধক্যের ছাপ পড়তে দেয় না উবটান। বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এই ফেস প্যাক ত্বকের কোলাজেন উৎপাদন বাড়ায় এবং ত্বকের স্থিতিস্থাপকতা উন্নত করে। ফলে বলিরেখা, ফাইন লাইনস দূর হয়।

টোনিং - উবটানের ভেষজ উপাদানগুলি ত্বককে টানটান রাখতে সাহায্য করে। ফলে ত্বকে তারুণ্যতা বজায় থাকে।

বাড়িতে কী ভাবে বানাবেন উবটান?

উবটানের একাধিক রেসিপি হতে পারে। ত্বকের ধরন ও সমস্যা অনুযায়ী উবটানের উপকরণে বদল হয়। তবে সবচেয়ে সহজ উবটান যেটা বহুল ব্যবহৃত, রইল তার রেসিপি-

উপকরণ
২ টেবিল চামচ বেসন
আধা চা চামচ হলুদ গুঁড়ো
১ চা চামচ মধু
পরিমাণমতো গোলাপ জল
এক চিমটি কেশর (১ টেবিল চামচ গরম দুধে ভিজিয়ে রাখবেন)
১ টেবিল চামচ কাঁচা দুধ (তৈলাক্ত ত্বকের জন্য দই)

তৈরির পদ্ধতি
একটি বাটিতে বেসন এবং হলুদ গুঁড়ো মিশিয়ে নিন। এর মধ্যে কেশর-ভেজানো দুধ, কাঁচা দুধ বা দই ভালো ভাবে মিশিয়ে নিন। এর পর এতে মধু ও গোলাপ জল দিয়ে একেবারে মসৃণ পেস্ট তৈরি করুন।

মুখে উবটান লাগাবেন কী ভাবে?

উবটান লাগানোর আগে মুখ ও গলা ভালো ভাবে ধুয়ে পরিষ্কার করে নিন। চোখের চারপাশ ছেড়ে, মুখ এবং গলায় উবটান পেস্ট লাগিয়ে ম্যাসাজ করুন কিছুক্ষণ। এর পর প্রায় ১৫ মিনিট ত্বকে রেখে দিন এই পেস্ট।

উবটান আধা শুকনো হয়ে এলে, ভেজা হাতে আবার কিছুক্ষণ মুখ এবং গলায় ম্যাসাজ করুন। এর পর হালকা গরম জলে মুখ ধুয়ে নিয়ে, আবার ঠান্ডা জলে ধুয়ে নিন। মুখ ভালো ভাবে মুছে হালকা ময়েশ্চারাইজার লাগান।

X
Desktop Bottom Promotion