খুশকি থেকে চুল পড়া, হলুদের তেলের গুণেই দূর হবে সব সমস্যা!

Turmeric Oil for Hair Care in Bengali: ত্বকচর্চায় হলুদের ব্যবহার হয়ে আসছে সেই প্রাচীন কাল থেকেই। নানান ঔষধি গুণে ভরপুর হলুদ। ত্বকের যে কোনও সমস্যায় মহৌষধ হিসেবে কাজ করে এই প্রাকৃতিক উপাদানটি। এটি সরাসরি ত্বকে ব্যবহার করা হয়। আবার এখন নানা ধরনের প্রসাধনীতেও হলুদ ব্যবহার করা হচ্ছে। ব্রণ দূর করতে, ত্বকে জেল্লা আনতে হলুদের জুড়ি নেই।

তবে হলুদ কেবল ত্বকের যত্নই নেয় না, চুলের পরিচর্যাতেও সমান কার্যকরী এটি। খুশকি ও চুল পড়ার মত সমস্যায় হলুদের গুণাগুণ কাজে লাগে ব্যাপকভাবে। হলুদের হেয়ার মাস্ক বানিয়ে ব্যবহার করতে পারেন, আবার হলুদের তেলও চুলে লাগাতে পারেন। অন্যান্য হেয়ার অয়েলের মতো হলুদ তেলও চুলের যত্নে খুব উপকারী। জেনে নিন চুলে কী ভাবে ব্যবহার করবেন হলুদের তেল।

turmeric oil for hair

হলুদের তেলের হেয়ার মাস্ক

২ টেবিল চামচ হলুদ তেলের সঙ্গে ১ টেবিল চামচ নারকেল তেল মিশিয়ে স্ক্যাল্প এবং চুলে ভাল ভাবে লাগান। খানিকক্ষণ মাথায় ম্যাসাজ করুন। তারপর এক ঘণ্টা রেখে শ্যাম্পু করে ফেলুন।

হলুদ তেল-মিশ্রিত শ্যাম্পু

যে শ্যাম্পু ব্যবহার করেন তাতে কয়েক ফোঁটা হলুদ তেল মিশিয়ে মাথায় লাগান। এতে চুল পড়াও কমবে, পাশাপাশি মাথার ত্বকে পুষ্টিও জোগাবে।

হলুদের তেল দিয়ে ম্যাসাজ

হলুদের তেল দিয়ে মাথায় ম্যাসাজ করুন কিছুক্ষণ। এতে স্ক্যাল্পে রক্ত সঞ্চালন ভাল হবে এবং চুলের বৃদ্ধিতেও কাজে আসবে।

হলুদের তেল হালকা গরম করে মিনিট দশেক মাথায় ম্যাসাজ করুন। তারপর আধ ঘণ্টা রেখে শ্যাম্পু করে নিন।

হলুদের তেল ব্যবহারের উপকারিতা

চুলের বৃদ্ধিতে সাহায্য করে: হলুদের তেলে রয়েছে কারকিউমিন নামক যৌগ, যা অ্যান্টি ইনফ্ল্যামেটরি (anti-inflammatory) এবং অ্যান্টিঅক্সিডেন্ট (antioxidant) হিসেবে কাজ করে। চুলের বৃদ্ধিতে খুবই উপকারী এই যৌগ।

মাথার ত্বকের প্রদাহ কমায়: হলুদ তেলের অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণ স্ক্যাল্পের জ্বালাপোড়া, চুলকানি, লালচেভাব এবং ফ্ল্যাকিনেস কমাতে পারে।

চুল মজবুত করে: পুষ্টিকর হলুদের তেল চুলে পুষ্টি যোগায় এবং গোড়া মজবুত করে। ফলে চুল পড়া এবং চুল ভাঙার সমস্যা অনেকটাই কমে।

খুশকি কমায়: হলুদের তেলে রয়েছে অ্যান্টি-ফাঙ্গাল গুণও, যা খুশকি-সৃষ্টিকারী ছত্রাক রোধে সাহায্য করে। ফলে মাথার ত্বক এবং চুল সুস্থ থাকে।

স্ক্যাল্প সুস্থ রাখে: হলুদের তেল মাথার ত্বকের পিএইচ লেভেলের ভারসাম্য বজায় রাখে। ফলে চুল ও স্ক্যাল্প ভাল থাকে।

X
Desktop Bottom Promotion