Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
কমলার রসেই জেল্লা ফিরবে ত্বকের, দূর হবে বলিরেখা ও দাগছোপ!
Orange Juice Benefits for Skin in Bengali: কমলালেবু খেতে ভালবাসেন না, এমন কাউকে খুঁজে পাওয়া দুষ্কর। সুস্বাদু তো বটেই, সুস্বাস্থ্যের দিক থেকেও কমলালেবুর জুড়ি মেলা ভার। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িতে নানা রোগ-ব্যাধির হাত থেকে বাঁচায় এই ফল। সেই কারণেই চিকিৎসকেরা নিয়ম করে কমলালেবু খেতে বলেন।
তবে কেবল শরীরের খেয়ালই রাখে না, ত্বকের স্বাস্থ্য রক্ষায়ও ভীষণ উপকারী কমলালেবু। কমলালেবুর রস, খোসা, শাঁস, সব কিছুই আপনার রূপচর্চার কাজে লাগতে পারে। বিভিন্ন ভিটামিন, খনিজ, অ্যান্টিঅক্সিড্যান্টে ভরপুর কমলালেবুর রস নিয়মিত খেলে ত্বকে বয়সের দাগছোপ কমিয়ে ফেলা যায়।

কমলালেবুতে রয়েছে ভিটামিন সি, ভিটামিন এ এবং বিভিন্ন বি ভিটামিনের সমষ্টি। এ ছাড়াও পটাশিয়াম, ক্যালশিয়াম এবং ম্যাগনেশিয়ামে ভরপুর এই ফল। চলুন জেনে নেওয়া যাক, ত্বকের কী কী উপকার করে কমলালেবুর রস।
অ্যান্টিঅক্সিডেন্ট
ত্বক সুস্থ রাখতে খাদ্যতালিকায় রাখতে পারেন কমলালেবুর রস। এতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, বিশেষ করে কমলালেবুতে ভিটামিন সি-এর পরিমাণ প্রচুর। যা ত্বকে ফ্রি র্যাডিকালের মাত্রা নিয়ন্ত্রণ করে। এই র্যাডিকালগুলি ত্বকের কোষের ক্ষতি করে এবং অল্প বয়সে ত্বকে বলিরেখা, ফাইন লাইনসের মতো বার্ধক্যের ছাপ ফেলে। কমলালেবু এই সমস্যা প্রতিহত করতে পারে।
কোলাজেন উৎপাদন বাড়ায়
ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতে কোলাজেনের ভূমিকা বিরাট। এই কোলাজেন আসলে এক ধরনের প্রোটিন। নিয়মিত কমলালেবু খেলে ত্বকে কোলাজেনের মাত্রা বাড়ে। কমলালেবুর রসে থাকা ভিটামিন সি কোলাজেন সংশ্লেষণে সাহায্য করে। ফলে ত্বক থাকে টানটান ও তারুণ্যময়।
ত্বক উজ্জ্বল করে
ত্বকের জেল্লা ফেরাতে নিয়মিত খান কমলালেবু। কমলালেবুর রসে থাকা ভিটামিন সি ত্বকের জেল্লা বাড়ায় এবং মেলানিনের উৎপাদনে বাধা দেয়। যার ফলে ত্বকের কালচে দাগ, ছোপ দূর হয়।
আর্দ্রতা বজায় রাখে
কমলালেবুর মধ্যে বেশিরভাগটাই জল, যা শরীরকে আর্দ্র রাখতে সাহায্য করে। তবে কমলালেবুর রস সরাসরি ত্বকে মাখলে খুব একটা উপকার নাও পাওয়া যেতে পারে। বরং এটি খেলে স্বাস্থ্য ও ত্বক, উভয়েরই উপকার হবে।
ক্ষত নিরাময়ে সাহায্য করে
কমলালেবুর রসে থাকা ভিটামিন সি ক্ষত সারাতে দারুণ কার্যকর। এটি ক্ষতস্থানে নতুন কোষ এবং নতুন রক্তজালিকা তৈরি করতে সাহায্য করে। তাই ত্বকের কাটাছড়া বা ক্ষত নিরাময়ে খেতেই পারেন কমলালেবু।



Click it and Unblock the Notifications
