Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
চুল পড়া থেকে খুশকি, ল্যাভেন্ডার তেলেই দূর হবে সব সমস্যা!
কথায় আছে, চুলেই নারীর সৌন্দর্য ফুটে ওঠে। নরম মসৃণ চুল, অকালে টাক পড়ে যাওয়া প্রতিরোধ ও চুলের পাক ধরা ঠেকাতে সকলেই চান। কিন্তু চাইলেই তো আর মেলে না। তার জন্য প্রয়োজন সঠিক পরিচর্যা।
চুলের যত্নে প্রথমেই আসে তেলের কথা। কিন্তু আজকাল অনেকেই তেল লাগাতে পছন্দ করেন না। বাস্তবিক পক্ষে চুলের নানা সমস্যার দাওয়াই কিন্তু তেলই। শুষ্ক চুলে প্রাণ ফেরানো থেকে শুরু করে চুল পড়া রোধ, সবেতেই কার্যকরী তেল।

একটা সময় চুলের যত্নে শুধুমাত্র নারকেল তেলেরই ব্যবহার হয়। কিন্তু কয়েক বছরে বিউটি ওয়ার্লডে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এসেনশিয়াল অয়েল। এ সব প্রাকৃতিক তেলের গুণে স্ক্যাল্প ও চুলের নানা সমস্যার সমাধান হয় নিমেষেই। এই প্রাকৃতিক তেলের তালিকায় অন্যতম হল ল্যাভেন্ডার অয়েল।
বিশেষজ্ঞদের মতে, ল্যাভেন্ডার তেল চুল পড়া নিয়ন্ত্রণ করে, খুশকি কমায় এবং চুলের জেল্লাও বাড়ায়। চুলের বৃদ্ধিতে ল্যাভেন্ডার অয়েল কী ভাবে ব্যবহার করবেন, এর উপকারই বা কী? জেনে নিন এখানে।
চুলে ল্যাভেন্ডার তেলের উপকারিতা
চুলের বৃদ্ধিতে সাহায্য করে
গবেষণায় দেখা গেছে, চার সপ্তাহ ধরে প্রতিদিন একবার ল্যাভেন্ডার তেল ব্যবহার করলেই উপকার মেলে। হেয়ার ফলিকলে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পৌঁছায়। রক্ত সঞ্চালন বাড়ে। ফলে চুলের বৃদ্ধি হয়। তবে এ বিষয়ে আরও গবেষণা প্রয়োজন।
রক্ত সঞ্চালন বাড়ায়
স্ক্যাল্পে ল্যাভেন্ডার তেল ম্যাসাজ করলে রক্ত সঞ্চালন বাড়ে। এতে মাথার ত্বক সুস্থ থাকে এবং ফলিকলে পুষ্টি পৌঁছায়। যার ফলে চুল মজবুত হয় এবং চুল পড়াও কমে।
উকুনের সমস্যা কমে
উকুন হওয়া খুবই বিপজ্জনক। এই পরজীবী মাথার ত্বকের রক্ত খায় এবং চুলকে দুর্বল করে দেয়। যার ফলে চুল পড়া বাড়ে, চুল নিস্তেজ হয়ে যায়। গবেষণায় দেখা গেছে, উকুনের সমস্যা সমাধানেও কার্যকরী ভূমিকা পালন করে ল্যাভেন্ডার অয়েল। ল্যাভেন্ডার তেলের সঙ্গে টি ট্রি অয়েলের মিশিয়ে লাগালে উকুনের সমস্যা থেকে মুক্তি মেলে।
অ্যান্টিমাইক্রোবিয়াল গুণ
ল্যাভেন্ডার তেলে রয়েছে অ্যান্টিমাইক্রোবিয়াল গুণ। এটি ব্যাকটেরিয়া এবং ছত্রাক ইনফেকশন রোধে খুবই কার্যকর। ফলে স্ক্যাল্পে চুলকানি, খুশকি এবং অন্যান্য সংক্রমণ কমাতে এই তেল বিশেষ ভূমিকা পালন করে।
স্ট্রেস দূর করে
স্ট্রেস, উদ্বেগ চুল ঝরার অন্যতম কারণ। ল্যাভেন্ডার তেলের সুগন্ধ আমাদের মন শান্ত করতে বিশেষ ভূমিকা পালন করে। এর ফলে উদ্বেগ, দুশ্চিন্তা কমে। চুল পড়াও রোধ হয়। তাই চুলে লাগাতেই পারেন এই তেল।
চুলের পরিচর্যায় কী ভাবে ব্যবহার করবেন ল্যাভেন্ডার তেল?
ল্যাভেন্ডার তেল
চুল আঁচড়ে নিয়ে দুই ভাগে ভাগ করুন। এক একটা ভাগে ল্যাভেন্ডার তেল ম্যাসাজ করুন কয়েক মিনিট। এই ভাবে পুরো স্ক্যাল্প ও চুলের ডগা পর্যন্ত ভাল ভাবে তেল লাগিয়ে নিন। তেল মাখা হয়ে গেলে চুল বেঁধে রাখুন ৩০ মিনিট। তারপর শ্যাম্পু করে ফেলুন।
সিরাম হিসেবে ব্যবহার করুন
সিরাম হিসেবেও চুলে লাগাতে পারেন ল্যাভেন্ডার তেল। এই তেলের সুগন্ধ আমাদের মন শান্ত করতে বিশেষ ভূমিকা পালন করে। চুলের জেল্লা বাড়বে এই তেল ব্যবহারে।
হেয়ার প্রোডাক্টের সঙ্গে ব্যবহার করুন
আপনার শ্যাম্পু, কন্ডিশনার, চুলে মাখার তেল বা সিরামে কয়েক ফোঁটা ল্যাভেন্ডার তেল মিশিয়ে ব্যবহার করতে পারেন। এ ছাড়া, ল্যাভেন্ডার অয়েল আছে এমন হেয়ার প্রোডাক্টও কিনতে পারেন।
হেয়ার মাস্ক
ল্যাভেন্ডার তেলের সঙ্গে নারকেল তেল বা আমন্ড তেল মিশিয়ে চুলে ও স্ক্যাল্পে লাগান। কয়েক মিনিট ম্যাসাজ করুন। আধ ঘণ্টা পরে শ্যাম্পু করে ফেলুন। সপ্তাহে একবার এটি করুন। এতে চুলের শুষ্ক রুক্ষভাব দূর হয়ে জেল্লা ফিরবে।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা। কোনও পদক্ষেপ নেওয়ার আগে অনুগ্রহ করে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।



Click it and Unblock the Notifications
