Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
চটজলদি ত্বকে জেল্লা ফেরাতে চান? রোজ মুখে মাখুন ডাবের জল!
ডাবের জলের স্বাস্থ্যগুণ সম্পর্কে সকলেই অবগত। শুধুমাত্র গরমে নয়, সারা বছরই এই পানীয় শরীরের যত্ন নেয়। তবে কেবল স্বাস্থ্যেরই উপকার করে না, ত্বকেরও খেয়াল রাখে। ত্বকের জেল্লা বাড়াতে ডাবের জলের উপর চোখ বন্ধ করে ভরসা করতে পারেন।
স্বাস্থ্য সচেতন ব্যক্তিরা প্রত্যেকেই নিয়মিত ডাবের জল খান। তবে ত্বকে যদি চান ঔজ্জ্বল্য, তা হলে কিন্তু ডাবের জল মাখতেও হবে। জেনে নিন, ত্বকের যত্নে কী ভাবে ব্যবহার করবেন ডাবের জল।

র্যাশ, ফুসকুড়ি কমায়
অত্যধিক গরমে ঘামাচি, র্যাশের সমস্যা দেখা দেয়। ত্বকের সরাসরি ডাবের জল লাগালে ঘামাচি থেকে রেহাই মেলে। এছাড়া গুটিবসন্ত, চিকেনপক্স এবং হামের কারণে হওয়া র্যাশ, ফুসকুড়িও সারিয়ে তোলে ডাবের জল। ডাবের জল দিয়ে মুখ ধুলে সত্যিই ভাল ফল পাবেন। নিয়মিত ডাবের জল মাখলে পক্সের দাগছোপ হালকা হয়।
ত্বককে হাইড্রেটেড রাখে
অনেক সময় আর্দ্রতার অভাবে ত্বকের জেল্লা হারায়। ত্বকের জৌলুস কমে যায়। ডাবের জল পান করলে ত্বকের আর্দ্রতা বজায় থাকে এবং ত্বক তরতাজা করে তোলে।
বার্ধক্যের দাপছোপ রোধ করে
ডাবের জল পানে বা সরাসরি ত্বকে লাগালে বলিরেখা, ফাইন লাইনসের মতো বার্ধক্যের দাগছোপ কমে। ভিটামিন সি, বি, কে, জিঙ্ক, আয়োডিনের মতো প্রয়োজনীয় উপাদান রয়েছে ডাবে। এই সব উপাদান ত্বকের অকালবার্ধক্যে রোধ করে। ত্বকের ঔজ্জ্বল্য বাড়ায়।
ক্ষত নিরাময় করতে পারে
ডাবের জলে রয়েছে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি, অ্যান্টিঅক্সিডেন্ট গুণ। ব্রণর সমস্যা রুখতে এবং ত্বকের বর্ণ উন্নত করতে সাহায্য করে এটি। সারা দিনে অন্তত এক বার ডাবের জল পুরো মুখে ঘষে নিন। রোজ না করলেও অন্তত এক দিন ছাড়া এক দিন করতে পারেন। উপকার পাবেন।
কোলাজেন উৎপাদন বাড়ায়
ডাবে রয়েছে ভিটামিন সি এবং লরিক অ্যাসিড। ভিটামিন সি কোলাজেন উৎপাদন বাড়ায়, যার ফলে ত্বক থাকে টানটান ও তারুণ্যময়। লরিক অ্যাসিডে রয়েছে অ্যান্টিমাইক্রোবিয়াল গুণ, যা ব্রণর সমস্যা থেকে মুক্তি দেয়।
ত্বকের গঠন উন্নত করে
গবেষণায় দেখা গেছে, নিয়মিত মুখে ডাবের জল মাখলে ত্বকের গঠন উন্নত হয়। ত্বক নরম ও মসৃণ থাকে।
ট্যান হালকা করে
রোদের তাপে ত্বকের পোড়া দাগছোপ বা ট্যান দূর করতেও উপকারী ডাবের জল। অনেক সময় নামীদামি প্রসাধনী মেখেও ত্বকের ট্যান যেতে চায় না। সে ক্ষেত্রে ডাবের জল ব্যবহার করে দেখতে পারেন। এছাড়া, ত্বকের আর্দ্রতা বজায় রাখতেও ডাবের জলের জুড়ি মেলা ভার।
ব্ল্যাকহেডস কমায়
ব্ল্যাকহেডস দূর করতে ডাবের জলের জুড়ি নেই। তৈলাক্ত ত্বকে ব্ল্যাকহেডসের সমস্যা বেশি দেখা দেয়। এই সমস্যার থেকে মুক্তি পেতে ব্যবহার করতে পারেন ডাবের জল।
রুপচর্চায় ডাবের জল ব্যবহার করবেন কী ভাবে?
-ত্বক সুস্থ রাখতে নিয়মিত ডাবের জল পান করুন। কোনও পানীয়, তরকারি, স্ট্যু, ঝোল, স্যুপেও ব্যবহার করতে পারেন।
-ঘরে তৈরি ক্লিনজার, ফেসপ্যাক, ফেস মিস্ট, টোনারেও ব্যবহার করতে পারেন ডাবের জল।
-মুখে সরাসরি ডাবের জল মাখতে পারেন। এছাড়া, ত্বকের যত্নের যে সব প্রোডাক্টে ডাবের জল রয়েছে, সেগুলি ব্যবহার করতে পারেন।
-মধু এবং অ্যালোভেরার সঙ্গে ডাবের জল মিশিয়ে মাখুন। এই ফেসপ্যাক ত্বককে ময়েশ্চারাইজ রাখবে।



Click it and Unblock the Notifications
