Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
অ্যাপ্রিকট তেলের ম্যাজিকেই দূর হবে কালচে ছোপ, কাঁচের মতো চকচক করবে ত্বক!
ত্বকের জেল্লা ধরে রাখতে চেষ্টার কমতি রাখেন না কেউই। নামী-দামি প্রসাধনী ব্যবহার করা থেকে সপ্তাহে এক বার বিউটি পার্লারে যাওয়া, ত্বকে প্রাকৃতিক উপাদানের প্রয়োগ, এ সব প্রতিদিনই চলতে থাকে। অথচ এত পরিশ্রম করেও ত্বক রুক্ষ এবং নির্জীব হয়ে যেতে থাকে। স্বাভাবিক উজ্জ্বলতা হারিয়ে যায়। দাগছোপ, বলিরেখা দেখা দেয়।
আপনিও কি ত্বকের সমস্যায় নাজেহাল হয়ে পড়েছেন? তাহলে নামী-দামি প্রসাধনী নয়, ভরসা রাখুন অ্যাপ্রিকট তেলে! এর সাহায্যেই ত্বকের নানা সমস্যা থেকে মুক্তি পেতে পারেন সহজেই।

ত্বকে অ্যাপ্রিকট অয়েলের উপকারিতা
ত্বক সুস্থ রাখতে খুবই উপকারী অ্যাপ্রিকট অয়েল। ত্বকের জেল্লা বাড়ায়, ত্বক ময়েশ্চারাইজ করে, ব্রণর সমস্যা কমায় এবং ত্বকে বার্ধক্যের ছাপ পড়তে দেয় না। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই, ভিটামিন এ, ভিটামিন সি, ফাইবার এবং ফ্যাটি অ্যাসিড। এ ছাড়াও, অ্যাপ্রিকট অয়েল অ্যান্টি-এজিং, অ্যান্টি-ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি-মাইক্রোবিয়াল বৈশিষ্ট্য সমৃদ্ধ। এই সব গুণাগুণের কারণেই ত্বকের যে কোনও সমস্যার সমাধান করতে পারে এই তেল।
অ্যাপ্রিকট তেল ব্যবহার করবেন কী ভাবে?
ময়েশ্চারাইজার
প্রথমে মুখ ভাল ভাবে ধুয়ে পরিষ্কার করে নিন। হাতে কয়েক ফোঁটা অ্যাপ্রিকট অয়েল নিয়ে বৃত্তাকার গতিতে মুখে ম্যাসাজ করুন খানিকক্ষণ। সারারাত রেখে দিন। পরদিন সকালে মুখ ধুয়ে ফেলুন। প্রতিদিন এই তেল ব্যবহার করতে পারেন।
ফেসিয়াল মাস্ক
২ টেবিল চামচ অ্যাপ্রিকট অয়েলের সঙ্গে ১ চা চামচ ম্যাচা পাউডার (matcha powder) এবং ১ টেবিল চামচ মধু মিশিয়ে নিন। মুখ ভাল করে ধুয়ে মুছে নিন। তারপর এই মিশ্রণটি মুখে লাগান। মিনিট দশেক পর মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ বার এই ফেস মাস্ক ব্যবহার করুন।
ক্লিনজার
এসেনশিয়াল অয়েলের সঙ্গে অ্যাপ্রিকট অয়েল মিশিয়ে মুখে ম্যাসাজ করুন। ২০ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে তিনবার এই পদ্ধতি প্রয়োগ করতে পারেন।
ম্যাসাজ অয়েল
যে কোনও এসেনশিয়াল অয়েলের সঙ্গে অ্যাপ্রিকট অয়েল মিশিয়ে নিন। স্নানের আগে এই তেল দিয়ে বডি ম্যাসাজ করুন। প্রতিদিন স্নানের আগে এই তেল ব্যবহার করতে পারেন।
ত্বকের জন্য অ্যাপ্রিকট অয়েল কি নিরাপদ?
অ্যাপ্রিকট অয়েল যে কোনও ধরনের ত্বকের জন্যই নিরাপদ বলা হয়। তবে যাঁদের অ্যালার্জির সমস্যা আছে, তাঁদের এই তেল ব্যবহারে ত্বকে জ্বালাপোড়া, র্যাশ, লালচে ভাব, চুলকানি হতে পারে। তাই অ্যাপ্রিকট অয়েল ব্যবহারের আগে অবশ্যই প্যাচ টেস্ট করিয়ে নিন। তাছাড়া, যাঁরা ব্রণ-পিম্পলের সমস্যায় ভোগেন, তাঁরা মুখে এই তেল লাগাবেন না।



Click it and Unblock the Notifications
