Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
ত্বকের দাগছোপ হবে উধাও, ফিরবে জেল্লা! রোজ ব্যবহার করুন আমন্ড অয়েল
ত্বকের যত্নে আমরা কত কিছুই না করি! নামী দামি বিউটি প্রোডাক্ট ব্যবহার থেকে শুরু করে নানা ঘরোয়া টোটকার প্রয়োগ, পার্লারে যাওয়া, কোনওটাই বাদ পড়ে না! কিন্তু সব সময় তো আর মনের মতো ফলাফল মেলে না।
এমন অনেক প্রাকৃতিক উপাদান রয়েছে, যা আমাদের ত্বকে জাদুর মতো কাজ করে। ঠিক তেমনই একটি উপাদান হল আমন্ড অয়েল। ত্বক খুব তাড়াতাড়ি এই তেল শোষণ করে নেয় এবং নিয়মিত ব্যবহারে ত্বক দাগহীন, কোমল ও উজ্জ্বল হয়ে ওঠে। চলুন জেনে নেওয়া যাক, ত্বকের যত্নে আমন্ড অয়েলে উপকারিতা সম্পর্কে-

ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে
ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে আমন্ড অয়েল। তাই আপনি ময়েশ্চারাইজার হিসেবেও ব্যবহার করতে পারেন এই তেল। মুখ ভালো করে ধুয়ে মুছে নিন। হাতের তালুতে কয়েক ফোঁটা আমন্ড অয়েল নিয়ে মুখে আলতো করে ম্যাসাজ করুন। ত্বকে পুরোপুরি শোষিত না হওয়া পর্যন্ত ম্যাসাজ করতে থাকুন।
সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে ত্বককে রক্ষা করে
আমন্ড অয়েল ত্বককে সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে রক্ষা করতে সাহায্য করে। পাশাপাশি রোদের কারণে হওয়া ত্বকের ক্ষতিও মেরামত করতে পারে। ফলে ত্বকে বয়সের ছাপ পড়ে না।
আমন্ডে অয়েলে রয়েছে অ্যান্টিঅক্সিড্যান্ট
গবেষণায় দেখা গেছে, আমন্ড অয়েলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই, যা অ্যান্টিঅক্সিড্যান্ট হিসেবে কাজ করে। তেলের এই গুণ ত্বকের নানা সমস্যার সমাধান করতে পারে। ত্বকের ফোলাভাব, জ্বালা ও লালচে ভাব কমায় আমন্ড অয়েল।
ত্বকের জেল্লা বাড়ায়
ত্বকের জেল্লা বাড়াতেও দারুণ উপকারী আমন্ড অয়েল। নিয়মিত এই তেল ব্যবহারে ত্বক দাগহীন, ঝকঝকে হয়ে ওঠে। ত্বক দেখায় তরতাজা, ত্বকের রুক্ষ-শুষ্কভাব কেটে যায় এবং ত্বককে নরম রাখে।
ত্বক টানটান রাখে
আমন্ড অয়েল কোলাজেন উৎপাদনে সাহায্য করে, যা ত্বককে টানটান রাখে এবং বলিরেখা প্রতিরোধে সাহায্য করে। এই তেলে রয়েছে অ্যান্টি-এজিং বৈশিষ্ট্য, যে কারণে ত্বকে বয়সের ছাপ পড়ে না। ত্বকের দাগছোপ হালকা করে।
ডার্ক সার্কেল কমায়
ডার্ক সার্কেল হালকা করতেও ব্যবহার করতে পারেন আমন্ড অয়েল। এই তেলে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে। এই সব গুণই ডার্ক সার্কেল এবং চোখের নীচের ফোলাভাব কমাতে সাহায্য করে। চোখের নীচে আমন্ড অয়েল আলতো করে ম্যাসাজ করুন এবং সারা রাত এ ভাবে রেখে দিন। পরদিন সকালে ধুয়ে ফেলুন।
ব্রণ কমায়
গবেষণায় দেখা গেছে, আমন্ড অয়েলের ফ্যাটি অ্যাসিড উপাদান ত্বক থেকে অতিরিক্ত সিবাম এবং তেল দূর করতে সাহায্য করে। যে কারণে ব্রণ প্রতিরোধ হয়। তাছাড়া, এই তেলে রয়েছে রেটিনয়েড, যা ত্বকের ছিদ্র খুলে দেয় এবং ব্রণ হওয়ার সম্ভাবনা কমায়।



Click it and Unblock the Notifications
