Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
ত্বক ও চুলের নানা সমস্যা রুখে দিতে পারে বিটের রস! জেনে নিন এর উপকারিতা
শরীরে রক্তের ঘাটতি পূরণ করতে অনেকেই রোজকার ডায়েটে বিট রাখেন। তবে পুষ্টিগুণে ভরপুর বিটের রস কেবল শরীর সুস্থ রাখে না, ত্বক ও চুলও ভালো রাখতে পারে। অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি সমৃদ্ধ বিটের রস ত্বকের ক্ষতি সারায় এবং চুল পড়া রোধ করে। এ ছাড়াও, বিটে রয়েছে ভিটামিন সি, ফাইবার, আয়রন, ক্যারোটিনয়েড, পটাসিয়াম, ভিটামিন বি৯ (ফোলেট), ম্যাঙ্গানিজ, ইলেক্ট্রোলাইট এবং আরও অনেক পুষ্টিগুণ।

চলুন জেনে নেওয়া যাক, বিটের রস ত্বক ও চুলের আর কী কী উপকার করতে পারে-

চুল ভালো থাকে
বিটের রস আয়রন, ফোলেট এবং ভিটামিন সি এর মতো পুষ্টিতে ভরপুর। এই সব গুণের কারণেই বিটের রস চুল ভালো রাখে, চুলের বৃদ্ধি এবং চুল পড়া রোধ করে, নতুন চুল গজাতেও সাহায্য করে।

ত্বক উজ্জ্বল করে
বিটের রসে থাকা 'Betalains' ত্বকে রক্ত প্রবাহ বাড়ায়। যার ফলে ভিতর থেকে ত্বক জেল্লাদার হয়ে ওঠে।

প্রদাহ কমায়
অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণ রয়েছে বিটের রসে, যা শরীরের প্রদাহ নাশ করতে পারে। এর পাশাপাশি ত্বকে ব্রণ, র্যাশ এবং একজিমার মতো সমস্যাও সারাতে পারে।

শরীর থেকে টক্সিন অপসারণ করে
শরীরে দিনের পর দিন দূষিত পদার্থ বা টক্সিন জমতে থাকলে নানা রকম রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। তবে বিটের রস প্রাকৃতিক ডিটক্সিফায়ার হিসেবে কাজ করে। এটি শরীর থেকে টক্সিন দূর করে ত্বক পরিষ্কার করে এবং স্বাস্থ্যও ভালো রাখে।

ত্বক সুস্থ রাখে
বিটের রসে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি রয়েছে, যা ত্বকের ক্ষতি কমায়। ত্বকের দাগছোপ, বলিরেখা এবং বার্ধক্যজনিত অন্যান্য লক্ষণ কমাতে পারে।



Click it and Unblock the Notifications