ওয়ার্কআউটের ব্য়াগে কী কী জিনিস থাকা জরুরি

এক্সারসাইজ কিটে এইসব জিনিসগুলি থাকা মাস্ট!

শরীরচর্চার পরে আপনার মুখের আর কিছু থাকে না। সব সৌন্দর্য তো সে সময় ঘামে ধুয়ে যায়। কি তাই তো? সেই কারণেই তো ওয়ার্কআউট কিটে এমন কিছু জিনিস রাখা জরুরি, যেগুলি শরীরচর্চার পরে আপনার হারিয়ে যাওয়া সৌন্দর্য ফিরে পেতে আপনাকে সাহায্য় করবে। কী সেই সব জিনিস, চলুন জেনে নেওয়া যাক সে সম্পর্কে।

শরীরচর্চার পরে ত্বককে ভালো রাখেত এই জিনিসগুলির খুব প্রয়োজন পড়ে। তাই এখুনই পড়ে ফেলুন এই প্রবন্ধটি আর আজ থেকেই আপনার এক্সারসাইজ কিটে রাখতে শুরু করুন এইসব প্রডাক্টগুলি।

১. ফেস ওয়াশ:

১. ফেস ওয়াশ:

শরীরচর্চার পরে আপনার মুখে জমে থাকা ময়লা ধুয়ে ফেলতে ফেস ওয়াশ সঙ্গে রাখাটা মাস্ট। এমনটা করলে দেখবেন এক্সারসাইজের ক্লান্তি দূরে পালানোর সঙ্গে সঙ্গে ত্বকও সুন্দর হয়ে উঠছে।

২. ডিয়োডরেন্ট:

২. ডিয়োডরেন্ট:

জিমে ঘাম ঝড়ানোর পরে গা থেকে গন্ধ বেরনো কোনও অস্বাভাবিক ঘটনা নয়। তাই তো সঙ্গে ডিয়োডরেন্ট রাখতে ভুলবেন না! এক্সারসাইজের পরে মুখ ধুয়ে সারা গায়ে একটু সুগন্ধি লাগিয়ে নিলেই দেখবেন কেমন তরতাজা লাগছে।

৩. ভেজা টিস্যু:

৩. ভেজা টিস্যু:

শরীরচর্চার পরে সারা শরীর যেহেতু গামে ভেজা থাকে তাই বড় অস্বস্তি লাগে তাই না! সেই জন্য় এক্সারসাইজ কিটে সব সময় ভেজা টিস্য়ু রাখা উচিত। যখনই ঘামবেন কাপড় বা টিস্য়ু দিয়ে মুখ মুছে নিন, দেখবেন ভালো লাগবে।

৪. স্য়ানিটাইজার:

৪. স্য়ানিটাইজার:

এক্সারসাইজের পর স্য়ানিটাইজার দিয়ে ভালো করে হাত ধুয়ে নেবেন। এমনটা করলে দেখবেন নানা ধরনের সংক্রণমের থেকে দূরে থাকতে পারছেন। জিমে একই জিনিস অনেকে ব্য়বহার করার কারণে সেগুলি জীবাণুর স্বর্গরাজ্য় হয়। তাই জিমিং কিটে স্য়ানিটাইজার রাখা আবশ্য়িক।

৫. ফেস মিস্ট:

৫. ফেস মিস্ট:

শরীরচর্চার সময় ফ্রেশ ফিল করতে সঙ্গে রাখতেই হবে ফেস মিস্ট। এক্সারসাইজের মাঝে মাঝে সামান্য় মুখে লাগালেই দেখবেন ক্লান্তি দূরে পালাচ্ছে, সেই সঙ্গে এনার্জিও বাড়ছে।

Story first published: Friday, January 20, 2017, 11:30 [IST]
X
Desktop Bottom Promotion