Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
চুন কেবল পানের জন্য নয়, চুল ও ত্বকের যত্নেও ম্যাজিকের মতো কাজ করে!
Limestone Powder Benefits in Bengali: চুন ছাড়া পান খাওয়ার কথা ভাবাই যায় না! আবার গৃহস্থালির অনেক কাজেও চুনের ব্যবহার হয়ে থাকে। তবে এই চুন (Limestone Powder) যে রূপচর্চার কাজেও লাগে, তা বেশিরভাগেরই অজানা। শোনা যায়, আগেকার দিনে এই চুন দিয়েই রূপচর্চা করতেন মহিলারা!
চুনের মূল উপাদান ক্যালশিয়াম কার্বোনেট এবং বিভিন্ন খনিজ। যা আমাদের ত্বকের জন্য অত্যন্ত উপকারী। ত্বকের নানা সমস্যা দূর করতে দারুণ কাজ করে এই প্রাকৃতিক উপাদানটি। তবে রুপচর্চায় চুন ব্যবহার করলেও তার পরিমাণের দিকে বিশেষ নজর দিতে হবে। চুনের মাত্রা একটু বেশি হয়ে গেলেই কিন্তু ত্বকের ক্ষতি হতে পারে। জেনে নিন ত্বকের যত্নে কী ভাবে কাজে লাগে চুন।

এক্সফোলিয়েশন
ত্বক থেকে মৃত কোষ তুলে ফেলতে দারুণ কাজ করে চুন। ত্বকের মরা চামড়া অপসারণ করে ত্বক মসৃণ ও নরম রাখে চুন। এই চুন দিয়ে ঘরোয়া স্ক্রাব তৈরি করে ব্যবহার করতেই পারেন।
ত্বক উজ্জ্বল করে
চুনে উচ্চ ক্যালশিয়াম থাকে, যা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। কালচে দাগছোপ, হাইপারপিগমেন্টেশন কমাতে খুবই উপকারী চুন।
তৈলাক্ত ত্বকের জন্য
তৈলাক্ত ত্বক মানেই ব্রণর উৎপাত এবং অতিরিক্ত সিবাম নিঃসরণ। সারা দিন ত্বক তেলতেলে হয়ে থাকে। মুখ ধোওয়ার এক ঘণ্টার মধ্যেই ফের তেলতেলে হয়ে যায়। বিশেষ করে মুখের টি-জোন সবচেয়ে বেশি তৈলাক্ত হয়।
তৈলাক্ত ত্বকের জন্য এখন অনেক ধরনের 'শিট মাস্ক' পাওয়া যায় বাজারে। তবে সেগুলি বেশ খরচসাপেক্ষ। কম খরচে চুন বেশ কার্যকর এক্ষেত্রে। ত্বকের অতিরিক্ত তেল শুষে নেওয়ার ক্ষমতা রয়েছে চুনের।
ব্রণ ও ট্যান কমায়
চুনে প্রদাহ-বিরোধী (anti-inflammatory) গুণ রয়েছে। যার ফলে ব্রণ, ফুসকুড়ি, সানবার্নের মতো ত্বকের সমস্যায় অত্যন্ত উপকারী এটি।
চুলের জন্য ভালো
চুলে ও মাথার ত্বকে জমে থাকা ধুলো-ময়লা, অতিরিক্ত তেল অপসারণে ম্যাজিকের মতো কাজ করে চুন। তাই হেয়ার মাস্ক বা হেয়ার ক্লিনজারের সঙ্গে চুন মিশিয়ে চুলে ব্যবহার করতেই পারেন।
প্রাকৃতিক ডিওডোরেন্ট
আর্দ্রতা এবং দুর্গন্ধ শোষণ করার ক্ষমতা রয়েছে চুনের মধ্যে। এটি আন্ডারআর্মসকে শুষ্ক এবং গন্ধমুক্ত রাখতে সাহায্য করে। তাই যাঁদের অতিরিক্ত ঘাম হয়, তাঁরা প্রাকৃতিক ডিওডোরেন্ট হিসেবে ব্যবহার করতেই পারেন চুন।
পায়ের যত্ন
পায়ের যত্নে অনেকেই উষ্ণ জলে পা ডুবিয়ে রাখেন। পা ধোয়ার এই জলে চুনের গুঁড়ো মিশিয়ে দিলে তা পায়ের ত্বকের কোমলতা ফিরিয়ে আনতে সাহায্য করে। এছাড়া, ফুট স্ক্রাবেও চুন মিশিয়ে ব্যবহার করতে পারেন। চুন মৃত কোষ সরিয়ে পায়ের ত্বক মসৃণ করে তোলে।



Click it and Unblock the Notifications
