Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
চুল হোক বা ত্বক, যেকোনও সমস্যার সমাধান পাবেন এই জলেই! জানুন
আমরা অনেকই চাল ধুয়ে সেই জল ফেলে দিই। কিন্তু জানেন, এই জলও হাজারটা গুণাগুণ সমৃদ্ধ। জানা যায়, চাল ধোয়ার জলের মধ্যে বিভিন্ন রকমের খনিজ পদার্থ থাকে। এর পাশাপাশি এটি একাধিক রকমের ভিটামিনও সমৃদ্ধও। ভাতের মাড় আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। তেমনই চাল ধোয়ার জলও কিন্তু বেশ উপকারী। চাল ধুয়ে নেওয়ার সময় যে জলটি অবশিষ্ট থাকে, তা একটি পাত্রে জমা করে নিলেই আপনি বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন।
চালের জল, একটি প্রাকৃতিক প্রতিকার যা আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। এটি সহজেই তৈরি ও ব্যবহার করা যায়। এর নিয়মিত ব্যবহার ত্বকের সুরক্ষা এবং উজ্জ্বলতা বাড়াতে পারে। চলুন জেনে নেওয়া যাক চালের জলের কিছু গুরুত্বপূর্ণ উপকারিতা ও ব্যবহার-

- ত্বক প্রশমিত করতে
চালের জলে উপস্থিত অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্যগুলি আপনার ত্বককে শান্তি এবং সুরক্ষা দেয়। যার ফলে ত্বকের জ্বালাভাব কমে।
- ত্বক পরিষ্কার করে
চালের জল ত্বকের ময়লা পরিষ্কার করতে সক্ষম। এটির ব্যবহার ত্বককে পরিষ্কার এবং স্বাস্থ্যকর রাখতে সাহায্য করে।
- বার্ধক্য রোধ করে
চালের জলে প্রচুর পরিমাণে অ্যামিনো অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট এবং খনিজ পদার্থ থাকে। যা ত্বকের বার্ধক্য প্রক্রিয়া ধীর করে দিতে সক্ষম।
এছাড়াও চালের জলে ভিটামিন বি এবং ই, ফলিক অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্টের মতো উপাদান রয়েছে যা ত্বকের জন্য খুবই উপকারী।
চালের জল কীভাবে ব্যবহার করবেন
- প্রাকৃতিক ফেস টোনার হিসাবে-
চালের জল ফেস টোনার হিসাবে ব্যবহার করতে পারেন। এটি প্রতিদিন মুখে লাগান এবং আলতো করে ম্যাসাজ করুন। এটি ত্বককে রক্ষা করে এবং এটিকে উজ্জ্বল করে।
- ফেস প্যাক হিসাবে-
চালের জল অন্যান্য প্রাকৃতিক ব্যবহারের সাথে মিশিয়ে ফেসপ্যাক হিসাবে ব্যবহার করতে পারেন। এটি ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ও স্বাস্থ্যকর করে তোলে।
এছাড়া চালের জল চুলের কন্ডিশনার হিসেবেও ব্যবহার করা যেতে পারে। এর ব্যবহারে চুলের উজ্জ্বলতা ও শক্তি বাড়বে।
চালের জল তৈরির পদ্ধতি:
- প্রথমে এক কাপ চাল ভালো করে ধুয়ে দুই কাপ জলে ভিজিয়ে রাখুন।
- এবার ৩০ মিনিটের জন্য ভিজিয়ে রেখে ভালো করে ফুটিয়ে নিন।
- চাল সিদ্ধ হয়ে গেলে ঠাণ্ডা করে জল ছেঁকে নিন।
এবার এই চালের জল প্রস্তুত। এটিকে আপনি আপনার ত্বক এবং চুলের জন্য ব্যবহার করতে পারেন। এটি বিনা খরচেই প্রায় হয়ে যায়। আবার এটি সহজলোভ্যও। এটি একটি প্রাকৃতিক উপায়, যা আপনার ত্বক ও চুল উভয়ের জন্যই উপকারী।



Click it and Unblock the Notifications