Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
শীতে ত্বক শুষ্ক ও রুক্ষ হয়ে যাচ্ছে? কলার ফেস প্যাক ব্যবহারেই হবে সমস্যার সমাধান
শীতকালে ত্বক রুক্ষ, শুষ্ক হয়ে যাওয়া খুবই স্বাভাবিক একটা বিষয়। আর এই সমস্যা থেকে বাঁচার জন্য বিশেষত মহিলারা কত কিছুই না করে। বিভিন্ন কেমিকেল জাতীয় পণ্য ব্যবহার, পার্লারে গিয়ে ফেসিয়াল, আরও অনেক কিছুই করে থাকে। কিন্তু জানেন কি, বাড়িতে বসেই কলার ফেস প্যাক ব্যবহারের মাধ্যমে আপনি সহজেই এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন?

কলাতে পটাশিয়াম এবং ভিটামিন-এ রয়েছে, যা আমাদের ত্বককে স্বাস্থ্যকর ও ইয়ং রাখে। শীতকালে কলার ব্যবহার ত্বকের জন্য খুবই উপকারি। কলার ব্যবহারে ত্বকের শুষ্কতা হ্রাস পায়। এছাড়াও, কলা রিঙ্কেলস কমায়। তাহলে আসুন জেনে নেওয়া যাক কলা ফেসিয়াল করার পদ্ধতি।

কলার ফেস স্ক্রাব
এই ফেস স্ক্রাব ব্যবহার করে মুখের ময়লা সহজেই পরিষ্কার করা যায়। শীতকালে ত্বকে ডেড স্কিন ত্বককে নিস্তেজ করে তোলে। যার কারণে ত্বকের উজ্জ্বলতা কমে যায়। ডেড স্কিন পরিষ্কার করতে আপনি কলার খোসা ব্যবহার করতে পারেন। কলাতে ভিটামিন বি-৬ এবং বি-১২ পাওয়া যায়, যা মুখের দাগ এবং ব্রণ কমায়।

কীভাবে তৈরি করবেন কলার স্ক্রাব?
১ টেবিল চামচ মিল্ক পাউডার, ১ টেবিল চামচ সুজি, হাফ চামচ লেবুর রস, ১ চামচ অলিভ অয়েল এবং কলার খোসা নিন। একটি পাত্রে এই সমস্ত উপকরণ ভাল মিশ্রিত করুন। কলার খোসাকে চৌকো করে কেটে তার উপর স্ক্রাব মিশ্রিত করুন। এবার কলার খোসা মুখে লাগিয়ে স্ক্রাব করুন। কয়েক মিনিট পর মুখ ধুয়ে ফেলুন।

কলার ম্যাসাজ ক্রিম
কলার স্ক্রাব করার পরে কলার ম্যাসাজ করুন। ত্বকের উজ্জ্বলতা ফেরাতে কলার ম্যাসাজ খুবই উপকারি। এছাড়াও, ফেস ম্যাসাজ ত্বকে ব্লাড সার্কুলেশন বাড়ায়। কলার ম্যাসাজ ক্রিম তৈরির জন্য - হাফ কলা, এক চামচ মধু, ২ চামচ লেবুর রস, সামান্য হলুদ গুঁড়ো এবং আধা চামচ দই নিন। এই সবগুলি একটি পাত্রে ভাল করে মিশিয়ে নিন। পেস্ট প্রস্তুত হয়ে গেলে এটি আপনার মুখে লাগান এবং সার্কুলার মোশনে ম্যাসাজ করুন।

কলার ফেস প্যাক
কলা ফেসিয়ালের এটি শেষ ধাপ। মুখে এই ফেস প্যাক প্রয়োগ করলে শুষ্কতা এবং ব্রণ দূর হবে। কলার ফেস প্যাক তৈরির জন্য - এক চামচ বেসন বা এক চামচ চন্দন পাউডার, হাফ কলা, এক চামচ মধু, দুই চামচ লেবুর রস, সামান্য হলুদ এবং এক চামচ দই নিন। একটি পাত্রে কলা, মধু, লেবুর রস, হলুদ গুঁড়ো এবং দই ভাল করে মিশিয়ে নিন। এর পরে এতে বেসন এবং চন্দন পাউডার মেশান। ভালো করে মিশিয়ে মুখে লাগান। আধ ঘণ্টা পরে পরিষ্কার জলে মুখ ধুয়ে ফেলুন।

কলা ফেসিয়াল করার উপকারিতা
কলার ফেসিয়াল ড্রাই স্কিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কলার ফেসিয়াল ত্বককে ময়েশ্চারাইজ করতে সহায়তা করে। এতে ত্বক নরম থাকে। কলাতে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণ রয়েছে যা মুখের ব্রণ এবং দাগ কমায়। পাশাপাশি কলার ফেসিয়াল রিঙ্কেলস কমাতেও খুবই কার্যকর।



Click it and Unblock the Notifications