Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
মুখের অবাঞ্ছিত লোম নিয়ে চিন্তিত? ঘরোয়া স্ক্রাবেই চিরতরে দূর হবে!
মুখের রোম বা ফেসিয়াল হেয়ার স্বাভাবিক সৌন্দর্যে বাধা হয়ে দাঁড়ায়। মেকআপ করলেও তা ঢাকা পড়ে না। এই অবাঞ্ছিত লোম থেকে মুক্তির জন্য অনেকেই নানা পদ্ধতি অবলম্বন করেন। কেউ থ্রেডিং করান, আবার কেউ ওয়্যাক্স। এই দু'টি পদ্ধতিই ত্বকের জন্যে বেশ কষ্টকর। তবে হেঁশেলের কয়েকটি উপাদান দিয়ে ঘরে বসেই কিন্তু মুখের রোম তুলে ফেলা সম্ভব।
আজ এমনই এক ঘরোয়া স্ক্রাবের হদিশ দেওয়া হল, যার সাহায্যে মুখের অবাঞ্ছিত লোম থেকে সহজেই মুক্তি মিলতে পারে। সপ্তাহে অন্তত বার দুয়েক এই স্ক্রাব মাখতে পারলে ধীরে ধীরে রোমের ঘনত্ব কমে আসবে। এর পাশাপাশি ত্বকের মরা চামড়া সরে গিয়ে ত্বকে জেল্লা ফিরিয়ে আনতেও সাহায্য করবে এই স্ক্রাব।

আয়ুর্বেদিক স্ক্রাবের উপকরণ
২ টেবিল চামচ বেসন, সামান্য হলুদ গুঁড়ো, ফ্রেশ ক্রিম পরিমাণমতো, কয়েক ফোঁটা আমন্ড বা অলিভ অয়েল।
স্ক্রাব তৈরির পদ্ধতি
একটা ছোটো বাটিতে সমস্ত উপকরণ একসঙ্গে নিয়ে ফেটিয়ে নিন ভালো ভাবে। ঘন মিশ্রণ তৈরি করুন। প্রথমে ক্লিনজার বা ফেসওয়াশ দিয়ে মুখ ভালো করে ধুয়ে তোয়ালে দিয়ে মুছে নিন। তারপর মুখে লাগিয়ে নিন এই ফেস স্ক্রাব।
কী ভাবে লাগাবেন ফেস স্ক্রাব?
যদি ত্বকের মৃত কোষ পরিষ্কার করতে চান, সে ক্ষেত্রে মুখে প্যাক লাগানোর কিছুক্ষণ পরেই, দুই হাত জলে ভিজিয়ে নিয়ে আলতো করে মুখে ম্যাসাজ করতে থাকুন। আর যদি মুখের রোম তুলতে হয়, তাহলে মুখে এই ফেস স্ক্রাব লাগিয়ে পুরোপুরি শুকোতে দিন। তার পর হাত দিয়ে বা সুতির শুকনো কাপড় দিয়ে আলতো করে ঘষে ঘষে তুলে ফেলুন। ত্বকে ঘষার সময়ে খেয়াল রাখবেন, তা যেন রোমের উল্টো অভিমুখে হয়। সপ্তাহে দু'বার এই স্ক্রাব ব্যবহার করতে পারেন।
আয়ুর্বেদিক স্ক্রাবের উপকারিতা
প্রাকৃতিক উপাদান দিয়ে ঘরে তৈরি স্ক্রাব কেবল ত্বকের রোম অপসারণই করে না, পাশাপাশি ত্বক এক্সফোলিয়েট করে। ত্বক মোলায়েম ও মসৃণ রাখে। ত্বকের জেল্লাও বাড়ায়। তবে ত্বকে অ্যালার্জির সমস্যা আছে কিনা তা জানার জন্য, ত্বকে যে কোনও কিছু প্রয়োগের আগে প্যাচ টেস্ট করিয়ে নেওয়া জরুরি।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা। কোনও পদক্ষেপ নেওয়ার আগে অনুগ্রহ করে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।



Click it and Unblock the Notifications
