Ayurvedic Face Packs: উজ্জ্বল ত্বক পেতে ব্যবহার করুন আয়ুর্বেদিক ফেস প্যাক! কীভাবে বানাবেন? জেনে নিন

সারা বছরই ত্বক উজ্জ্বল ও মসৃণ থাকুক, তা সকলেই চায়। কিন্তু ধুলোবালি, ধোঁওয়া, দূষণ এবং শারীরিক নানা কারণে ত্বকের উজ্জ্বলভাব ক্রমশ যেন হারিয়ে যেতে থাকে। হারানো উজ্জ্বলতা ফেরাতে অনেকেই নানা বাজার চলতি প্রোডাক্ট ব্যবহার করেন। কিন্তু এ সব প্রোডাক্টে কেমিক্যাল থাকায়, তা ত্বকের জন্য খুবই ক্ষতিকর। এর পরিবর্তে বাড়িতে বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারেন ত্বক উজ্জ্বল করে তোলার ফেস প্যাক।

Ayurvedic Face Packs For Glowing Skin

চলুন দেখে নেওয়া যাক, আয়ুর্বেদিক উপায়ে ফেস প্যাক ব্যবহার করতে হলে কী ভাবে তা বাড়িতে তৈরি করতে পারবেন।

হলুদ এবং বেসন ফেস প্যাক

হলুদ এবং বেসন ফেস প্যাক

এক টেবিল চামচ বেসন, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, এক টেবিল চামচ গোলাপ জল মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। মুখ ও গলায় ফেস প্যাকটি লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন। তারপর মুখ ধুয়ে ফেলুন। এক সপ্তাহে দুইবার এই ফেস প্যাক লাগান।

চন্দন ফেস প্যাক

চন্দন ফেস প্যাক

কয়েক ফোঁটা চন্দনের তেল, ১ চা চামচ জোজোবা তেল আর ১ চা চামচ মধু ভালো করে মিশিয়ে মুখ লাগান। ২০ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে দুই থেকে তিনবার এই ফেস প্যাক ব্যবহার করুন।

মধু এবং লেবুর ফেস প্যাক

মধু এবং লেবুর ফেস প্যাক

১ চা চামচ মধুর সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে মুখে লাগান। তবে চোখের চারপাশে এই মিশ্রণটি লাগাবেন না। ২০ মিনিট মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে দুই থেকে তিনবার এই ফেস প্যাক ব্যবহার করুন।

নিম, তুলসী এবং হলুদ ফেস প্যাক

নিম, তুলসী এবং হলুদ ফেস প্যাক

কয়েকটা তুলসী পাতার সঙ্গে কয়েকটা নিম পাতা দিয়ে পেস্ট করে নিন। এই পেস্টে ১ চা চামচ হলুদ এবং ১ চা চামচ টক দই মিশিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে মুখ ধুয়ে ফেলুন।

চালের গুঁড়ো এবং চন্দন ফেস প্যাক

চালের গুঁড়ো এবং চন্দন ফেস প্যাক

১ টেবিল চামচ চালের গুঁড়োর সঙ্গে কয়েক ফোঁটা চন্দন তেল বা আধা চা চামচ চন্দন পাউডার এবং ১ টেবিল চামচ গোলাপ জল মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। পুরো মুখে এই পেস্টটি লাগিয়ে পাঁচ মিনিট ম্যাসাজ করুন। তারপর আরও ১০ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন। এর পর ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। সপ্তাহে একবার এই ফেস প্যাক লাগালেই ফল পাবেন।

হলুদ, বেসন এবং দুধের ফেস প্যাক

হলুদ, বেসন এবং দুধের ফেস প্যাক

১ টেবিল চামচ বেসনের সঙ্গে ২ টেবিল চামচ দুধ এবং আধা চা চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে মুখে লাগান। কয়েক মিনিট ম্যাসাজ করে প্যাকটি কিছুক্ষণ মুখে রেখে দিন। তারপর মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার এই ফেস প্যাক ব্যবহার করুন।

অ্যালোভেরা, লেবু এবং মধু ফেস প্যাক

অ্যালোভেরা, লেবু এবং মধু ফেস প্যাক

২ টেবিল চামচ অ্যালোভেরা জেল, হাফ চা চামচ লেবুর রস এবং ১ চা চামচ মধু মিশিয়ে নিন। পুরো মুখে এই ফেস প্যাকটি লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। চোখের চারপাশে লাগাবেন না। সপ্তাহে দুইবার এই ফেস প্যাক ব্যবহার করুন।

X
Desktop Bottom Promotion