বর্ষাকাল আসতেই গায়েব ত্বকের উজ্জ্বলতা, ভরসা রাখুন প্রাকৃতিক এই দুই উপাদানে

By Bhagysree Sarkar

প্রায়শই কাজের চাপে নিজেদের যত্ন নিতে ভুলে যান অেকে। অনেকেই আবার নিয়ম করে সপ্তাহের একটা দিন নিজের ত্বক ও চুলের যত্ন নেন। আর ত্বকের যত্নে সবার আগে উঠে আসে বেসনের কথা। প্রত্যকের বাড়িতেই এই উপাদনটি খুব সহজেই পাওয়া যায়। আমাদের ঠাকুমাদের আমল থেকেই এর ব্যবহার হয়ে থাকে। এই উপাদানটির উপকারিতা সম্পর্কে সকলেই জানেন। বেসন আমাদের মুখ থেকে ধুলো, দূষণ এবং ময়লা দূর করতে পরিচিত।

তবে বেসন আর দই এই দুই কম্বিনেশন আপনাকে দিতে পারে এক অদ্ভুত আভা। আপনি যখন বেসনের সাথে দই মেশান, এটি আপনার ত্বকের পিগমেন্টেশন দূর করতে সাহায্য করে। আপনি এই দই এবং বেসনের সঙ্গে অন্যান্য উপাদান মেশালে, তার ফলাফল পাবেন আরও ভালো। একটি উজ্জ্বল এবং মসৃণ ত্বক পেতে এই দুই উপাদানের জুড়ি মেলা ভার। তাহলে আসুন জেনে নেওয়া যাক এই দুই উপাদানের সঙ্গে আর কী কী ব্যবহার করতে পারেন-

ছবি সৌজন্য- pexels

দই-বেসন ও ডিম

আপনি যদি দই-বেসন ও ডিমের একটি ফেসপ্যাক বানিয়ে তা ব্যবহার করেন, তবে এটি আপনার ত্বকের পোর্স টাইট হবে। শুধু তাই নয়, এটি আপনার ত্বকের বলিরেখা দূর করে। এটি আপনার ত্বককে উজ্জ্বল এবং তরুণ করতেও সাহায্য করে।

দই-বেসন ও পেঁপে
পেঁপের ব্যবহার রূপচর্চায় এমনটা হয়ত অনেকেরই জানা নেই। ব্ল্যাকহেডস থেকে মুক্তি পেতে চাইলে দই, বেসন ও পেঁপে ব্যবহার করতে পারেন। এটি আপনার মুখের জন্য জাদু করতে পারে।

দই-বেসন ও লেবু
ব্রণ ও অন্যান্য সমস্যার দরুন ত্বকে দাগ হলে বেশ বিরক্ত লাগে। তাই দাগহীন মুখ পেতে চাইলে দই-বেসন ও লেবুর ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। দই আপনার মুখের জন্য প্রাকৃতিক ব্লিচিং হিসেবে কাজ করে। শুধু তাই নয়, এটি শুধু আপনার ত্বকের কালো দাগই দূর করে না আপনার পিগমেন্টেশনও পরিষ্কার করে।

দই-বেসন ও কলা
যদি আপনার ত্বক শুষ্ক হয় তাহলে দই, বেসন এবং কলা দিয়ে তৈরি ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। এটি আপনার ত্বককে ময়শ্চারাইজ করার পাশাপাশি এটি কোলাজেন উৎপাদনকেও বাড়িয়ে দেয়।

দই-বেসন ও টমেটোর রস
ট্যানিংয়ের সমস্যা নেই এমন মানুষের দেখা পাওয়া যায় না। তীব্র গরমে কম বেশি সকলেরই এই সমস্যা হয়েছে। তাই আপনার ত্বকে যদি ট্যানিংয়ের সমস্যা হয়, তাহলে এই ফেসপ্যাকটি ব্যবহার করতে পারেন। আপনার ত্বককে তরুণ করার পাশাপাশি মসৃণ ও চকচকে করে তুলবে। যদি আপনার মুখে সূক্ষ্ম রেখা এবং বলিরেখা থাকে, এটি সেক্ষেত্রেও খুব উপকারী হতে পারে।

Story first published: Friday, July 12, 2024, 17:25 [IST]
X
Desktop Bottom Promotion