দ্রুত নখ ভেঙে যাচ্ছে? প্রাকৃতিকভাবে নখ সুন্দর ও মজবুত রাখুন এই উপায়ে

By Bhagysree Sarkar

বর্ষাকালে বাতাসে আর্দ্রতা থাকায় আমরা আমাদের স্বাস্থ্যের বিশেষ যত্ন নিই। পাশাপাশি চুল ও ত্বকেরও কিন্তু বাড়তি যত্ন নিই। এই সময় নানান সমস্যা আমাদের শরীরে বাসা বাঁধে। তবে শুধু এসব নয়, এই ঋতুতে আমাদের নখেরও কিন্তু যত্ন নেওয়া উচিত। কারণ, হাতের সৌন্দর্যে নখ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের নখ সুন্দর ও লম্বা হলে আকর্ষণীয় করে তোলে। এমন পরিস্থিতিতে প্রতিটি মেয়েই চায়, তার নখ যেন মজবুত থাকে।

তবে এই জল-বৃষ্টির মরশুমে তা হয়ে ওঠে না। বারবার জল লেগে নখ নরম হয়ে ভেঙে যায়। সঙ্গেই হাতের সৌন্দর্যও অটুট থাকে না। মূলত, নখ মজবুত রাখতে ক্যালসিয়াম, প্রোটিন এবং ভিটামিনের মতো গুরুত্বপূর্ণ পুষ্টির প্রয়োজন। তাই তাদের সুস্থ রাখতে সঠিক ডায়েট প্ল্যান মেনে চলতে হবে। এর পাশাপাশি নখ পরিষ্কার রাখা এবং শক্ত রাসায়নিক পদার্থ থেকে রক্ষা করাও জরুরি।

Nail

এইসব সাবধনতার পাশাপাশি আমরা কিছু ঘরোয়া প্রতিকার অবলম্বন করে নখকে শক্ত রাখতে পারি। তাহলে চলুন জেনে নেই কীভাবে নখ মজবুত করা যায়।

  • নারকেল তেল

নারকেল তেলের নানান উপকারিতা। এই তেল অ্যান্টি-অক্সিডেন্ট ও ভিটামিন ই সমৃদ্ধ। এটি সামান্য গরম করার পরে প্রতিদিন প্রয়োগ করলে নখের বৃদ্ধি ভাল হয়। সঙ্গেই হাতও থাকে নরম, কোমল।

  • রসুন তেল

নখ মজবুত রাখতে রসুন তেলও কিন্তু একটি উপকারী উপাদান। কারণ, রসুনে রয়েছে সেলেনিয়াম, যা নখের স্বাস্থ্যের জন্য অপরিহার্য পুষ্টি উপাদান করে। তাই মাস্ক হিসেবে নখে রসুনের পেস্ট বা তেল লাগান। এতেও কাজ হবে।

  • লেবুর রস

শুনতে অবাক লাগলেও, ভিটামিন সি নখের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। তাই এর রস আপনার পায়ের আঙুল এবং হাতের নখে দিনে একবার লাগান। কিছুক্ষণ পর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন উপকার পাবেন।

  • কমলার রস

অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ কমলার রস নখের স্বাস্থ্যের উন্নতি করে এবং সংক্রমণ থেকেও রক্ষা করে। তাই এর রস কয়েক ফোঁটা হাতের পায়ের নখে লাগান এবং কিছুক্ষণ পর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।

  • মধু

মধু ও লেবুর রস মিশিয়ে মাস্ক হিসেবে নখে লাগাতে পারে। এগুলো সংক্রমণ থেকে রক্ষা করার পাশাপাশি নখের কিউটিকলকে সুস্থ ও নরম রাখে।

এছাড়াও, বায়োটিন নখের স্বাস্থ্য বজায় রাখতে সক্ষম একথা সকলেই জানি। তাই প্রচুর পরিমাণে বায়োটিনযুক্ত জিনিসগুলি গ্রহণ করুন। যেমন- কলা এবং অ্যাভোকাডো। সঙ্গে একজন চিকিৎসকের পরামর্শ মত বায়োটিন সাপ্লিমেন্টও খেতে পারেন।

Story first published: Monday, September 2, 2024, 19:56 [IST]
X
Desktop Bottom Promotion