চুল উজ্জ্বল ও সিল্কি রাখতে এই উপায়ে মাথায় মাখুন ডিম

By Autri

আমরা সকলেই জানি ডিম খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। ডিমে প্রচুর গুণ রয়েছে। থাকে প্রোটিন, ক্যালসিয়ামের মতন গুণও। তবে আপনি কি জানেন ডিম দিয়ে চুল উজ্জ্বল রাখা যায় অর্থাৎ ডিমে ফেটিয়ে মাথায় মাখলে আপনার চুল ভালো থাকবে। কারণ ডিমের কুসুমে প্রচুর পরিমাণে লুটেইন থাকে।

যা চুলকে হাইড্রেট রাখতে রাখতে সাহায্য করে। তাছাড়াও ডিমের বায়োটিন থাকে। যা চুলকে একদম শুষ্ক রাখতে সাহায্য করে। কীভাবে আপনার এই ডিম মাথায় ব্যবহার করলে আপনার চুল আরোও উজ্জ্বল হবে, সিল্কি থাকবে, দেখুন।

Haire
  • ডিম ফেটিয়ে মাথায় মাখুন

প্রথমে যদি আপনি চুল ঘন করতে চান তাহলে প্রথমে দুটি ডিম ভালো করে ফেটিয়ে নিন। একটি ব্রাশের সাহায্যে আপনি চুলে ডিমটি মাথায় মাখুন। এটি ২০ থেকে ৩০ মিনিট মাথায় রেখে তারপর ঠান্ডা জল দিয়ে প্রথমে চুল ধুয়ে নিন। তারপরে চুলে শ্যাম্পু করুন। এতে আপনার চুলের পুষ্টি হবে ও মজবুত হবে।

  • ডিম ও অলিভ অয়েল

যদি আপনি চুলের গোড়া শক্ত করতে চান তাহলে প্রথমে দুটি ডিম ভেঙে তাতে এক টেবিল চামচ অলিভ অয়েল দিন। তারপর সেই মিশ্রণটি মাথায় ভালোভাবে ম্যাসেজ করুন। ৫ মিনিট ম্যাসেজ করার পর আধঘন্টা এভাবে চুল রেখে দিন। তার কিছুক্ষণ পর চুলের ভালোভাবে শ্যাম্পু করে কিছুটা অলিভ অয়েল মাথায় মেখে নিন। এতে আপনার চুল গোড়া থেকে মজবুত হবে, সেই সঙ্গে আরও বেশি সিল্কি হবে।

  • ডিম ও দই

আপনি ডিম আর দই দিয়ে মাথা চুল খুব সহজে সিল্কি করতে পারেন। প্রথমে একটি দুটি ডিম ভালোভাবে ফাটিয়ে মাথায় মাখুন। তারপর মাথার ত্বকে ভালোভাবে মেখে হালকা ভাবে ম্যাসেজ করুন। ২০ থেকে ৩০ মিনিট এই মিশ্রণটি মাথায় মেখে থাকুন। তারপর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। এতে মাথার ত্বক পরিষ্কার থাকবে। এতে চুল আরোও বড় ও উজ্জ্বল হবে।

  • ডিম ও মধু

চুল আরোও লম্বা ও ঘন করতে আপনি দুটো ডিম ভালোভাবে ভেঙে ফেটিয়ে নিন। যাতে দু-চামচ মধু ভালোভাবে মিশিয়ে নিন। তারপরে সেই মিশ্রণটি আধঘণ্টা চুলে মেখে থাকুন। তারপর গরম জল দিয়ে চুল ভালোভাবে ধুয়ে নিন । এতে চুল আরোও চকচক করবে।

  • ডিম ও নারকেল তেল

ডিমে ফাটিয়ে তাতে দু'চামচ নারকেল তেল দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিন। সেই মিশ্রণটি মাথায় মেখে রাখলে আপনার চুল কখনোই ভাঙবে না। এতে চুল কখনোও ফাটবে না। এতে চুল আরও মজবুত হবে।

  • ডিম ও অ্যাভোকাডো

চুল আরোও ঘন করতে আপনি ডিম ফেটিয়ে তাতে কিছুটা অ্যাভোকাডো দিয়ে দিন। তারপর সেটি আপনি মাথায় মাখুন। ৪০ মিনিট এই মিশ্রণটি মাথায় মেখে থাকুন। তারপর ভালোভাবে চুলে শ্যাম্পু করে নিন। এতে আপনার চুল আরও উজ্জ্বল হবে।

Story first published: Sunday, May 19, 2024, 17:57 [IST]
X
Desktop Bottom Promotion