Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
চুলের যত্নে ম্যাজিকের মতো কাজ করবে ভ্যাসলিন! জেনে নিন কী ভাবে ব্যবহার করবেন
শীতকালে ত্বকের শুষ্ক-রুক্ষভাব দূর করতে ম্যাজিকের মতো কাজ করে ভ্যাসলিন বা পেট্রোলিয়াম জেলি। স্নান করার পর কিংবা রাতে শুতে যাওয়ার আগে অনেকেরই হাতে, পায়ে, কনুইয়ে, ঠোঁটে ভ্যাসলিন লাগানোর অভ্যাস রয়েছে। তবে কেবল ত্বকের জন্যই নয়, চুলের সৌন্দর্য বজায় রাখতেও দারুণ কার্যকরী ভ্যাসলিন। এটি চুলের বৃদ্ধিতে সাহায্য করে এবং খুশকি কমায়।

ভ্যাসলিনে খনিজ তেল, পেট্রোলিয়াম তেল এবং প্রাকৃতিক মোম আছে। ত্বক ও চুলের আর্দ্রতা বজায় রাখতে ভ্যাসলিনের জুড়ি মেলা ভার। তবে চুলে খুব অল্প পরিমাণে ভ্যাসলিন ব্যবহার করবেন। অতিরিক্ত ভ্যাসলিন বা পেট্রোলিয়াম জেলি প্রয়োগ করলে তা চুল থেকে অপসারণ করা কঠিন হয়ে পড়ে এবং চুলের ফলিকল আটকে যেতে পারে। আসুন জেনে নেওয়া যাক, চুলের যত্নে কোন কোন উপায়ে ভ্যাসলিন ব্যবহার করা যেতে পারে -

চুল ফাটা প্রতিরোধ করতে
অল্প পরিমাণ পেট্রোলিয়াম জেলি বা ভ্যাসলিন নিয়ে চুলের প্রান্তে লাগান। এটি চুল ফাটা নিয়ন্ত্রণে রাখে এবং আর্দ্রতার অভাবে চুলের শুষ্কভাব ও ভেঙে যাওয়া প্রতিরোধ করে।

হেয়ার মাস্ক হিসেবে ব্যবহার করুন
আপনি আপনার DIY হেয়ার মাস্কে ভ্যাসলিন মেশাতে পারেন। এছাড়া, চুল সেট করার জন্য হেয়ার জেল হিসেবেও ভ্যাসলিন ব্যবহার করতে পারেন।

উকুন সারাতে
ভ্যাসলিন উকুন সারাতে পারে বলে মনে করা হয়। চুলে ভালভাবে ভ্যাসলিন লাগান। তারপর শাওয়ার ক্যাপ দিয়ে মাথা ঢেকে রাখুন। সারারাত রেখে পরদিন শ্যাম্পু করে কন্ডিশনার লাগান।

দাগছোপ দূর করে
চুলে কালার করার সময় চুলের চারপাশে, কানের পিছনে এবং ঘাড়ে দাগ পড়ে যায়। এই দাগ তুলতে আপনি ভ্যাসলিন বা পেট্রোলিয়াম জেলি ব্যবহার করতে পারেন। যে সব জায়গায় দাগ লেগেছে সেই সব জায়গায় পেট্রোলিয়াম জেলি লাগান।

ছাল ওঠা প্রতিরোধ করে
চোখের পাতা এবং ভ্রু থেকে অনেক সময় পাতলা চামড়া বা ছাল উঠতে শুরু করে। এই সমস্যা দূর করতেও ভ্যাসলিন সাহায্য করে।

চুল থেকে ভ্যাসলিন তোলার উপায়
১) চুল এবং মাথার ত্বক থেকে পেট্রোলিয়াম জেলি কিংবা ভ্যাসলিন তোলার জন্য ভাল করে শ্যাম্পু করুন, তারপর কন্ডিশনার লাগান।
২) শ্যাম্পুতে এক চা চামচ বেকিং সোডা মিশিয়ে ব্যবহার করতে পারেন।
৩) এছাড়াও, চুল থেকে পেট্রোলিয়াম জেলি তুলতে শ্যাম্পুর সঙ্গে অ্যাক্টিভেটেড চারকোল পাউডার ব্যবহার করতে পারেন।



Click it and Unblock the Notifications